বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
.
আসলে ভালোবাসা এক অদ্ভুত বিষয়। কেউ ভালোবাসা
কে পাবার জন্য অপরের ইচ্ছার বিরুদ্ধে রুখে দাঁড়ায়।আর
কেউ ভালোবাসার মানুষ যাতে খুশি থাকে সে জন্য
নিজের ইচ্ছাটাকে সিগারেটের ধুয়ার মতো আকাশে
উড়িয়ে দেয়। তাইতো আবির নিজের ইচ্ছা টা বুকের মধ্যে
চেপে ধরে রেখেছে।
অধরা
আবিরদের বাসায় বেড়াতে এসেছে । অধরা দেখতে
শ্যামলা। কিন্তু সবচেয়ে বড় কথা অধরা চোখে হিয়া বড়
চশমা পড়ে আর মুখটা একদম নিষ্পাপ।
যে কেউ দেখলে মায়ায় পড়ে যাবে। আবিরের দু'টা ছোট
বোন আছে। অধরা সব সময় তাদের সাথে থাকে। আবির
লেখাপড়া করার জন্য বাসায় থাকতে পারে না। মেসে
থেকে লেখাপড়া করে।
আবিরের কলেজ বন্ধ হয়ে গেছে তাই সে বাসায় এসেছে।
>> আমার পেত্নী বোন কোথায় রে?
আরে সে কথা বলছে না কেন?
দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা।
(আবিরের বোনের ধারে গিয়ে আবির বলল )
>> কে আপনি।
ছোট লোক কোথাকার।
মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি। (আবির কিন্তু
অধরাকে ভুলে ধরে পেলেছে তাই অধরা রেখে গেছে)
>> আরে আপনি কে?
আমাদের বাসায় এসে আমাকে বকাবকি করতাছেন।
আপনার সাহস তো কম না।
>> এই পোলা সাহেব সাহসের কি দেখছেন?
হাঁটু ভেংগে রেখে দিব। চিনেন আমি কে?
>> দাঁড়ান।
দেখাচ্ছি মজা। কানের নিচে একটা দিলে বুঝে যাবেন
কত ধানে কত চাউল।
>> এই পোলা সাহেব আমার মাথা গরম করলে কিন্তু আমি
নিজেই ভুলে যাব আমি কে।
>> যান তো যান। কোথাকার মাইয়া এসে এক অপরিচিত
ছেলের সাথে ঝগড়া করতে শুরু করছে। নির্লজ্জ মাইয়া
কোথাকার।
>> ইশ! অসহ্য একটা আপনি।
.
>> হ্যালো।
>> কি বন্ধু কি করিস?
>> আরে বন্ধু কিছু না।
আমাদের বাসায় একটা খুব সুন্দর মেয়ে এসেছে। আরে
মেয়ে না। রূপবতী। আরে রূপবতী না। দ্যাত আমি কি যে
বলি না। আসলে মেয়ে টা দেখতে এ রকম যেমন রাতের
অন্ধকারে জোনাকি পোকা যেভাবে আলো দিয়ে
রাতের অন্ধকার আকাশটাকে সাজায় ঠিক তেমনি করে
মেয়েটা আমার মনের আকাশ টাকে সাজিয়েছে ।
>> বন্ধু কি বলিস রে?
তাইলে এখন তুই কি করবি?
>> আরে তুই দেখ কি করি।
আচ্ছা এখন রাখি।
.
>> নীলিমা তুই কি করিস রে বোন?
>> এই আপনি এই রুমে এসেছেন কেন?
বের হয়ে যান এই রুম থেকে। আপনি যদি এই বাড়ির ছেলে
না হতেন তাইলে আপনাকে আমি দেখে নিলাম নে।
আপনার কত ধানে কত চাউল।
>> হিহিহিহিহি।
ভালো আছেন?
>> এই আপনার সাথে আমার আর কোনো দিন দেখা
হয়েছে? এসে জিজ্ঞাস করেন ভালো আছেন।
>> হয়েছে তো।
>> কি!
কোথায় কখন?
>> ঐ যে সন্ধ্যা বেলা দেখা হলো।
>> ও।
ইচ্ছা করছে না। আপনার কানের নিচে একটা দেই। অভদ্র
ছেলে কোথাকার।
>> আপনার মুখে না অভদ্র ছেলে টা খুব মানায়। আরেক
বার বলেন।
>> বের হোন তো রুম থেকে বের হোন।
>> আচ্ছা যাচ্ছি।
.
>> আপনি কি করেন?
>> দেখতে পাচ্ছেন না কি করি?
আবার এসে জিজ্ঞাস করেন কি করি।
>> দেখতে পাচ্ছি তবুও আবার জিজ্ঞাস করলাম এই আর
কি।
আপনাকে একটা কথা বলব?
>> বলেন?
>> আমি না আপনার প্রেমে পড়ে গেছি।
তাই বলছি আপনিও আমার প্রেমে পড়ে যান।
>> হিহিহিহিহি।
নিজের চেহারা কখনও আয়নায় দেখছেন।
দেখতে আমার ছোট ভাইয়ের মতো লাগে। আর আপনি
এসেছেন আমার সাথে প্রেম করতে।
>> আরে বাদ দেন তো।
ছোট ভাই বলছেন । আমি আপনার প্রেমে পড়ছি ওই টা
হলো বড় কথা।
>> আপনি আমার রুম থেকে বের হবেন নাকি আমি আন্টি
কে ডাক দিব।
>> দেন তাতে কার কি?
>> আন........
>> থামেন থামেন যাচ্ছি যাচ্ছি।
.
>> ভাইয়া ঘুরতে যাবে?
>> না।
>> আরে অধরা আপুকে নিয়ে ।
আমাদের না।
আচ্ছা অধরা আপুকে গিয়ে না করে দেই।
>> আরে না না।
আমি যাব তো।
আচ্ছা তোরা গিয়ে বল আমি রেডি হচ্ছি।
আচ্ছা কোথায় যাব রে?
>>কোথায় আর যাবে পার্কে।
>> ও।
>> আচ্ছা তুমি তাড়াতাড়ি রেডি হউ।
.
>> অধরা আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে।
>> আপনার মতো ছোট ভাইয়ের কাছ থেকে এই কথা শুনতে
আমার বয়ে গেছে।
>> আসলে সত্য কথা বললাম কিন্তু।
>> শুনেন এসব আজেবাজে চিন্তা বাদ দিয়ে আমাদের
জন্য বাদাম নিয়ে আসেন।
>> কত টাকার আনব।
>> যত টাকার খুশি তত টাকার আনেন।
আর শুনেন এখানে আমার এক বন্ধুর সাথে দেখা করতে
এসেছি।
>> কে বন্ধু?
>> এলে দেখতে পাবেন।
.
বাদাম আনার পর.....
>> কি আপনার সেই ছেলে এলো বুঝি?
>> না এখানো আসে নি তবে আসবে।
>> অধরা আমি কিন্তু আপনাকে এখন পুরাপুরি
ভালোবেসে পেলেছি।
>> মাথা খারাপ আপনার।
আমি এখানে যার সাথে দেখা করতে এসেছি তাকে
আমি খুব ভালোবাসি।
আপনাকে আমি ভালোবাসতে যাব কেন?
>> আরে আপনি কাউকে ভালোবাসেন।
>> জ্বী। ভালোবাসি ছোট ভাই।
>> ও আচ্ছা কে সেই ছেলে?
>> এলে দেখতে পাবেন।
.
>> তোমার এতো দেরি হলো কেন?
>> আরে আর বল না রাস্তায় যা জ্যাম ছিল ।
আমি বলে তোমাকে বুঝাতে পারব না।
আরে এই ছেলে কে?
>> আমি উনাদের বাসায় এসেছি।
উনার নাম আবির।
>> ও।
কিন্তু এখানে কেন?
>> আমি নিয়ে এসেছি।
>> ও আচ্ছা আমি এখন যাই।
কাল সব কিছু রেডি রেখো
>> আচ্ছা।
.
>> আচ্ছা উনি কি রেডি রাখতে বললেন?
>> আপনার এতো বুঝা লাগবে না।
চুপচাপ আমার সাথে আসতে থাকেন।
>> আমি কি বলি জানেন?
ও ছেলে কে আমার কেমন কেমন লাগে।
আমার কাছে সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে
ছেলেটা আপনাকে ভালোবাসে না।
>> একবার বলছেন আরেকবার বললে আমি কিন্তু একা
একা চলে যাব। আপনার সাথে যাব না।
>> আরে না না । চলেন আপনি আমার সাথে আমি আর
আপনাকে কোনো প্রশ্ন করব না।
>> মনে থাকে যেন।
>> আরে না না আমি আপনাকে ভালোবাসি তো। আমি
কি আপনাকে কষ্ট দিতে পারি।
>> আবার।
>> আরে না না। চলেন।
.
>> মা অধরা আপু কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ( বোন)
>> কি বলিস তুই?
>> ও মা। সারা রুম খুঁজে দেখেছি কোথায়ও পাই নি।
>> আবির কোথায়?
>> ভাইয়া এ ভাইয়া।
মা তোকে ডাকছে।
>> মা কি হলো?
>> এই অধরা কোথায়?
>> কেন রুমে নায়?
>> না।
>> মা আমি বুঝে গেছি?
>> কি বুঝলি?
>> মা অধরা তার বন্ধুর সাথে চলে গেছে।
>> ঠাস ঠাস ।
আর তুই চেয়ে চেয়ে এসব দেখলি।
একবার আমাদের মানসম্মানের কথা ভাবলি না। তুই ওকে
সাহায্য করলি। তুই কেন আমাদের বললি না?
>> মা আমি শুধু কাল জেনেছি।
কিন্তু আমি তোমাকে বলতে পারি নি।
মনে করেছিলাম আজ সকালে সব বলব।
মা আমি অধরাকে ভালোবাসি।
>> তুই এসব কথা বাদ দিয়ে অধরা কে খুঁজতে যা।
>> আচ্ছা মা আমি অধরা কে খুঁজে নিয়ে আনব। তুমি
চিন্তা কর না।
.
>> হ্যালো আবির।
আপনি কোথায়?
>> আরে অধরা আপনি এ কাজ কিভাবে করতে পারলেন।
আপনি একবার আমাদের মানসম্মানের কথা ভাবলেন না।
আর আমার ভালোবাসার কোনো মূল নাই।
>> প্লিজ আবির এসব বাদ দেন।
আমাকে আপনি বাচান।
>> আচ্ছা ঠিকানা বলেন।
>> আপনি পাগল হয়ে গেছেন।
আমি এসব কিছু চিনি না।
>> এখন আপনি কি নিরাপদে আছেন?
>> তা আছি।
>> আচ্ছা সেখানে আপনি কি কি দেখছেন বলেন তো।
তারপর অধরা বলল। আবির চিনতে পারছে। তারপর আবির
সেখানে চলে যায়। আর অধরাকে সেখানে গিয়ে দেখে
ঘুমিয়ে আছে।
আবির বলে..
>> এই এই আপনি ঘুমাচ্ছেন?
>> না এখানে বসে মুড়ি খাব।
আসতে এতো দেরি হলো কেন?
>> নিজে কিছু বলতে পারছেন।
জায়গা তো ঠিক ভাবে বলতে ওই পারলে না। আবার
বলেন এতো দেরী করছি কেন।
ছেলে কোথায়?
>> আমাকে ছেড়ে চলে গেছে।
>> আমি তো ঠিক হই বলেছিলাম ছেলেটা দেখতে সুবিধা
না । আর আপনি বুঝলেন না।
আচ্ছা যা হওয়ার হয়ে গেছে।
বাসায় চলেন।
>> আমি বাসায় যাব কোন মুখে?
>> আমার মাথা আছে।
আমার মাথা দিয়ে সব কাজ করব।
চলেন।
>> যদি মা বাবা বকাবকি করে।
>> না আপনাকে আদর করবে।
চলেন বলছি।
.
>> এই আবির তুমি অধরা কে কেন বাসায় নিয়ে এসেছো।
( অধরার মা)
>> আন্টি আসল কথা হলো।
অধরা আমাকে ভালোবাসে। আর আমি অধরা কে
ভালোবাসি না বলে দিয়েছিলাম।
তাই আমার উপর রাগ করে এ কাজ টা করেছে। এখন আমি
অধরা কে ভালোবাসি।
>> তাইলে সব ঠিক।
যাও মাফ করে দিলাম। (অধরার মা)
তোমরা একটু ঘুরে আসো
.
>> এই আপনি মিথ্যা বললেন কেন?
আমি আপনাকে ভালোবাসি?
>> হুম।
ভালোবাসো।
>> জ্বী না।
>> তাইলে বলে দেই সব সত্য কথা।
তাদের কে গিয়ে।
>> না না ভালোবাসি তো।
>> সত্য কথা তো।
>> একদম সত্য কথা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now