বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হিমুর সাথে প্রথম সাক্ষাৎ-(02)

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সুবিধাবাদী হিমুর সাথে প্রথম সাক্ষাত -১ পর্বের পর..... নীল টিশার্ট আর জিন্স পড়া বেশ লম্বা চওড়া একজন যুবক দাড়িয়ে আছে হাসি হাসি মুখ করে।চোখে সানগ্লাস হওয়ায় চোখ দেখা যাচ্ছে না।মানুষের চোখ দেখা খুব বেশী জরুরি,এটা আমার এক বান্ধবী বলেছিলো।আমার দেখা এ হিমুর ক্লিন সেভ।আমি এই প্রথম তাকে দেখলাম।তার কাছে বহুবার তার ছবি চেয়েছি,দেয়নি।আমি কল্পনা করেছিলাম সে হয়ত খালি পায়,পকেট ছাড়া হলুদ পান্জাবি পড়ে,ঝাকড়া এলোমেলো চুলে,মুখ ভর্তি ইয়া বড় বড় দাড়ি নিয়ে আসবে।কিন্তু,..... আমি কাছে এগিয়ে আসলাম।এসেই কোন ভালমন্দ জিঙ্গেসা না করেই বলে উঠলাম- - আপনি আপনি,আপনি ক্লিন সেভ এ কেন? মাথা ভর্তি চুল কই?আর হলুদ পান্জাবি কই? - আরে,হিমুগিরি ত সাইড বিজনেস বুঝোও না! - আসলে আমি আপনাকে এভাবে আশা করিনি - তাহলে কি অর্ধনগ্ন অবস্থায় আশা করেছিলে? - তা নয়,তবে হুমায়ুন আহমেদ এর হিমুর মত হবেন,ভেবেছিলাম - আচ্ছা আচ্ছা।তা না হয় হলো।এখন বলো কেমন আছো? - ভালই,আপনি? - আমিও বেশ ভালো।দেখা হলো।ভালই লাগছে। -হুম। - বাই দা ওয়ে,নীল রং এ আর তোমার সাজে তোমাকে দারুন লাগছে তবে সাজটা একটু বেশিই হয়েছে - আসলে আসলে। - থাক।মজা করছিলাম,চলো চা খাই।খাবে? - হুম,খাবো। - তাহলে চলো যাওয়া যাক! আমি প্রচন্ড অবাক। মানুষ এত সুন্দর হয়? আসলে সে হিমু না।সে হলো শুভ্র।হুমায়ুন আহমেদ এর আরেক চরিত্র শুভ্র।নীল টিশার্ট এ তাকে অপূর্ব লাগছে যে বলার মত না।এখন মনে হচ্ছে,একটা গোলাপ কেনা উচিত ছিলো।ভুল হয়ে গেছে।বড় বেশি ভুল হয়ে গেছে -আরে,তুমি দাড়িয়ে কেন? এসো। আমি কথা শুনে চমকে উঠলাম।বাহ! কন্ঠটাও ত বেশ সুন্দর।যতই দেখছি অবাক হচ্ছি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now