বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্ল্যান

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X ফোনের দিকে তাকিয়ে দেখলাম আইরিন ফোন দিছে। বললোঃ- - জান, বাসায় কেউ নাই। সবাই বেড়াইতে গেছে। - সত্যি? আমি এক্ষণি আসছি। - আরে আরে আমি বাসায় আসতে বলছি নাকি তোমারে? কে শুনে কার কথা। সাইকেলটা নিয়ে একটানে আইরিনের বাসার নিচে গিয়ে আইরিনকে ফোন দিলামঃ- - জান, আমি তো বাসার নিচে। - পাগল নাকি তুমি? যাও বাসায় যাও। - চিল্লাচিল্লি আরম্ভ করে দিবো কিন্তু নিচে আসো বলছি। - হাইরে! আচ্ছা আচ্ছা উপরে চলে আসো। সাইকেলে তালা দিয়ে উপরে গেলাম। নিজেকে এখন হিরো হিরো মনে হচ্ছে। আহা একলা বাড়ি, আইরিন আর আমি। ভাবতেই কতো ভালো লাগে। দরজার সামনে গিয়ে ঠকঠক করলাম। কেউ আসলো না। তারপর ধাক্কা দিয়ে দেখলাম দরজা খোলা! যাহোক ভিতরে গেলাম। আইরিন মনে হয় নিজের রুমে। নাকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আহা আজকে সেই করে বিরিয়ানি খাওয়া যাবে। আইরিন নিজের রুম থেকে বেরিয়ে এলো। এমা আইরিন দেখি বৌ সেজে আছে। ভাবলাম আমি আসবো দেখে হয়তো শখ করে সেজেছে। বললামঃ- - এই সাজ সকালে বৌ সাজছো ক্যান? - আমার তো আজকে বিয়ে। তো আমি সাজবো না? - ধুর, মজা করো নাতো। নাকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি জান। বিরিয়ানি খাবো। - হুম, শুধু বিরিয়ানি না। সব কিছুই খাবা আগে বিয়েটা করো। - কী বলো এগুলা? আঁহ সব রুম থেকে এতো মানুষ বের হচ্ছে কেনো? আইরিন তাহলে মিথ্যা বলেছিলো। আইরিন বললোঃ- - এইযে বর এসে গেছে। এ কী হলো? সবাই আমাকে বিয়ের পিড়িতে বসাতে চাইছে। ওহ নো, ফাঁদে পরে গেলাম। মাথায় বুদ্ধি আসছে সমস্যা নাই। আইরিনের ছোট বোন আছে সেই লেভের কিউট। বিয়ে যদি করতেই হয় তাঁকেই করবো। আইরিনের পাশেই ছোটবোন দাঁড়িয়ে ছিলো। নাম হলো ফিহা। ফিহার হাতটা গিয়ে ধরে বসলাম এতো লোকজনের ভীড়ে। বললামঃ- - হ্যাঁ, আর এই হলো আমার হবু বৌ, তাই না ফিহা? ওমা ফিহা দেখি আমার হাতটা আরো শক্ত করে ধরলো। অবাক হলাম। বললোঃ- - হুম্ম, চলেন পালায় যাই। এ কী কাণ্ড! আইরিন চোখ বড়বড় করে বললোঃ- - ইয়া মাবুদ, এ কী দেখছি? ফিহা আমার দিকে তাকিয়ে বললোঃ- - দৌড়ান, নাহলে আব্বু আসবে। আর আব্বু আসলে আপুকেই বিয়ে করতে হবে। ফিহাকে নিয়ে দিলাম দৌড়। কত্ত বোকা মানুষ। দরজাটাও বন্ধ করলো না। এক দৌড়ে অনেক দূরে এসে পরলাম। ফিহাকে বললামঃ- - কাহিনী কী? - আগে থেকেই সব প্ল্যান করা ছিলো। এটুকুই কাহিনী। এখন আমরা কী করবো? - বিয়ে করবো। চলো কাজী অফিস যাই। - হিহিহি। আচ্ছা বিয়ে করলে কেমন লাগে ভাইয়া? - কীহ? ভাইয়া কেনো? - কী ভাবছেন আপনি? আমি আপনাকে বিয়ে করবো? হুস! আমার বয়ফ্রেন্ড আসবে এখন। ওর সাথে চলে যাবো। ওহ নো। বালিকা কী শুনাইলো! বললামঃ- - তাহলে আমার সাথে পালালে কেনো? - সিম্পল, আমার সব দ্বায় এখন আপনার। কথা শেষ না হতেই বালিকার বয়ফ্রেন্ড আসলো, তাকে নিয়ে চলে যাচ্ছে। আমি হা করে তাকিয়ে আছি......! .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ ইহুদীদের মাস্টারপ্ল্যান
→ প্ল্যান
→ অভিশপ্ত প্ল্যানচেট
→ প্ল্যান
→ প্ল্যানচেট
→ প্ল্যানচেট
→ প্ল্যান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now