বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
_________
রনিভাই সেই বৃষ্টি কে হারিয়ে একদম পালটে যেতে থাকে!! সবকিছু কেমন যেন গুটিয়ে নিজের মত করে থাকতে চাইছিল...! কিন্তু কথায় আছে - প্রেম কখনো ভুলা যায়না... রনিভাই যাই করুক না কেন এই মেয়েকে মনে পড়বেই!! ভাই গ্রামীণফোন অফিসে জব করেতেন!! যা বেতন পেত তা দিয়ে ভালোই যাচ্ছিল দিন!! বাড়ির একমাত্র বড় ছেলে আর ঘড়ে কলেজেপড়া এক ছোটবোন... রনির সাথেই কেমন হবে এই প্রশ্ন নিয়ে অনেক ভেবে ভেবেই মন যেন সবসময় খারাপ করে বসে থাকতো!! কিছুদিন আগে আমার সাথে ফোনে কথা হয়েছিল!! কন্ঠশুনে আর বুঝতে বাকি হলনা ভাই একটুও ভাল নেই!! আর এদিকে বৃষ্টির কোন খোঁজখবর তো নেইই....
----
এর মাঝে একদিন বৃষ্টির সাথে আমার কথা হচ্ছিলঃ
বৃষ্টি- তোর সাথে আমার কথা আছে??
আমি- কি বল....
বৃষ্টি - তুই আমাকে নিয়ে কি লিখছিস??
-; কেন পড়িস নাই??
~ না জেনে উলটা পালটা কেন লিখলি??
- যা সত্য তাই লিখেছি,, আর তুই কেমন মেয়ে লজ্জা করেনা তোর??
~ শোন তুই যা ভাবছিস তা'না!! আমি কারও সাথে পালায়নি!! আমি এক যাইগা আছি আর ভাল আছি...
- বাব্বাহ ভালো আছিস!! আর তোর বাবা যে বলল তুই পালাইছিস???
~ যা বলবে তাই কি সত্যি হবে?? আর তুই না জেনে আমার বাবা মা কে নিয়ে এসব লিখবিনা...
_ তোর বাবা কেন মিথ্যা বলবেন?? আর লিখালিখি আমার বেপার...
~ ওকে তোর বেপার ভাল!! আমাকে নিয়ে লিখবিনা!!
- তুই এখন কই??
- আছি বললাম তো!!
_ খেয়েছিস??
- না ভাল লাগছেনা, তুই??
- হ্যা খেলাম মাত্র..
- কি করিস??
- বসে আছি!!
------
মাথায় কাজ করেনা কোন মেয়ের বাবা তার মেয়ের নামে কেন এসব রটাবে?? এটাকি আদেও মানানসই?? বুঝলাম না কিছুই... বৃষ্টির বাবার মাথায় আসলে কি প্লান?? আর তিনি কেন এসব বলছেন তার মেয়ে পালিয়েছে অন্য ছেলেকে বিয়ে করেছে?? ভাবতে শুরু করলাম খুব করে!! তাহলে কি বৃষ্টির বাবা তার মেয়েকে অন্য জাইগা বিয়ে দেবেন?? আর যদি তাই হয় তাহলে ৭ বছর পরে কেন?? ১ বছর পর হলে মানা যেতো!! বৃষ্টি আমাকে মিথ্যা বলবেনা জানি!! কিন্তু ওর বাপ কেন এসব বলবে.... এটাই এখন প্রশ্ন....
-----
এরপরে আবার বৃষ্টিকে খুচাতে লাগলাম আসল কাহিনী কি???
আমি- আচ্ছা মূল বেপার টা কি??
বৃষ্টি - আমি একা থাকতে চাই!!
আমি- কতদিন??
- চিরকাল
- এটা কি ছেলেমানুষি বা আবাগের বয়স???
- বললাম তো একা থাকতে চাই!!
- আবার বিয়ে করতে চাস??
- নাহ
- তাহলে একা থাকবি কেন?? এখানে প্রবলেম কি??
-- বলা যাবেনা তোকে!!
- হুম সেটাই!! আমি তোর কে!!
- দ্যাখ ইমোশনাল কথা বলবিনা!!
-- আমিও সেটাও বলছি!! তাহলে খুলে বল প্লিজ....!!
-- আচ্ছা রাখছি বাই
-------
বেপার কি মেয়েটা এমন এড়িয়ে যাচ্ছে কেন?? এই বেপার নিয়ে কথা বলছেনা কেন??? এদিকে রনির তো করুণ হাল!! দশা বেদশা হয়ে গেছে... কিন্তু আমার এই কাহিনী জানতেই হবে!! তাই রনিকে কল দিলামঃ
আমি- ভাই??
রনি- হ্যা ভাই!!
--- আচ্ছা বৃষ্টির আর আপনার মাঝে ঝগড়ার মূল ইস্যু কি থাকতো??
- ও চাইতো আলাদা বাসায় থাকতে বাবা মায়ের সাথে না থাকতে...
-- আপনার বাসা থেকে কি বৃষ্টিকে কটু কথা শোনাত এমন কখনো কি বৃষ্টি আপনাকে বলেছিল??
-- না!! আম্মা ওকে অনেক ভালবাসেন আর বাবা মা ছাড়া কথায় বলেননা!! আর ছোটবোন তো বন্ধুর মতো....
--- তাহলে মূল বেপার টা কি??
--- তুমি দেখছি গোয়েন্দাগিরি করছ???
-- এসব বাদ দিন!! মূল বেপার বলুন...
--- বৃষ্টির বাসা থেকে প্রবলেম ভাই!! ওর বাসা থেকে চাইত না বৃষ্টি আমার কাছে থাকুক!!
-- এই না চাওয়ার শুরু কবে থেকে আর কি নিয়ে???
--- প্রথম থেকেই!! আর বৃষ্টি পালিয়ে এসেছিল এজন্য!!
-- বৃষ্টি এখানে থাকলে ভাল কিন্তু যখনি ওখানে যেতো তখুনি সমস্যা হত.... ওর বাবা মা চাইতো না বৃষ্টি আমার কাছে থাকুক...
-- আচ্ছা!! এতদিন পর্যন্ত রাগ করে থাকার মূল কারন কি?? ৭ বছর তো কম না তাইনা??
- ভাই আমি বুঝিনা কেন তারা এমন করেন.... তবে আমি বৃষ্টিকে কখনওই বকা দেইনি!! রাগ করে কথাও বলিনি!! সবসময় ভাল করেই কথা বলতাম!!
--- হুম!! আচ্ছা বৃষ্টি আলাদাভাবে থাকা নিয়ে কি প্রায় ঝগড়া করতো??
-- হ্যা মাঝেমাঝে!!
--- কি বলতে চাইতো??
-- এটাই যে এখানে তার ভাল লাগছেনা!! সে স্বাধীনতা চাই!! তার আলাদাবাড়ি লাগবে!!
-- আপনি তখন কি বলতেন??
-- আমি বলতাম বাসার বড় ছেলে, আর কোন ভাই নেই!! কিভাবে আলাদা থাকি?? আর যা বেতন আসে খুব একটা বেশিও না....!!
-- আচ্ছা এখন রাখি পরে কিছু জানার থাকলে আমি কল দিবো!!
______
রহস্য টা খুব জটিল!! মেয়েটা প্রচুর ফেইসবুক পাগল তাই!! মাথায় একটা কথায় বারবার আসছে-- আলাদা বাড়ি হলে বৃষ্টি তার বফের সাথে জমিয়ে পরকিয়া করতে পারবে যা এখানে হচ্ছেনা-- কিন্তু এতটা খারাপ মেয়েতো বৃষ্টি না!! আর এসব কেন ভাবছি আমি!! এই তথ্যগুলো কি প্রকাশ করে??? মাথায় কিছুই আসছেনা!! রাতে ঘুমিয়ে সকালে বৃষ্টিকে আবার প্রশ্ন করলামঃ
আমি- খেয়েছিস??
- মাছ ছিল!! তুই??
- খেতে ইচ্ছা করছেনা একটু হাত কেটেছে তাই!!
-- কি বলিশ পিক দেতো..
-- আরে তেমন নাহ!! আচ্ছা তুই ফিরবি কবে মিট করব ভাবছি!!
--- চুপ
-- কতদিন তোকে দেখিনা...
--- আসবোনা আর!!
-- আবার পাগলামি?? তোর এসব মানায় বল??? আর তুই তো সবসময় ভবিষ্যৎ না ভেবেই কাজ করিস!!
--- জানিনা কিছুই রে!!
-- তো জানেকে তোর পরিবার??
-- হ্যা...
--- আচ্ছা তোর ফ্যামিলি যদি ফিরে আসতে বলে তুই ফিরবি???
-- হ্যা ফিরবো!!
-- এখানে তোর স্বাধীনতা কই??
-- আমার আবার কিসের স্বাধীনতা??
-- তাহলে ভাবেক যে, রনির থেকে কেন বারবার স্বাধীনতা চাস?? ভেবেছিস কখনো???
--- এসব বাদ দে...
-- আর হ্যা যদি অন্য জাইগা বিয়ে দেই তাহলে???
--- চুপ
---- দ্যাখ লাইফ একটাই এখানে ভুল আসবেই কিন্তু সমস্যা হবেই কিন্তু শক্ত হাতে মোকাবেলা করতে হবে!! আর রনি তোকে ভিষন ভালবাসে!! তোর জন্য অনেক কাদে! প্লিজ তুই চাইলেই সব সমস্যার সমাধান করতে পাড়িস!! তুই চাইলে সবায় হাসবে রনির ফ্যামিলি তোর ফ্যামিলি!! তুইকি চাস না সবায় হাসুক?? ভাবেক তোকে নিয়ে এখন গ্রামে সবায় কি বলাবলি করছে?? আজ তোর বাবার মানসম্মান টা কথায়?? আজ রনির কথা ভাবেক??
-- চুপ থাক বাই...
-------------------
এখনো আমি কিছুই বুঝে উঠতে পারতেছিনা এমন অনিহা কেন রনির প্রতি!! আর ওর বাবা কি চাই?? মেয়েকে অন্য জাইগা বিয়ে দেবেন?? চেহারা ভাল তাই বিয়ে দেবেন তারপর মেয়ে সুখি হবে??? চাচা?? সুখকি এতোই সোজা?? আর ৭ বছর পর এসে কেন বাল উঠলো এত দিন কি উঠেনাই?? আজ আপনার বউ যদি কেউ ভাগিয়ে নিয়ে যায়!! আপনার মানসম্মান কই যাবে ভেবেছেন কি?? নিজের মেয়েকে কেউ এভাবে দূরে রাখে আমার জানা নেই!! লজ্জা করেনা আপনার ??? আপনি বাবা?? কেমন বাবা?? নিজের মেয়ের সুখের জন্য একটা পরিবার কয়েকটা মন ভাঙবেন??? এতটা স্বার্থপর হতে পারেন কিভাবে?? আপনি কি মানুষ??? আপনার বিবেকবোধ আর মনুষ্যত্ব আজ কথায়???
-----;
ক'টা দিন এভাবেই যেতে লাগলো আমি শেষ বুঝতে ট্রাই করলাম.. এই গল্পটা নিপুন হাতে কোন লেখক লিখেছেন যা আমার মত পাঠক ধরতে পারছেননা...!! আমি মেঘ তো হাল ছাড়া ছেলেনা!! তাই এবার ভাবলাম বৃষ্টিকে দিয়ে হবেনা!! যদিও হয় সেটা সিনেমাটক ভাবে করতে হবে রনি ভাইকে কল দিলাম ৩ দিন পরঃ
আমি - হ্যা ভাই..
রনি- হুম বলো..
-- আচ্ছা এখন আপনার বাসা কি ভাবছেন??
-- বুঝোইতো ডিভোর্স যদি হয়েও যায় তাহলে টাকার একটা ব্যাপার আছে এখানে.. সেইসব নিয়ে হাল্কা বিব্রত আছে...
--- আর আপনি কি ভাবছেন??
-- বৃষ্টি যেন ফিরে আসে এখুনি....
-- বৃষ্টির বাবা কি ভাবছেন??
-- যেন ফিরে না আসে কখনো..
-- আর বৃষ্টি??
-- একা থাকতে চাই...!!
--- এখন বলুন তো এই ঘটনার দক্ষ কারিগর কে??
--- নিশ্চিত বৃষ্টির বাবা!!
-- হ্যা তাই ওর বাবাকে বলে সেখানে যেয়ে কাজ হবেনা...
-- তার মানে???
-- তার মানে গল্পের নায়িকাকে ফিরিয়ে আনতে তার কাছেই যেতে হবে আপনাকে...
-- কিন্তু আমিতো জানিনা বৃষ্টি কোথায় আছে...
-- আপনাকে জানতে হবে!! আর সেটা খুবি দ্রুত!! ওপেক্ষা করুন কাল বৃষ্টি নিজেই আপনাকে বলবে আমি সেই টোপ টাই আজ ফেলেছি!!
-- মেঘ তুমি আমার জন্যে অনেক করছ ভাই!! ধন্যবাদ অনেক!! তুমিই কেবল আমার পাশে আছো!!
-- ধন্যবাদ তখন নিবো যখন ফিরিয়ে দিতে পাড়ব!! আর আর আমি একা না আমার পুরা টিম আছে আপনার সাথে!! সো ভয় পাবেন না!! এখন কাজ হচ্ছে মেয়েটিকে আপনার ভালবাসা দিয়ে ফিরিয়ে আনতে হবে...
--- কিন্তু বৃষ্টিতো আমাকে সহ্য করতেই পারেনা...
--- এখন পর্যন্ত সহ্য হবার মতো কিছুই ঘটেনি তাই...!!
-- আচ্ছা রাখি বাই
------------
আমি অনেক গোয়েন্দা গল্প পড়েছি সেখানে অনুমান কে গল্পের মূল বিষয় ধরা হয় কিন্তু আমাদের এই গল্পে কি অনুমান করা যায়??? আর এর পেছনের কারন কি?? হঠাৎ এমন করার কারন কি?? আর এইগুলো কি হঠাৎ ই হচ্ছে?? না এইগুলো অনেকদিন আগে থেকেই হচ্ছে!! আর গল্পে নায়িকার বাবা হচ্ছে ভিলেন!! যদিও ভিলেন কখনো ভাল কিছু ভাবেনা!! তাই তার উপর আমি বিশ্বাস একবিন্দু করছিনা... কারন জেনেশুনে ঠকতে রাজিনা!! আর বৃষ্টির বাবা লোকটা পাষণ্ড তাই তার থেকে কোন সাহায্য চাওয়া বা পাওয়া স্বপ্ন মাত্র...!! কিন্তু স্বপ্ন দেখলে সফলতা আসবেনা!! তাই বৃষ্টিকে কাছ থেকে বুঝতে হবে...!!
------
৮ দিন এভাবেই গেল - আর এদিকে গ্রামের মানুষ সবায় জানাজানি হয়ে গেছে বৃষ্টি অন্য ছেলের সাথে ভেগে গেছে! তা নিয়ে গ্রামে তিল কে তাল বানিয়ে সবায় গল্পের প্লট বেড় করছে!! এসব কথা বৃষ্টি বুঝবেনা কারন বুঝলে যেতোনা...!!
--------
২২ দিন হতে গেল এই ঘটনা ' সবায় এখন ক্লান্ত এই গল্পে- তাই রনিকে কল দিলামঃ
রনি- ভাই
আমি- আমি ঝিনাইদহ আসেছি আপনি আসেন কথা আছে...
রনি- আচ্ছা ওয়েট আসছি ভাই...
----
রনির চেহারা আর দেখার মত নেই!! সেই পান্ডুর চেহারা টা রসহীন হয়ে গেছে!! দেহে প্রাণ আছে নিশ্বাসের জন্য কারন সেই প্রাণে কোন তারণ্য নেই... কোন মিষ্টিত্ব নেই... কেবল কয়েকফোটা নিকশ কালো জমানো কষ্ট আছে
----
আমি- ভাই এভাবে হবেনা...
-- এখন কি করব??
-- কিছু একটা করতে হবে যে, ( দাত দিয়ে ঠোট কামরাচ্ছি) বৃষ্টির রাগ কমানোর মেডিসিন কি জানেন??
-- আমি জড়িয়ে ধরলে রাগ কমে যেতো!!
-- এখন তো সেটা সম্ভবনা!! ওর রাগ কমে সামনে গেলে!! আর সেটা আমিই খুব দ্রুত করবো ইনশাল্লাহ... আমার জানামতে মেয়েটি যশোর আছে ওর ভাবির বাসায়!! সেখানে যাওয়া যাবেনা ওকে ডেকে কথা বলতে হবে... কারন ওর ভাবিও এই সড়যন্ত্রে একমত... তাই শেষ টা দেখতে চাই আমি...
--- তুমি কি যশোর যাবে??
-- না মেয়েটি কুষ্টিয়া আসবে...
--- তারপর???
--- এরপরে বাকিটা মোবাইলে রেকর্ড করে আপনাকে শোনাবো!! আর ওর দিকে তাকালেই আমি বুঝবো এ কেমন আছে!! আল্লাহ এই গুণ আমাকে দিয়েছেন তাকালে বুঝে যাওয়া।
--- আল্লাহ ভরশা ভাই
_____
আজ কুষ্টিয়া যাচ্ছি,, সকালে বেড় হলেও আমি জানি সারাদিন কাটবে!! কারন আমাকে আজ অনেক কিছু জানতে হবে!! আজকে নকল হাসি হাসতে হবে!! আর আমি ওর বেষ্ট ফ্রেন্ডস হলেও ওর হাসির প্রেমে অনেক আগেই পড়েছি!! কারন হাসিটা হৃদয় টাচ করে...
-------
মাত্র এলো বৃষ্টি আমরা একটা জাইগা যেয়ে বসলামঃ
আমি- কেমন আছো?? ( সামনে তুমি করেই বলি)
বৃষ্টি - হুম!! তুমি??
-- ভাল কি থাকতে দিছো?? আমিতো তোমার প্রেমেপড়েছি সেই কবে...
--- তুমি কি বদলাবেনা???
-- যতদিন প্রাণ আছে ততদিন ভালবাসবো...
--- হিহিহি তুমি আসলেই একটা দুষ্টু...
--- আচ্ছা চলো ফুসকা খায়....
-- হুম চলো...
--- আমি কিন্তু খাইয়ে দিবো...
--- ওলে বাবা লে!! আচ্ছা হাতে কামড় দিবো কিন্তু...
--- পারলে দিবা!! তুমি কিন্ত হাল্কা চেঞ্জড হচ্ছো!!
--- কি রকম???
--- আমার চোখেও দিকে তাকাওতো...
----- আচ্ছা....
---- কি দেখছো???
--- দুইটা গরুর চোখ....
--- ধ্যাত তুমি না একটুও রোমান্টিক না...
--- তাহলে কি করতে হবে???
--- চলো আইচক্রিম খাবে??
-- ওকে যাও নিয়ে আসো!!!
----- নাও নাও পড়ে গেলোতো...
----- আচ্ছা রনি তোমাকে খাইয়ে দিতোনা???
-- হ্যা দিতো ( মুখের দিকে তাকাতেই হাসিমুখ টা হাল্কা কালো হয়ে গেল)
--- ঘুড়তে যেতো এভাবে???
---- হ্যা তখন অনেক মজা হতো...
---
ওয়াও বলোনা কি কি মজা করতে....!!! ( বুদ্ধি থাকলে বুঝেনিন কিরকম টোপ ফেলেছি)
--- মনে করো রনিতো বোকা, আমি যা বলি তাই করে তাই বেশি মজা হতো ওকে নিয়ে...
একবার চটপটি খেতে যেতে ঝালে কান্না করে দিয়েছিল আমি সে'কি হাসি... অনেক অনেক মজা হতো ও থাকতে...
---- বোকারা আর কিছু না পারুক নিঃস্বার্থ ভাবে পিওর লাভ টা দিতে পারে....
--- তাই বুঝি... আর তোমার মত চালাক রা???
--- কিহ আমি চালাক??
-- তাছাড়া আবার কি??
-- যাও অভিমান করলাম...
--- তাই নাকি??
-- আচ্ছা রনি অভিমান করলে কিভাবে ভাঙ্গাতে???
--- রনি আমার উপর কখনওই অভিমান করতোনা উল্টো আমিই করতাম...
--- তখন কি করতো???
--- কি আবার পাগল টা আমাকে জড়িয়ে ধরতো....
---- হাহাহা তখুনি রাগ পানি???
--- আচ্ছা তুমি ফিরবে কবে???
--- জানিনা আসলে আমার ফ্যামিলি চাইনা যে, ওখানে যায়..
--- কিন্তু ফিরতে হবেই তাইনা?? কারন এভাবে কোন বিবাহিতা মেয়ে আলাদা থাকতে পারেনা তাই নয় কি??? যদি আনমেরিড হতে তাহলে অন্যকথা...!!
--- কিন্তু বাবা যে শুনবেন না???
--- আরে তুমি যদি বাবা কে মিষ্টি হেসে বলো বাবা আমি ভাল আছি এখানে বাবা না করতে পারবেনা....!! আমি বলছি বিলিভ মি...
--- কিন্তু রনি কি আমাকে এখন ফিরিয়ে নেবে???
--- নেবেনা মানে আলবৎ নেবে!! না নিলে তোমার হাতে থাপ্পড় খাওয়াবো...
--- আর বাবা কে কি বলবো??
--- কি আবার বলবা!!! বলবা বাবা রনি কান্না করছিল তাই চলে এসেছি প্লিজ মাফ করে দাও... তখন মাফ করে দেবে কারন হল মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমার বাবা সব মেনে নেবে!! কারণ তিনি তোমার সুখ চাই!! আর তুমি বাবাকে বলতে সুখি নেই, তাই বাবা এমন করেছিলেন বুঝেছ এবার???
--- আচ্ছা আমার একটা কান্ডিশন আছে তাহলে!!
--- হ্যা বলো...
--- ওর বাবা মা'কে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে তাহলে...
--- আমি থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম কয়েক সেকেন্ডে মেয়েটির মুখ এক জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে গেল!! ফর্শা মেয়েটির রক্তলাল হয়েগেল.. )) আচ্ছা উনাদের প্রতি তোমার এমন প্রতিক্রিয়া কেন??
--- কারন উনারা আমার বাবা-মা কে নিয়ে যা ইচ্ছা তাই বলেন!! তাই আমি বাবাকে বলেছিলাম এখানে থাকতে চাইনা...
--- রনিতো এসবের কিছুই জানেননা...
--- আমি জানাইনি!!
--- বৃষ্টি!! তুমি বাঙ্গালি গ্রামের মেয়ে তুমি কষ্ট সহ্য করার এক প্রতিকি। তোমাকে দেখে আর দশজন শিখবেন!! এত ভেঙ্গে পড়লে চলবে?? আজ তোমার ছোট ভাইয়ের বউ যদি তোমার বাবা-মা কে বৃদ্ধাশ্রমে রাখতে চাই?? ( বৃষ্টি আমার মুখের দিকে তাকালো) আমিও থেমে গেলাম...
--- আচ্ছা তাহলে??
---- তাহলে তুমি এখন আমার সাথে ফিরে যাবে...
--- কেমন!!
---- ঠিক হবেতো???
--- আমি ভুল করিনা!! চলো...
---- তার বাসে চেপে রনির কাছে বৃষ্টি কে দিয়ে দিলাম!! আর রনিকে প্রমিস করালাম যেন বিন্দুমাত্র তার বাবা-মা কথা না শুনিয়ে প্রচণ্ড ভালবাসে!! আর বাড়িতে অন্য মানুষ এসে ঝামেলা না করে...!! তারপর তাদের কান্নামিশ্রিত চোখে হাল্কা হাসির রেস খুঁজে পেলাম....!!
--------
মেঘ--- বৃষ্টি আমি এভাবে শেষ দেখতে চাই... প্লিজ তুমি ফিরে এসো!! ডিভোর্স কোন সমাধান না... একা থাকা কোন সমাধান না...!! যতোটুকু বুদ্ধিপ্রয়োগ করার করেছি এখন আর সম্ভব না...!! প্লিজ ফিরে এসো....!! তুমি ফিরলে রনি হাসবে। হাসবে দুইটা পরিবার।।
______
বি, দ্র- আপ্নারা জানেন এটা রিয়েল লাভ এর শেষ অংশ আর সত্য কাহিনী! এখনো তারা আলাদা... তাই মূল্যবান মন্তব্য আশাকরছি...!! কারন উনারা দুইজনি আমার গল্প পড়েন.... আর এই রকম ভূল কিছু ভেবে থাকলে সাবধান...!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now