বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আপনি কি কখনও কারও জীবনে সেকেন্ড পারসন এর রোল প্লে করেছেন? আমি করেছি। এই রোল প্লে করা খুব বেশি কস্টের।আপনি রোল প্লে করতে করতে একদম সত্যি সত্যি চরিত্রের গভীরে ডুবে যাবেন।মানুষটাকে ঘিরে আপনার চাওয়া পাওয়া তৈরি হবে।আপনি তার জন্য মগ্ন হবেন।তার প্রতীক্ষায় প্রহর গুনবেন।মিস করবেন।আচ্ছা,"মিস" একটা ইংরেজী শব্দ।এর বাংলা কি? "মিস" এর বাংলা আমার মতে হলো- তার থেকে দূরে থেকেও তার ভাবনায় ডুবে থাকা।আসলেই কি তাই? কি জানি? আমার এত ছোট মগজ এত কিছু বোঝে না।
আমি একবার একজনের প্রতি খুব বেশি ভালোবাসা বোধ করি।তার জন্য আমার সেই ফিলিং হওয়া অনুচিত ছিলো,কারণ সে আমার প্রিয় বান্ধবীর ভালোবাসার মানুষ ছিলো।আমরা প্রায়শই ঘুরতে যেতাম।ওরা দুজন দুজনের মত প্রেম করত,আমি দূরে বসে দেখতাম।আমি সুন্দরী ছিলাম না,এখনও নই।কোন ছেলের প্রেম পাবার আশা ও করতাম না।কারন,আমি সব সময় শুনে এসেছি-
"খোদা কেন আমাকে এমন কালো, মেয়ে দিলো? খোদা চাইলে কি ওকে একটু সুন্দর করতে পারত না?"
মায়ের এমন আজহারি ছিলো আমার নিত্যদিনের শোনা বুলি।অনেকটা টিভির টাইম টু টাইম খবরের মতো।আমার এসব গা সহওয়া হয়ে গেছিলো।হবেই ত,কেন হবে না বলুন?
ওরা প্রেম করত,আমি মুগ্ধ নয়নে দেখতাম।আমার ও মনে হতো,-
"ইসসস,কেউ যদি আমাকেও এভাবে ভালোবাসত! জড়িয়ে ধরত! হাতে হাত রেখে মনের কথা বলত বা আমি বলতাম তার কাধে মাথা রেখে।"
এসব ছিলে আমার কল্পনা।আমি ফেশবুকে নিজের ছবি দিতাম না,সবাই ভাবত ফেইক আইডি।আমি তেমন গুছিয়ে কথা বলতেও জানি না,তাই তেমন বন্ধু ছিলে না আমার।বাস্তব জীবনে কিংবা অলাইনে।
আমার বান্ধবীর ভালোবাসার মানুষটার সাথে আমার একটু সখ্য হলো যখন ওদের মাঝে বেশ ঝগড়া হলো।ওরা নিজেরা কথা বলত না,আমাকে বলত,আমি অনেকটা পিওনের মতো কাজ করতাম।এ জন্যই ওর সাথে আমার বেশ গল্প হতো।ও বেশ মজার ছিলো।আমার গল্প করতে ভালই লাগত। আর এই গল্পে গল্পে আমি ওকে ভালোবেসে ফেললাম। আচ্চা,আমার ভালোবাসাটা ত কোন অপরাধ ছিলো না।তাও কেন আমি এত শাস্তি পেলাম? বন্ধু,প্রথম প্রেম সব হারাতে হলো আমাকে।আমার সাথেই কেন এমনটা হলো? যদি প্রেম পরিনতি পাবে না জানেই,তবে মন কেন ভালোবাসল? মন বড় অবুঝ।সে বোঝে না রূপহীনাদের ভালোবাসতে নেই,তারা সব সময় সেকেন্ড পারসন হয়ে থাকে অন্যের জীবনে।শুধু দরকারে তাকে লাগে,দরকার ফুরোলে তার রোল ও ফুরিেয় যায় জীবন থেকে।তারা হলো ব্যক স্ট্রেজ এর অভিনেতা,সব সময় তারা পর্দার পেছনেই থাকে,সামনে আর আসে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now