বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"অন্য ভুবনঃলুসিয়ানার কার্স" পর্ব-০২

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রিডবারগের উত্তরাধিকারী পরেরদিন ক্লাসে পৌছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল এলিসের।সে যখন 'অ্যাডভান্সড ম্যাজিকেল স্পেলস এন্ড দেয়ার ইউজেস' এর ক্লাসে প্রবেশ করলো ততক্ষণে সবাই নিজেদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে।প্রোফেসর হিটর্ফ তাকে দেখে খানিকটা বিরক্তিসূচক শব্দ করলেন। প্রফেসরকে দেরি করার জন্যে সরি বলে সে সামনের বেঞ্চে অ্যারন এর পাশে গিয়ে বসলো। -"তুই মিস করলি।প্রোফেসর হিটর্ফ আমাদেরকে 'স্লিপিং স্পেল' কিভাবে প্রয়োগ করতে হয় তা শিখাচ্ছিলেন।সে এক কেলেঙ্কারি কাণ্ড।"দাঁত বের করে হাসতে হাসতে অ্যারন বলল। -"কেন কি হয়েছে?" -"প্রফেসর স্পেলটা আমাদের দেখানোর জন্যে মারজিয়া স্পিনেটকে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিলেন। মারজিয়া প্রফেসর এর স্পেলে ঘুমিয়েও পড়েছিলো।কিন্তু বিপত্তি বাঁধল যখন মারজিয়া ঘুমের মাঝে স্বপ্ন দেখা শুরু করলো।প্রফেসর হিটর্ফকে তাদের বাড়ির বাটলার ভেবে বসলো।তার জুতো জোড়া যেখানে সেখানে রেখে দেয়ার জন্যে অকথ্য ভাষায় গালিগালাজও করলো খানিক্ষন। শেষে তাকে এক কাপ কোল্ড কফি বানিয়ে দেয়ার জন্যে হুকুম দিয়ে ফের নাক ডাকতে শুরু করলো।" ২ বন্ধুই এক সাথে অট্টহাসি দিয়ে উঠলো। প্রোফেসর হিটর্ফ বিরক্ত চোখে সেদিকে তাকালেন। মারজিয়া স্পিনেটকে বিভ্রান্ত এবং লজ্জিত দেখাচ্ছিল।প্রোফেসর তাদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দিয়ে সঙ্গীদের উপর স্পেল প্র্যাকটিস করতে বললেন।মারজিয়া স্পিনেট ঘুমের ভিতর আরও কয়েকবার কোল্ড কফির অর্ডার করে বসল। ক্লাস শেষে করিডোর ধরে ওরা এগিয়ে যাচ্ছিলো।হঠাত এলিসের মনে হল গতরাতের স্বপ্নের কথা।অ্যারনকে বলল। সে হেসেই উড়িয়ে দিলো।মন খারাপ হয়ে গেলো এলিসের।সে ভেবেছিল,আর কেউ ব্যাপারটা না বুঝুক,অন্তত তার বেস্ট ফ্রেন্ড অ্যারন ব্যাপারটাকে গুরুত্ব দেবে।তবে সে মুখে আর কিছু বলল না।খানিক্ষন ঘাসের উপর বসে সময় কাটিয়ে তারা ফের ছুটল 'এন্টি স্পেলস এন্ড কার্সেসঃগ্রেড ১' এর ক্লাস করতে। ওদের ক্লাস টিচারের নাম প্রফেসর এন্ড্রিয়ানা। বেশ লম্বা মধ্যবয়সী এক মহিলা।চোখে চশমা। চুলটা পনিটেইল করে রেখেছেন খুব সুন্দরভাবে।উনি ব্রিস্টব্যান স্কুলের ডেপুটি হেড মিস্ট্রেস এবং সহকারী সার্কেল প্রধানও বটে। -"বসে পড়ো সবাই।ম্যাজিক ওয়ান্ড এবং ম্যাজিক স্টাফগুলো হাতে নাও।বই এর ৪৯৩ পৃষ্ঠা খুলো।"প্রফেসর এন্ড্রিয়ানা তাগাদা দিলেন।ছেলেমেয়ের া সবাই তাঁর কথা অনুসরণ করলো। -"তোমরা এখন সবাই ইন্টারমিডিয়েট লেভেল ১ এ আছো।তাই তোমাদের সিলেবাস এ এই অতি প্রয়োজনীয় জাদুবিদ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।এখন দেখো,৪৯৩ পৃষ্ঠায় লিখেছে: "আপনি যত বড় জাদুকর বা জাদুকরীই হন না কেন,আপনার নিজের জানা প্রত্যেকটি স্পেল এর এন্টি স্পেল যতক্ষণ না আপনার জানা থাকবে,ততক্ষণ আপনাকে নিজের মহামূল্যবান ধড় এর জন্যে চিন্তায় থাকতে হবে। কারণ যেকোনো মুহূর্তে আপনার নিজেরই একটি স্পেল অথবা কার্স আপনার নিজের মৃত্যু ডেকে আনতে পারে।তাই যেসব স্পেল বা কার্স এর এন্টি স্পেল বা এন্টি কার্স আছে সেগুলো জানা থাকা প্রয়োজন। " প্রফেসর বলে চললেন,"অনেক অনেক দিন আগের একটা ঘটনা বলি।স্যার গিল্ডমোর নামক এক জাদুকরের স্ত্রী সবসময় তাঁর জাদু নিয়ে হাসি ঠাট্টা করতো।তাঁর জাদুকে শিশুসুলভ বলে বান্ধবীদের সামনে তাঁকে অনেক পচাতো।তো একদিন তাঁর স্ত্রী তাঁর ম্যাজিক নিয়ে নিজের বান্ধবীদের সাথে মস্করা করছিলো দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেন নি।স্ত্রীকে শায়েস্তা করবেন বলে ঠিক করলেন।আড্ডার কেন্দ্র স্থলে গিয়ে জাদুবলে একটা বিশাল বুনো মহিষ নিয়ে আসলেন।" ছাত্র ছাত্রীরা টানটান উত্তেজনা নিয়ে স্যার গিল্ডমোর আর তার বুনো মহিষের গল্প শুনতে লাগলো।ক্লাসে এই একটা জিনিস তারা খুব মনোযোগ দিয়েই করে থাকে। -"মহিষ দেখে তো স্ত্রী আর তাঁর বান্ধবীরা যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করে দিয়েছিল। স্ত্রী কান্নাকাটি করে তাঁকে সরি বলতে যাবে এমন সময় মহিষটা কি মনে করে যেন দিক পরিবর্তন করে উলটো স্যার গিল্ডমোরকেই তাড়া করতে শুরু করে দিলো। স্যার গিল্ডমোর সে যাত্রা প্রাণে বেঁচে গেলেও স্ত্রীর কাছে ইজ্জত বাঁচাতে পারেন নি।এন্টি কার্স না জানার কারণে তাঁর নিজের জাদুতে নিজেরই কিস্তিমাত হয়েছিল।" কথা শেষ হতেই সবাই অট্টহাসিতে ফেটে পড়লো।২,৪ জন অতি উৎসাহী ছাত্র সিটিও বাজাতে লাগলো।দুষ্টু প্রকৃতির নিয়ালাস ব্রাইটন ক্লাসের পেছনের ব্যাঞ্চে বসে একটা সাদা কাগজে "আমরা স্যার গিল্ডমোরের একনিষ্ঠ ভক্ত" লিখে পুরো ক্লাসকে দেখিয়ে বেড়াচ্ছিল। প্রফেসর 'হাহ' করে একটা দীর্ঘশ্বাস ফেললেন।সিরিয়াস মুখেই বললেন,"বাচ্চারা ।এই জন্যেই তো এই সাবজেক্টটা তোমাদের জন্যে অনেক বেশি প্রয়োজন।তোমাদের যাতে স্যার গিল্ডমোর এর মত পরিণতি না হয় সে জন্যে তোমাদের কিছু কার্স বা স্পেল এর এন্টি স্পেল শিখতে হবে।এখন দেখো,কিছু কার্স আছে যেগুলোর এন্টি কার্স খুব সহজ।কার্স করার সময় ওয়ান্ড অথবা স্টাফ যেদিকে ঘুরাচ্ছিলে,এন্ট ি কার্সের ক্ষেত্রে ঠিক তার বিপরীতে ঘুরাতে হয়।" ওরা বাকি সময়টা একটা অতি সাধারণ কিন্তু ছাত্র ছাত্রীদের মাঝে অতি জনপ্রিয় 'ইয়ার ওয়াইডেনিং' স্পেল এর এন্টি স্পেল শিখতে লাগলো।রদ্রিগেজ তার পার্টনার ম্যাক্স এর উপর প্রয়োগ করতে গিয়ে স্পেলটা মিস হয়ে ভুলক্রমে সিলিয়ার কানে গিয়ে লাগে।সিলিয়ার কান হাতির মত বড় হয়ে গেলো।সিলিয়া নিজেকে আয়নায় আবিষ্কার করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলো।সাথে সাথে প্রফেসর অ্যান্টি স্পেল প্রয়োগ করে সিলিয়ার কান স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন। -" থামো,থামো সবাই।" চিৎকার কর উঠলেন প্রফেসর। ক্লাসে জগাখিচুড়ি অবস্থা।কারো কান ড্রাগনের মত বিশাল হয়ে গেছে।কারো বা এন্টি স্পেল এর ভুলের কারণে ছোট হতে হতে নাই হয়ে গেছে। -"মিস ফসজিন,তোমার এন্টি স্পেল প্রয়োগের সময় কি তুমি হাতের ওয়ান্ডটা এন্টি ক্লক ওয়াইজ এ দুবারের বেশি ঘুরিয়েছিলে?এই জন্যেই তোমার কান ছোট হতে হতে এখন নাই হয়ে গেছে।এন্টি ক্লক ওয়াইজে শুধু একবার ঘোরালেই হবে।" ক্লাস শেষে তারা যার যার ডর্মিটরিতে গেলো ঘুমানোর জন্যে।সে রাতে একটু আগে আগেই ঘুমুতে যায় এলিস। মাঝরাতে আবার সেই স্বপ্নটা দেখে।গতরাতের সেই স্বপ্ন।এইবার এলিস জানে কোথায় যেতে হবে,তাই স্বপ্নটা আগের বারের চেয়ে তাড়াতাড়ি শেষ হল। তবে স্বপ্নটা শেষ হওয়ার আগে মেয়েটি নতুন আরেকটা কথা বলে গেলো।বললঃ "রিডবারগের উত্তরাধিকারী,সাবধান ।" (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now