বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটা গল্প

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X -"এই,ঠিক করে বসো,নইলে পড়বে ত।" তুতুল ঠিক হয়ে বসল।আসলেই।পড়ে যেতো একটু হলেই।এত মোটাসোটা একটা মানুষ এর সাথে রিকশায় বসা বড় বেশি কস্টের।সব জায়গা নিয়ে বসে থাকবে।আর পাশের জনের কি হাল হবে,সেটা বুঝবে না।রিকশা চলছে।রাস্তাটা তেমন ভালো না।তুতুল এক হাতে মিতুলকে আর এক হােত শক্ত করে রিকশার হুড ধরে আছে।সে যা শুকনো।পড়লেই নির্ঘাত কোমড় ভাংগবে তার। - ওই,তুমি কি কম্ফোর্ট? -হু। - মনে ত হয় না এই মোটুক সাথে বসে কেউ কম্ফোর্ট! তুতুল মিতুলের দিকে অগ্নিদৃস্টি নিক্ষেপ করল।মিতুল সেসব পরোয়া না করেই,হাসতে শুরু করল।এমন সময়ই তার উঠে গেলো বিখ্যাত হেচকি।সে কি হেচকি।থামে না ত নাই।তুতুল ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলো।মিতুল পানি খেয়েও তার হেচকি থামাতে পারলো না।হেচকি উঠছেই একটু পর পর।তুতুল বিরক্ত হয়ে বলল- - এসময় আবার তোমাকে কে এত মনে করা শুরু করল? -ইক্,কি বলে তুমি? - কি বলি মানে? ৭ মিনিট হলো,হেচকি উঠলো ত উঠলো,বন্ধ ত হচ্ছে না।আমার পুরে পানির বোতল ত সাবার হয়ে গেলো। - ইক্।কি বলো তুমি এসব তুতু?ইক্।আমি মরছি,ইক্,আর তুমি,ইক্,সন্দেহ করছো?ইক্ - উফ্,এই থামাও ত। - ইক্,থামে না ত তুতু।ইক্,ইক্। রিকশাওয়ালা ও ওদের কান্ড দেখে হাসছে।তুতুল এর বিরক্তি বাড়ছে।কি ঝামেলারে বাবা।তুতুল রাগ সামলাতে পারল না।দিলো এক ধমক- - এই,থামো! মিতুল চমকে উঠল,আর এতটাই চমকালো যে,নিজের ৯০ কেজির ভার সইতে না পেরে ধরনীতল! রিকশাসহ উল্টে গেলো। তুতুলের কিছু হয়নি।সে ত একটা বড় সড় বস্তার উপরে পড়েছে।মিতুলের হাত ভেংগেছে।আর রিকশাওয়লার চাকা পামচার।হসপিটালের বেডে মিতুল শুয়ে আছে।তুতুল তার পাশে।একটু পর পর সে কাতড়াচ্ছে। - আহ্।উহ্।মা গো। - এই,ঢং থামাও। - এ? ঢং করি? আমি?কি যে ব্যাথা তুতু,জানো না।তোমার ভাংগলে বুঝতা! - বুঝতে হবে না।তোমাকে দেখেই বুঝছি। - ওওওও।এই তোমার হাতে দেখি মার্কার।কি করবা? - আপনার হাতে লিখব। - কি লিখবা তুতু? তুতুল মিতুলের কাছে আসলো।কপালে চুমু দিয়ে ওর হাতে লিলিখলো- " আমার মটু মিতুটাকে আমি খুব বেশি ভালোবাসি।এজন্য,সামনের মাসে তার জন্য একটা গাড়ি কিনবো।এরপর দুজন মিলে রিকশায় নয়,গাড়িতে চড়ে ঘুরব।" - অ্যা! গাড়ি কিনবো?টাকা কই আমার? - টাকা জমিয়েছি।আর সব রেডি।সারপ্রাইজ টা পরে দিতাম।হাত ভেংগেছো,তাই আজই দিলাম। - আসলেই তুতু,তুমি হলা লক্ষী বউ। - তাই বুঝি? - হুম।একটু দজ্জাল তবুও ত আমার বউ,নাকি? তুতুল মিতুলের দিকে রাগত্বভাবে তাকাল।মিতুল তার গোলমুখ নিয়ে একটা দুস্টু মিস্টি হাসি দিলে।তুতুল আর সামলাতে পারল না নিজেকে।নিজেও হাসতে লাগল।আরও বেডের পেশেন্টরা অবাক হলো,আরে এরা দুজন হাসে কেন? কেউ ত আর বুঝছে না,ওর কেন হাসছে।আসলে ভালোবাসাগুলো বড় বেশি মধুর হলেই,লোকে এমন ভাবে হাসে।বুঝতে হবে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ একটা রাতের গল্প
→ ইয়াকুব (আঃ) এর একটা গল্প
→ একদম সত্য একটা ঘটনা। নাপিতের কোটিপতি হওয়ার গল্প।
→ এটা কি শুধু ভালোলাগা নাকি একটা শুরু না হওয়া ভালবাসার গল্প??? বাই_আব্দুল্লাহ আল মামুন***
→ "লেখকের পরীটার মিষ্টি একটা গল্প"
→ অসাধারণ একটা মজার গল্প
→ গল্প : #আপু_একটা_পাপ্পি_হবে !!!
→ একটা সুন্দর বিকেলের গল্প।
→ নিছক একটা গল্পের সূচনা..
→ ছোট্ট একটা মন ভালোর গল্প
→ গল্প : রাগী মেয়ে আর একটা কিউট বোকা ছেলে !!!
→ একটা সত্য গল্প
→ একটা অসম্পূর্ণ গল্প
→ একটা গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now