বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সৌরভ আর নিরা । এদের সম্পর্ক ছিল দীর্ঘ ৯ বছরের । সময়ের পরিকল্পনায় আর নিরার এরিয়ে চলা আর বাস্তবতার মুখোমুখি দাড়িয়ে দুজন দুজন কে পাওয়ার চেষ্টায় হেঁড়ে গেছে । যদিও আর আগের মতো করে আর ফোনে কথা ও হয়না আর । দেখা ও হয় না সেভাবে । তবে মাঝে মাঝে যোগাযোগ হয় তাদের এখনো । বেশীরভাগ ই হয় ফেসবুকে । তবে নিরার দরকার হলে নিরা ফোন দেয় ৪/৫ মাস পরে । তবে সৌরভ নিরাকে ফোন দেয়না কারণ ফোন দিলে নিরা তাকে রেসপন্স করেনা । যেটা সৌরভ কে খুব কষ্ট দেয় । আর তাঁর থেকে কষ্ট দেয় যখন ফোন ধরে তখন নিরা একবারের জন্যেও বলেনা সৌরভ তুমি কেমন আছ , নিজের খেয়াল ঠিক মতো রাখছ তো, যদিও নিরা নিজেও জানে সৌরভ আর নিজের খেয়াল রাখেনা , সে নিজেকে নিয়ে এখন আর ভাবেনা । তবুও একটি বারের জন্ন্যেও নিরা ভুল করে বলেনা । এসব কারনেই হয়তো হাজার কষ্ট হলেও আর নিরাকে ফোন দেয়না সৌরভ আর এখন তো প্রায় প্রতিদিন ই কষ্ট হয় সৌরভের তাই বলে কি আর প্রতিদিন ফোন দেয়া সম্ভব , কারণ সে ভালো করেই জানে নিরা তাঁর ফোন ধরবেনা তাই অযথা কাটা গায়ে আরও লবনের ছিটা দিয়ে জালা টা বাড়িয়ে লাভ কি ।
বেশ কয়েকদিন পরে তাদের দুজেনেরি কথা হচ্ছে ফেসবুকে
সৌরভঃ- নিরা , বলতো এই শেষ বিকেলের সিমানায় নামে একটা আইডি আছে এটা কার, মনে হচ্ছে তোমার ফ্রেন্ড ।
নিরাঃ- কেন কি হয়েছে ? ও কি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ?
সৌরভঃ- হ্যাঁ । কিন্তু তুমি কিভাবে জানলে নিরা ?/
নিরাঃ- (কিছুখন চুপ থেকে) আমি নোট খাতা লিখছি , তুমি ওই আইডি টা রিসিভ কর ।
সৌরভঃ-(সাধারণত অপরিচিত কারো আইডি রিসিভ করেনা) আমি কিছুতেই একটা ব্যাপার বুঝতে পারছিনা তুমি ওকে রিসিভ করতে বলছ কেন , ওর দরকার থাকলে আমাকে পারসনালি ম্যাসেজ করবে সে ।
নিরাঃ- তুমি করবে কিনা ?
সৌরভঃ- না আমি করবোনা , আমি অপরিচিত করবোনা । আগে বল কেন কি হয়েছে তারপর করবো ।
নিরাঃ-(কিছুখন চুপ থেকে) ওকে কিছু করতে হবেনা ।
বেপারটা অনেক সামান্য কিন্তু দুজনেই অনেক কষ্ট পেল কারণ নিরা কষ্ট পেল তাঁর দেয়া বন্ধুর সামনে সে ছোট হয়ে গেল কিন্তু সৌরভ কষ্ট পেল নিরা যে তাঁর উপর মন খারাপ করে বসে আছে তাই । আর বিশেষ করে সৌরভের মনটাও সেদিন ভালো ছিলনা তাঁর উপর সে দেখছে একটা ছেলের আইডি রিসিভ করার জন্যে সে জোর করছে সেটা সে মেনে নিতে পারেনি কারণ সৌরভ যে নিরাকে তাঁর জীবনের থেকেও ভালবাসে । কোন মানুষ ই চায়না তাঁর ভালবাসার মানুষের অন্য কারো প্রতি একটু হলেও আলাদা টান থাকুক ।
এসবের পরেও সৌরভ , নিরারকে অনেকবার সরি বলেছে , তাঁর মন খারাপ থাকার কথা বলেছে , যে খুব টেনশনে থাকার কারনে কি বলতে কি বলে ফেলেছি তাই প্লিজ মন খারাপ করে থেকনা, একটু কথা বল , কিন্তু নিরা তাঁর কথার কোন কর্ণ পাত ই করেনি । শেষ পর্যন্ত সৌরভ নিরাকে বলে যে তুমি যদি আমার উপর মন খারাপ করে থাক তাহলে আমি নিজের ক্ষতি করে ফেলব আর তুমি ভালো করেই জানো আমি যেটা বলি সেটাই করি । এসব বলাতেও নিরার মনে একটুও ভালবাসার ছোঁয়া ফিরেনি । আর এদিকে সৌরভ নিজেকে বেশী করে কষ্ট দিতে থাকে আর নিজের ক্ষতি করে সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দেয় হাসপাতালের ব্যাড এ / কিন্তু এতো কিছু ঘটে যাওয়ার পরেও নিরা ভুল করে হলেও একটু বারের জন্যেও খোঁজ নেয়নি সৌরভ সত্যি সত্যি নিজের ক্ষতি করে বসলো কিনা । কারণ নিরা ভালো করেই জানে সৌরভ যেটা বলে সেটাই করে ।
এই সময়ের পরিক্রমায় হয়তবা নিরার ভালবাসা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে কিন্তু সৌরভের ভালবাসা আজো সেই আগের মতোই আছে । বরং আগের থেকে যত দিন যাচ্ছে ততই বেরে চলেছে কারণ সৌরভ, নিরার সৃতি নিয়েই জীবনের বাকি সময় গুলো কাটাতে চায় , নিরার যায়গায় আর কাউকেই সে বসাতে চায়না । কিন্তু সৌরভ যে এতটা আজো ভালবাসে সেটা দেখেও নিরা আজো না দেখার ভান করে । সৌরভের এই বিশাল পাহাড় সমান কষ্ট গুলো দেখার মতো আজ কেউ নাই । আর বর্তমান এমন সমাজ আর পরিবেশ যেখানে চাইলেও আজ সৌরভ প্রান খুলে চিৎকার করে কাঁদেতেও পারছেনা । বুকের কষ্ট বুকে চেপেই প্রতি রাতে আজো সে নিরার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পরে আর ভোর বেলা তাকে নিয়ে দেখা রঙিন সপ্ন গুলো হৃদয়ে ধারন করেই একেকটা নতুন দিন শুরু করে । সৌরভ নিজেও জানেনা তাঁর সাথে এমন কেন হয়েছে , কিন্তু সে একটি কোথায় নিজেকে সান্তনা দিয়ে রাখে আল্লাহ্ যা করেন তা কোন না কোন ভালোর জন্যেই করেন , হয়তবা নিরা আমার জীবনে সুখে থাকতো না তাই হয়তো আল্লাহ্ তাকে দূরে ঠেলে দিয়েছেন । এসব ভেবেই আজ কষ্টের বেদনাটাই ভুলে গেছে সে । হয়ে গেছে যন্ত্র মানব । কষ্টকে ভালবেসে আপন করে নেয়ার চেষ্টা করে যাচ্ছে । এখন লক্ষ একটাই কষ্টকেই ভালবেসে আপন করে নেয়া ।
ভালো থেকো নিরা তুমি , অনেক ভালো থেকো
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now