বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রচণ্ড গরম। তোতা স্কুল থেকে বেরিয়ে টং টং ঘণ্টি শব্দটা শুনতে মিষ্টি লাগে, কারণ এটা লাল মামার আইসক্রিমের বাক্সের ঘণ্টি। তোতা দৌড়ে যায় লাল মামার কাছে। লাল মামা তুলফি দাও! লাল মামা তুলফি (কুলফি) দেয়। তোতার বাবা পয়সা দিয়ে লাল মামার কাছে বিদায় নেয়, কিন্তু তোতাকে খুঁজে পায় না। তোতা তোতা বলে বাবা ডাকে। তোতা জবাব দেয়, এই যে আমি এখানে। তোতা তার বন্ধুদের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বলে, তোতা চল বাড়ি যাই। তোতা বলে, দাঁড়াও লীলা-রিভুর আইসক্রিম শেষ হোক। কেন? লীলা-রিভু কি তোমার সাথে যাবে? তোতা বলে, না আমি ওদের আইসক্রিমের কাঠিগুলো নেবো। বাবা বলে, চল তোমাকে আইসক্রিম কিনে দিই সেগুলো খাও, কাঠি জমাও। না বাবা বেশি আইসক্রিম খেতে হয় না ঠাণ্ডা লাগবে, ঠিক না লীলা? রিভু-লীলা মাথা নাড়ায়। তোতার কথায় বাবা হাসে। রিভু আর লীলার আইসক্রিম খাওয়া শেষ হয় তোতা কাঠিগুলো নিয়ে বিদায় জানায়। বাবা হাঁটতে হাঁটতে বলে, আইসক্রিমের কাঠি দিয়ে কি করবে? তোতা বলে, একটা জিনিস বানাবো, বানিয়ে তোমাকে, লীলা, রীভু আর লাল মামাকে উপহার দেবো।
তোতা বাসায় এসে ফেলে দেয়া জুতার বাক্স কেটে কিছু রঙিন শক্ত কাগজ বের করে। কাঁচি দিয়ে কাগজ কেটে ফুলের পাপড়ি বানায়, চোখ বানায়, তারপর আইসক্রিমের কাঠির এক মাথায় আঠা দিয়ে ভালো করে লাগায়। কাঠি রং করে বিভিন্ন ধরনের রং দিয়ে। তোতার বাবা গোসল করে এসে দেখেন তোতা একা একা কথা বলছে একবার গরুর মতো, একবার ঘোড়ার মতো, একবার ময়ূরের মতো, আর তোতার হাতে কয়েকটা কাঠি পুতুল। তোতা ওর বাবাকে বলে, এই যে বাবা আমার নতুন বন্ধু আমার ফিঙ্গার পাপেট। এটা তোমার, বাবাকে একটা পাপেট দেয় সে।
পরদিন স্কুলে গিয়ে রিভু আর লীলাকে দুটো আর লাল মামাকে একটি পাপেট দেয়। আর লাল মামাকে বলে, এই পাপেটকে আইসক্রিম দিও না মামা, ওর ঠাণ্ডা লাগবে। মামা হাসে, আর তোতাকে কিছু আইসক্রিমের কাঠি দেয়, তোতা খুব খুশি হয়। স্কুলের ঘণ্টি বাজে, তোতা দৌড়ে স্কুলে ঢোকে।
g আল-আমিন খন্দকার, জলপুতুল পাপেট
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now