বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোটবেলায় ডিমের উচ্চারণ করতে পারতাম না, বলতাম 'দিম'।
শুনেছি আমার প্রথম ভাত খাওয়ানো হয়েছিল ডিম দিয়ে।
একমাত্র যে জিনিশটা রাঁধতে পারি তা হলো ডিম ভাজি।
সবচেয়ে বেশি ডিম খায় ব্যাচেলাররা। তাদের কাছে প্রেমিকার থেকে ডিমের মূল্য বেশি। কিন্তু এই ডিমের ব্যাপারটাই তারা প্রেমিকার কাছ থেকে লুকিয়ে রাখে।
প্রেমিকা যখন সকালের নাস্তা খেয়েছে কিনা ব্যাচেলার প্রেমিকের খোজ নেয়। তখন ডিমের কুসুমের আধ অংশ দিয়ে ভাত মাখাতে মাখাতে প্রেমিক বলে, 'জান, নান রুটি দিয়ে গ্রিল খাচ্ছি।'
দুপুরে যখন প্রেমিকা ফোন দিয়ে জিজ্ঞেস করে কি দিয়ে খাচ্ছো? তখন ব্যাচেলর প্রেমিক চার আংগুল দিয়ে কুসুম টা বের করতে করতে বলে,'জান গরুর মাংস দিয়ে খাচ্ছি। একা একা খেতে ভালো লাগছে না। আহ! তুমি যদি থাকতে। '
রাতেও একই ব্যাপার। ডিমময় জীবনে তারা কেন ডিম দিয়ে খাওয়ার বিষয়টা লুকিয়ে রাখে সেই রহস্য একমাত্র তারাই জানে। ডিম তাদের এত উপকার করে তবুও তারা কেন ডিমকে দ্বিতীয় প্রেমিকার মতো লুকিয়ে রাখে?
জীবনের প্রথম যে জিনিশটি দেখে আশ্চর্য হয়েছিলাম তা হলো,আলু সিদ্ধ করলে হয় নরম আর ডিম সিদ্ধ করলে হয় শক্ত।
বিয়ের দাওয়াত খেতে গেলে যে জিনিশটি দেখে রাগ হতো তা হলো ডিম।
দুইটা জিনিশ এখনো আলাদাভাবে চিনতে পারি না, তা হলো কোনটা মুরগির ডিম আর কোনটা হাসের ডিম।
ডিম কেন একটা নীল কালারের আর আরেকটা সাদা কালারের হয় এই রহস্য এখনো আমার কাছে অভেদ্যই হয়ে আছে।
দেশি মুরগিরডিম কেন ছোট আর ফার্মএর মুরগিরডিম কেন বড়? এই রহস্যটা আরো বেশি চিন্তায় ফেলে আমায়।
স্কুলে প্রথম টিফিন হিসেবে নিয়েছিলাম ডিম ভাজি। পরেরদিন ডিম ভূনা।
আমার এক বন্ধুকে সবসময় দেখতাম টিফিন হিসেবে ডিম ভাজি নিয়ে আসতো।
পৃথিবীর সবচেয়ে সহজলভ্য হলো ডিম।
গরীব,ধনী সবাই ডিম খায়।
ডিম পৃথিবীর জনপ্রিয়। এই ডিমের সাথে অনেক কিছুর তুলনা করা হয় যেমন : পরিক্ষার খাতায় শুন্য পেলে বলা হয় ডিম পেয়েছিস, মাথা গোল হলে বলা হয় ডিমের মতো মাথা, গোল হলেই বলা হয় ডিমের মতো,ফুটবলের সেরা এক ত্রয়ীর নামও ডিম।
ডিম আগে না মুরগি আগে এরকম বিতর্ক আদিম কাল থেকে চলে আসছে। এরকম মাথা গরম করা বিতর্কের উত্তর ডিম নিজেও জানে না।
পরিশেষে বলতে চাই ব্যাচেলর ভাইয়েরা টাকার উপর,মাছ মাংসের উপর চাপ কমাতে গিয়ে, গালফ্রেন্ডের কাছে নিজের প্র্যাস্টিজ রক্ষা করতে গিয়ে ডিমের নামে মিথ্যাচার করবেন না প্লিজ। ডিম আপনার লুকানো দ্বিতীয় কোন প্রেমিকা না যে প্রথম প্রেমিকার কাছে ডিমকে লুকিয়ে রাখতে হবে।
ডিম ও মানুষ। তাদেরও একটা প্রেস্টিজ আছে। তাই গালফ্রেন্ড এর কাছে না লুকিয়ে ডিম দিবস পালন করুন। ১২ টাকা হালিতে ডিম কিনুন।
সবাইকে ডিম দিবসের শুভেচ্ছা। বেশি বেশি ডিম খান আমিষের চাহিদা পূরণ করুন। মাছ মাংসের উপর চাপ কমান।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now