বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দাড়িওয়ালা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X . ইয়াছিন কে কেমন যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো মনে হচ্ছে । সাবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তার একটাই কারণ তার মুখে দাড়ি । বন্ধুর কথায় এখানে আসা উচিত হয়নি । বন্ধু কাইয়ুম, ইয়াছিন কে বলেছিল ধার্মিক পরিবার কিন্তু এখানে আসার পর বুঝতে পারছে ধার্মিক পরিবার তো নয়ই বরং মডার্ন বলা যায় । এখন ছেলেকে মেয়ে দেখাবে কিনা এই নিয়ে তারা দ্বিধা দ্বন্দ্বে পরে গেছে । অবশেষে মেয়ে নিয়ে তারা হাজির কিন্তু মেয়ের ভাব ভঙ্গি দেখে নিজেকে কেমন যেন অপরাধী মনে করছে ইয়াছিন । প্রশ্ন করবে তো দূরের কথা এখান থেকে পালাতেই পারলেই যেন বাঁচে । মেয়ে তো নয় যেন একেবারে লায়লা বানু । তারপরেও সৌজন্যতা বোধ থেকে দুই একটা প্রশ্ন করতেই হয় । . - আচ্ছা আপনার নামটা জানতে পারি ? . - জি আমার নাম জেরিন শবনম . - তা আপনি কিসে পড়েন ? . - এবার মাস্টার্স শেষ করেছি মাত্র । . - নামাজ পড়েন ? . - জি,,, না মানে মাঝে মাঝে পড়ি . - দুই একটা সূরা বলুন তো . - জি সূরা তো জানি না । . - সূরা না জানলে নামাজ পড়েন কিভাবে ? . - না মানে ,,, . - হু ,,, বুঝতে পেরেছি । . - বুঝতে পারুন আর না পারুন আপনাকে আমার পছন্দ নয় । . - পছন্দ না হওয়ার কারণ ? . - দাড়িওয়ালা ছেলেদের আমি পছন্দ করি না । . - তো কেমন ছেলে পছন্দ আপনার ? . - স্মার্ট, এবং ক্লিন সেভ দেওয়া ছেলেদের । যাদের মুখে অন্তত দাড়ি নেই এবং ক্ষেত ক্ষেত লাগে না । . - কেন ? যে ছেলেরা নামাজ পড়ে দাড়ি রাখে আল্লাহর ভক্ত , তারা কি ভালো ছেলে নয় ? . - ভালো কি মন্দ সেটা জানি না, তবে তাদের আমার ভালো লাগে না । আপনাকেও লাগেনি । আমি সরাসরি বলে দিচ্ছি এ বিয়েতে আমার মত নেই । . - আচ্ছা কোন সমস্যা নেই । আপনার মতো মেয়েকেও আমার পছন্দ নয় । যে মেয়ে নামাজ নিয়ে মিথ্যা বলে । মুসলমান নামধারী হয়েও সামান্য দুই একটা সূরা পর্যন্ত জানে না তাকে বিয়ে করার প্রশ্নই আসে না । . - কাইয়ুম চল মেয়ে দেখা আমার হয়ে গেছে । . রিকশায় বসে ইয়াসিন কাইয়ুম কে ইচ্ছে মতো ঝেড়েছে । কোথায় নিয়ে গিয়েছিল তাকে । সে বলেছিল ধার্মিক একটা মেয়ে দেখাতে আর সে দেখালো কিনা একটা মডার্ন মেয়ে । তাও কিভাবে অপমান করে দিল । দাড়িওয়ালা ছেলে তার নাকি পছন্দ নয় । তার পছন্দ ক্লিন সেভ দেওয়া স্মার্ট ছেলেদের । আরে প্যান্ট শার্ট পরে ক্লিন সেভ করে রাস্তায় ঘুরলেই স্মার্ট হওয়া যায় না । স্মার্ট তো সেই যে ঈমানের সহিত চলাফেরা করে, রাসুলের তরিকা মেনে চলে এবং আল্লাহ কে ভয় পায় । .,,,,, তার ঠিক পাঁচ বছর পরের ঘটনা । নিজের যোগ্যতা দিয়ে ইয়াসিন আজ সরকারি কাজী । এলাকাতেই তার নিজেস্ব অফিস এবং তার ঘরে একজন নেককার স্ত্রী বর্তমান । সুখের যে অভিধানিক অর্থ সেই অর্থে সে স্ত্রী সন্তান নিয়ে সত্যি সুখী । সংসারে ঝগড়া হবে তো দূরের কথা উঁচু শব্দে তাদের কথা কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ । . আজ তার অফিসে একজন মেয়েকে দেখে অনেকটাই বিস্মিত ইয়াসিন । মেয়েটি অবশ্য একা নয় তার সাথে একজন স্মার্ট পুরুষও আছে, সম্ভব তার স্বামী । কিছুক্ষণ পর ব্যাপারটা জানা গেল তারা আর একত্রে থাকতে চায় না বা সংসার ভেঙে দিতে চায় তাই তারা তালাক রেজিষ্ট্রেশন করতে এসেছে । . - মিসেস আমাকে কি চিনতে পেরেছেন ? . কাজী সাহেবের হঠাৎ এই রকম প্রশ্নে মেয়েটি তার দিকে চোখ মেলে তাকিয়েছে । সম্ভবত তাকে চেনার চেষ্টা করছে । . - ঠিক মনে করতে পারছি না । . - হ্যা মনে না থাকারই কথা । মনে আছে, বিয়ে করার জন্য আজ থেকে পাঁচ বছর আগে আমি আর আমার বন্ধু আপনাদের বাসায় গিয়েছিলাম আপনাকে দেখতে, মনে আছে ? . মেয়েটি আবার চোখ মেলা তাকিয়েছে কাজী সাহেবের দিকে । কিন্তু মুখে কোন কথা নেই । . - বুঝতে পারছি চিনতে পেরেছেন । সেদিন আমার এই মুখের দাড়ির জন্য আমাকে আপনার পছন্দ হয়নি । ক্ষেত বলে অপমান করেছিলেন এবং সেই অপমান মাথায় নিয়ে আমি চলে এসেছিলাম । আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন । না আপনার মতো মডার্ন কোন মেয়েকে আমি বিয়ে করেনি । আল্লাহ আমার ভাগ্যে একজন পরহেজগার মেয়ে জুটিয়ে দিয়েছেন, যে আমার দাড়ি এবং আল্লাহর বিধান কে সম্মান করে । আলহামদুলিল্লাহ্ অনেক সুখে আছি । তবে আপনি যে সুখে নেই সেটা স্পষ্ট বুঝতে পারছি । তার প্রমাণ বিবাহ বিচ্ছেদের জন্য কাজী অফিসে আসা । সমস্যা নেই কাজ সম্পূর্ণ করে দিচ্ছি আগামীতে আরেকজন স্মার্ট ছেলেকে বিয়ে করে নিবেন । . মেয়েটির মুখে কোন উত্তর নেই, মুখের ভাষা গুলো যেন অন্ধ গহবরে হারিয়ে গেছে । শুধু একটা কথাই সে বুঝতে পারছে, যার ভেতর আল্লাহ ভীতি নেই, যে নারী জাতিকে সম্মান দিতে জানে না সে প্রকৃত মানুষ নয় । আর যাই হোক তাকে নিয়ে সংসার জীবনে সুখী হওয়া যায় না, সে যতো স্মার্ট হোক বা সুন্দর হোক ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now