বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কালো রাজকুমারী,রাণী হতে চেয়েছিলো

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X পাঁচ ছেলের পর মাবাবার বিত্তের সম্রাজ্যে ছোট মেয়েটি সত্যিকার অর্থেই রাজকুমারীর সম্মান নিয়ে জন্মালো। বাবা মা রাজকুমারীর রাজকীয় নাম দিলেন রাজিয়া সুলতানা। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে উপযুক্ত রাজকুমারীর মর্যাদা ও যোগ্যতা নিয়ে বড় হলো সে। কিন্তু দেখা গেলো কালো রাজকুমারীকে মাল্যদানে তাদের সাম্রাজ্যে আসেনা উপযুক্ত রাজকুমার। বাবা মা লক্ষ্য করলেন সুলতানা তাদের সংসারে আর সৌন্দয হয়ে থাকছেনা, দিনে দিনে বোঝা হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি রাজ্যহীন রাজার হাতে তুলে দিলেন তাকে। বিত্তের সাম্রাজ্য ছেড়ে সুলতানা এসে পড়ে ঢাকার ছোট ফ্লাটে। সেই দমবন্ধ করা পরিবেশে কোনরকমে মানিয়ে নেয়া দুই সন্তানের জননী সুলতানা ভুলে যায় সে কখনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নিয়েছিলো। সেও চাইলে হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী গেজেটেড অফিসার। শখ করে ওর শ্বাশুড়ী সেদিন ননদের জামাইদের ডেকেছেন খেতে। কালো মেয়ে কালো হাতে টেবিল সাজায় নানা রঙ্গে। হঠাৎ খোলা দরজায় হুড়মুড় করে রাজ্য কাঁপিয়ে-দাপিয়ে ঘরে উদয় হয় ওর বান্ধবী বিশ্ববিদ্যালয়ের লেকচারার জেরিন – কি রে তুই বিসিএস দিতে যাবিনা? সচকিত চমকে উঠে কালো মেয়ে তারপর নিরুত্তাপ বলে - নারে আজ আমি কোথাও যাবনা। কাছেই কেউ ফোড়ন কাটে – আজকাল সার্টিফিকেট থাকলেই ভালো চাকরী হয়না। চেহারাটাও ভালো হতে হয়। কালো মেয়ের কাজল কালো চোখে দু’ফোটা জল গোপনে শুকায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now