বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘুম ভাঙার সাথে সাথে মাথা চক্কর দিয়ে উঠল। অসম্ভব খারাপ একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গল। "মানব জীবন বড়ই মধুর" এই কথা সম্ভবত সবার জন্য প্রযোজ্য নয়। অরুর জন্য তো অবশ্যই নয়। নাহয় জীবনে এত কিছুর পর যাকে পেল, তাকে নিয়ে এত বাজে একটা স্বপ্ন কেন দেখবে! ভয় পাচ্ছে ভীষণ অরু, যাই ভাবে ও, সেটাই সত্যি হয়। এটা যদি সত্যি হয়, কি নিয়ে থাকবে । ভীষণ ঠাণ্ডা লাগছে হাত পা। অরু মোবাইল নিয়ে গুটিসুটি মেরে কম্বলের ভেতর ঢুকে গেল। কি করা উচিত ? ফোন করবে ওকে? --- বিকেল হল বলে মাত্র। বৃষ্টি শুরু হয়েছে, অর্ণব একটা চা দোকানে আশ্রয় নিয়েছে। চা খেতে ইচ্ছা করছে। পকেটে টাকা আছে। মুশকিল হল রঙ চা নেই দোকানে। অরুর কঠিন নিষেদ । NO TEA WITH MILK । ভীষণ মিস করছে অরুকে । ও থাকলে নিশ্চিত চা ওয়ালাকে ধমকে একটা ব্যবস্থা ঠিক এ করে ফেলত। অসম্ভব জেদি মেয়েটাকে অসম্ভব ভালবাসে ও। অঞ্জন দত্ত কে মনে পড়ছে... "একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি, জামা মাথা থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া দোকানপাট সব বন্ধ শুধু তোমার আমার হদৃয়ে ভিজে মাটির সোঁদা গন্ধ একদিন বৃষ্টিতে বিকেলে মনে পড়ে যাবে সব কথা কথা দিয়ে কথাটা না রাখা ফেলে আসা চেনা চেনা ব্যথা অদূরে কোথাও কোন রেডিওতে এই পথ যদি না শেষ হয় আর বৃষ্টির রং হয়ে যাবে নীল একদিন বৃষ্টিতে বিকেলে আমরা ধরা পড়ে যাব জেনো ঠিক ধুয়ে যাবে যত আছে অভিমান" অর্ণব বৃষ্টি থামার জন্যে অপেক্ষা করছে। মোবাইল ভাইব্রেট হচ্ছে । অরুর ফোন । অর্ণবের মুখ ১০০ ওয়াট বাল্বের মত জলে উঠল। খুশি লাগছে। ধরা যাবেনা। এক গাদা লোকের মাঝে কথা বলা যাবেনা। --- অরু অনরগল প্রশ্ন করে যাচ্ছে , অর্ণব বেশ কয়েকটা হার্টবিট মিস করল। নিজেকে ধরে রাখতে পারছেনা। দখল হারিয়ে ফেলল নিজের উপর। গলগল করে বলে ফেলল কোনদিন না বলা অনেক কথা। কিছু ভেবে বলে নি। ফোন যখন কাটল , চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মুখ তারচেয়ে বেশি অন্ধকার হয়ে আছে। বৃষ্টি থামেনি। কেমন ভিজেছে খেয়াল এ করছেনা। থামছেনা বৃষ্টি। অর্ণব ঘোর লাগা গলায় আওড়াচ্ছে মহিনের ঘোড়াগুলি... " ভেবে দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে স্বপ্ন বেচার চোরাকারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাধানোর এই খেলা শুধু বন্দি" ।। আজ রাত টা রাস্তায় কাটিয়ে দিবে ... --- অরুর অসম্ভব মন খারাপ। কি দরকার ছিল বলার? প্রচণ্ড কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। বুকে মুখ লুকিয়ে ফুফিয়ে কাঁদে। -- ভোরের দিকে অরুর বাসার সামনে অর্ণব । দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ঠকঠক কাঁপছে। জ্বর এসেছে ভয়াবহ। অরু কে দেখা যাচ্ছে বেলকনিতে । চোখ দুটো ফোলা। কেদে কেটে অস্থির।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now