বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লেখালিখি

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আচ্ছা , আপনি কবিতা গল্প লেখালেখি করেন ? - হ্যাঁ করি । বাংলা ভাষাকে ভালোবাসি । সেই ভাষাতেই কিছু লুকোচুরি মনের কথা সময় সুযোগ পেলে লিখি । বড় ভালো লাগে । - তার মনে সময় না পেলে লেখেন না বা লেখার জন্য কোন সময় বের করেন না ? - না , ঠিক তা না । তবে লেখা দিয়ে তো আর পেট চলবে না ? বাঁচার সংস্থান তো আগে । সেখানে ফাঁকি হলে পুরোটাই ফাঁকি হয়ে যাবে । কেন না লেখা উপাদান তো কাজের পাতায় পাতায় । কাজ থেকে বিচ্যুত হলে কল্পনা বড্ড নির্জীব হয়ে যাবে । মানুষকে চিনতে হলে তার কাজের মূল্যায়ন করতে হবে । আর কোন কাজের সঠিক মূল্যায়ন এসি ঘরে কয়েকটা রিপোর্টে মিলিয়ে হয় না । লেখা তো তারই অঙ্গ । - কথা তো ভালই বলেন । কিন্তু পড়ার সুখ বলে তো একটা কথা আছে ? একই কথা ভালো ভালো কথায় পরিণত করতে অনেক কল্পনা করতে হয় । মাঠে ঘাটের কাজে থেকে কিভাবে সেই কল্পনার জাল ছড়িয়ে পড়বে ? - কি জানি ? মনের সুখে শুধু লিখি । যাতে এই লেখা ভুল করেও যদি কেউ পড়ে তাহলে হয়তো শুধরে যেতে পারে । - তাই ভাবি এত পল্কা লেখা । আমরা এত হাল্কা লেখা নিই না । লোকটি ভাত পেয়েই খেতে লাগল । এ তো সবাই লিখতে পারে কিন্তু একেই ঘুরিয়ে ফিরিয়ে ভাবনার রঙ মিশিয়ে লিখুন না হলে কে পড়বে ? - লোকটির খাওয়া নিয়ে এত সব । লোকটি খেতে পেল কি একটু খোঁজ নেবেন ? খাওয়া নিয়ে লিখে আপনি পুরস্কার প্রাপ্ত । আর সে সব লোক না খেয়ে খেয়ে মরেই পড়ে গেল । তাই আমাদের মুখ হয়ে পাঁচ জন আর মরে পাঁচ পাঁচ লক্ষ লক্ষ কোটি কোটি । - আপনি হাজিবাজি লিখতে থাকুন । আমরা তো আপনাকে মুখ করবই না । কেন না আমরা স্ট্যান্ডার্ড লেখা নিই । কোন এ সব মাঝামাঝি চলবে না । আর আপনার এ সব লিখে কি হবে ? - তার মানে আপনার কাছ থেকে কিছু পাওয়ার মত না হলে লিখবই না ? নিজের কাছে নিজের কৈফিয়তে আমি যে লিখি আর লিখি । যদি কিছু থাকে তো ঠিক উঠে দাঁড়াবেই ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now