বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুবিধাজনক ভালবাসা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান টি.বি তৌহিদ (০ পয়েন্ট)

X জীবন এক কথায় রবিঠাকুর ! কত বিচিত্র স্বাদের গল্পই যে মানুষের জীবদ্দশায় সে শুনিয়ে গেছে, তার ইয়ত্তা নাই ! সম্প্রতি এমনই এক মর্মস্পর্শী কাহিনী শুনিয়েছেন এক গৃহবধূ ! জানিয়েছেন, জীবন তাকে কি ভাবে শিক্ষিত করেছে ! শনিবারের এক হিমেল সকালে প্রেগনেন্সি কীটের সঙ্কেত দেখে চমকে উঠলাম - আমি গর্ভবতী ! আতঙ্কে শোকে আমি পাথর ! এক বছর বেশী হলো স্বামী কর্মসূত্রে দেশের বাহিরে বসবাস করেন ! পিরিয়ড মিস করা জীবনে দ্বিতীয় পুরুষের আবির্ভাবের অকাট্য প্রমাণ ! আমার জীবনের এই দ্বিতীয় পুরুষ অবশ্য আইনত আমার একার নন ! নিজের পরিবার নিয়ে তিনি সুখী ! তবে স্বীকার করতে বাধা নেই, এমন প্রাণবন্ত মানুষ কখনও দেখিনি ! ভাগ্যের ফেরেই বলতে হয়, পরিচিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পরস্পর প্রেমে পড়েছিলাম ! ঘনিষ্টতা যৌনতায় পৌঁছতে বলা বাহুল্য বিশেষ দেরী হয়নি, এবং অসতর্ক এক দুপুরে তারই জেরে কনসিভ করি ! বিষয়টা বুঝতে পেরে প্রথমে প্রেমিকের সঙ্গে কথা বলবো ঠিক করলাম ! কিন্তু চাইলেই তা হওয়ার উপায় নেই, কারণ বাড়ীর বাহিরে তিনি একা না বেরুলে সুযোগ হয় না ! বেশ কয়েকটি অসহ্য ঘণ্টার পর অবশেষ তার নাগাল পেলাম ! সব শুনে প্রথমে শান্ত হতে বললেন ! আশ্বস্ত করলেন, আমার পাশে সবসময় আছে ! কিন্তু সেটা তো তিনি অফিসে পৌঁছনোর পর ! বাকী সময় ? রাতের পর রাত অপরাধ বোধ, আতঙ্ক আর একাকীত্ত আমাকে গ্রাস করে ফেলে ! তারপরও সেই শীতলতম সময়গুলো পাড়ি দিতে হবে আমাকে ! উনি বলেছিলেন (আমার স্বামী) অন্য রাজ্য থেকে- প্রয়োজনে আমার কাছে চলে আসতে পারেন ! তবে তিনি এটাও জানতেন এই প্রস্তাবে আমি কখনো রাজী হব না ! দুই বছরের শিশু পুত্রকে বড় করার পাশা পাশি এই লড়াই লড়তে হবে আমার নিজকেই ! আমি যোদ্ধা, কিন্তু অতি বড় যোদ্ধারও একেক সময় শক্ত কাঁধের প্রয়োজন পরে যেখানে মাথা এলিয়ে দু'দণ্ড শান্তি পাওয়া যায়, মনোবল ফিরে পাওয়া যায় ! চরম বিপদের সময় আশার আলো দেখাল আরেক পুরুষ, যার থেকে সাহায্যের কথা কখনও ভাবিনি ! সে আমার দু'বছরের ছেলে ! পাপ বিদ্ধ চোখে তার দিকে তাকালাম ! দেবদূতের মতো নিষ্পাপ দুই চোখ মেলে সে যেন আমায় বলল - 'আমি কোনদিন তোমায় বিচার করতে যাব না, মা ! আমার কাছে তুমিই হিরো' ! চোখের জলে ভাসতে ভাসতে আমার ছোট অধীশ্বরকে জড়িয়ে ধরলাম ! নাড়ির টানে নয়, ভালবাসার বন্ধনে আমরা চিরকাল অভিন্ন হয়ে থাকব ! আর মা - ছেলের পারস্পরিক ভালবাসাই আমাকে শক্ত করল ! সপ্তাহের শেষে একাই গিয়ে নিজের ভূল শুধরে এলাম ! বাড়ী ফিরে আমার হ্যান্ডসাম খুদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললাম ! জীবনে আসা অন্য দুই পুরুষের কথা ভেবে বুঝলাম, ' সুবিধাজনক ভালবাসা ' কাকে বলে - একজন নিজের ক্যরিয়ারের জন্য স্ত্রী ও শিশুকে রেখে দীর্ঘ্যদিন প্রবাসী, আর অন্যজন যখন একা থাকেন তখনই আমাকে প্রয়োজনে পরে ! বলটা আমার দিকে ধেয়ে আসতেই কষিয়ে লাথি মারলাম !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now