বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তাজা লাল গোলাপ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . . . ---এই যে মিস্টার ! কেমন আছেন ? এই নিন , আপনার জন্য তাজা লাল গোলাপ । ---প্লিজ, তুমি এখন যাও । মা ডাক্তারের সাথে দেখা করতে গেছে। তোমাকে দেখলে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে । ---দেখুক না ! তাতে কি ? তোমার বউ হয়ে গেলে দেখবে না বুঝি ! ---আরে এটা তো অনেক পরের কথা । আমি এখনো তোমার কথা মাকে বলিনি । প্লিজ , আমাকে আর বিপদে ফেলো না। ---আমি তোমার জন্য এতো সুন্দর ফুল আনলাম আর তুমি কি না আমাকে তাড়িয়ে দিচ্ছ ! ঠিকআছে......আর কোনোদিন আমার সাথে ফুচকা খাওয়ার কথা বলে দেইখো । শিক্ষা দিয়ে দিব । ---তুমি শুধু শুধুই রাগ করছো । ---কেন করব না বল ? কতবার করে বললাম আর মোটরসাইকেল চালিয়ো না । শুনলে না তো ! যদি শুনতে , তাহলে কি আর এই হাসপাতালের বেডে পরে থাকতে হতো ? প্রিয়জনের কথা না শুনলে এমনই হয়। ---বাদ দাও তো এসব কথা । কালই আমার রিলিজ হয়ে যাবে । অপেক্ষা করো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে । কিছুদিন পর.......... কলেজ ক্যাম্পাসে নিয়াজকে দেখে আদ্রিতা বলল..... ---এই নিয়াজ , তুমি না বলেছিলে আমার জন্য একটা সারপ্রাইজ আছে ? আজ কিন্তু আমার বার্থডে । আজকে সেটা দিতেই হবে । নিয়াজ বলতে লাগলো " সারপ্রাইজটা হল......থাক আর বলবো না । দেখি কতদিন সহ্য করতে পারো । " ---আমি আর পারছি না । প্লিজ বলো না । ---ঠিক আছে । প্রথমে বলে নিই। মাকে আমি তোমার কথা বলেছিলাম । মা তোমার ছবি দেখে তোমার একটা উপাধিও দিয়ে দিয়েছেন । ---আমি জানি তোমার মা কি বলেছেন। তিনি বলেছেন , "দুই নাম্বার ছাগলের তিন নাম্বার ছাও " আমার যা চেহারা ! একেবারে কালো পেত্নি ! ---কি যে বলোনা তুমি ! শাড়িতে কিন্তু তোমাকে ভারী সুন্দর লাগে । যাইহোক , আমি একটি স্কলারশিপ পেয়েছি । আগামী মাসেই M.B.A করতে আমেরিকা যাচ্ছি । ---ভাল । খুব ভাল । সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে । বাবা তো চিরদিনের জন্যই চলে গেলেন । আপুটারও বিয়ে হয়ে গেলো । তুমিই বা থাকবা কেনো ? চলে যাও । ---এই যে তুমি আবার রাগ করছো । দেখো , আমি যা করছি সবই তো তোমার আর আমার ভবিষ্যতের জন্যই করছি । ---আমি তো " ছেড়া পাতা " আমাকে কেউ রাখতে চায় না । আচ্ছা , ঐ দেশে গিয়ে আমার কথা মনে রাখবা তো ? ওখানের মেয়ে গুলো কিন্তু ভারী সুন্দর ! ---এখন ঈর্ষা হচ্ছে ! তাই না ? আমি তোমাকে প্রতিদিন ফোন করব। ---প্রমিস করো । ---এই যে , তোমার হাতের তিলটা ছুয়ে প্রমিস করলাম । মাত্রই তো কটা বছর । দেখতে দেখতে কেটে যাবে । ↓ ↓ ↓ ↓ নিয়াজ আমেরিকা চলে যাওয়ার পর ৩ বছর কেটে গেল । একদিন নিয়াজের বন্ধু আকাশের সাথে আাদ্রিতার দেখা হল । আকাশ বলল , এ কি , আদ্রিতা যে ! কেমন আছ ? ---জ্বী ভাইয়া ভাল । ---তা ঐ নিয়াজটার কি খবর ? ও তো আজকাল ফোনও করে না । মাঝে মাঝে ফেসবুকে চ্যাট হতো । এখন তাকে তো অনলাইনেও পাওয়া যায় না । ---আমাকে তো গত ৬ মাস কোন ফোন করে নি ! সেদিন রাতেই নিয়াজ আকাশকে ফোন করল । নিয়াজ আকাশকে একটা প্লানের কথা জানালো । আকাশ বললো......দেখ দোস্ত তুই যে প্লান করছিস তাতে মেয়েটা মানসিকভাবে অনেক ভেঙ্গে পরবে । নিয়াজ বলল,,,, আহা ! দেখ , আমি পরশু দেশে আসছি । এসেই ওকে ফোন করবো । তারপর সোজা গিয়ে উঠবো ওর বাসায় । আদ্রিতাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেব । তুই শুধু আমাকে একটু সাপোর্ট দিবি । নিয়াজ দেশে ফিরেছে । এসেই আদ্রিতাকে ফোন করল । আদ্রিতা ফোন রিসিব করেই বললো....... --- হ্যালো নিয়াজ । আগে বল তুমি কেমন আছ ? কতদিন তোমাকে দেখিনা । তুমি দেশে ফিরবে কবে ? --- নিয়াজ বলল...আশা করি আমাকে আর দেখতে হবে না । আচ্ছা তুমি নিজেকে কি ভাবো ? তোমার মত দুশ্চরিত্র মেয়ে আমি কখনো দেখিনি । ---আমি কিছুই বুঝতেছি না । প্লিজ , আমাকে ভুল বুঝো না । ---আমি তোমার প্রতি খুব দুর্বল হয়ে পরেছিলাম । আর তুমি সেই সুযোগটা নিয়েছ। ছিঃ ছিঃ। তোমার মত মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না । বলেই ফোনটা কেটে দিল নিয়াজ । পাশে দাড়ানো আকাশ,,, সে বললো,,, ---দোস্ত আমার মনে হয় তুই একটু বেশিই বলে ফেলেছিস । ---আরে ধুর... শোন আকাশ ও অনেক শক্ত মনের মেয়ে । শুধু একটু মজা করলাম । এখন দেরি না করে চল তাড়াতাড়ি। আদ্রিতাদের বাসায় পৌছে নিয়াজ হতভম্ব হয়ে গেলো। কি এক কারনে আদ্রিতাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে । ও সেখানে ছুটে গেল । কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে । আদ্রিতার ভাই কান্নাভরা চোখে ওর হাতে একটা চিঠি দিল । তাতে আদ্রিতার হাতের শেষ লেখা......... "আমি তো কোনো দোষ করিনি ! তাহলে কেনো আমায় এত বড় শাস্তি দিলে ? সবার মত তুমিও এই ' ছেড়া পাতাকে ' ছুড়ে ফেলে দিলে ! কেনো ? ↓ ↓ আদ্রিতার নিথর দেহটা তখনো হাসপাতালের বেডে পরে আছে । চারপাশে স্বজনদের আহাজারি । বিষক্রিয়ায় আদ্রিতার সুন্দর মুখটা নীল হয়ে গেছে । মুখের এককোনে যেনো একটু অস্পষ্ট হাসি । নিয়াজ মনে মনে বললো.....এই কি সেই মেয়ে ,,, যার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করেছি ! আকাশের দিকে তাকিয়ে বললো.....জানিস আকাশ ,,, ও ওই দিন কি বলেছিল..... আমাদের সন্তান ছাড়া নাকি ও কারও জন্য এই বেডে শোবে না । কিন্তু ও তো কথা রাখলো না। আমাকে ফাকি দিয়ে চলে গেল । আকাশ বলল........ও তো নিজে থেকে যায়নি নিয়াজ ! তুই ,, হ্যা তুই ওকে খুন করেছিস । তুই ওকে সারপ্রাইজ দিবি কি ,,,,, ওই তোকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়ে চলে গেল ! এই মজাটা না করলে কি চলতো না ? নিয়াজ আদ্রিতার নিষ্পাপ মুখের দিকে চেয়ে রইলো । হঠাৎ তার মনে হল আদ্রিতা যেনো বলে উঠলো......... " এই যে মিস্টার ! এই নিন আপনার জন্য তাজা গোলাপ । "


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now