বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রিয়ম

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X পেশায় একজন রেডিও জকি নয়নতারা।তার সুমধুর বচনের জন্যে অল্পসময়েই জনপ্রিয় হয়ে উঠেছে তার অন্ এয়ার শো ' শুধু তুমি'। মুগ্ধ শ্রোতা দের অনেক আবদার রাখতে হয়।সবার মন জুগিয়ে চলার আপ্রাণ চেষ্টা করে। আজ নয়নের জন্মদিন।কাজের জায়গায় সবাই এই নামেই ডাকে তাকে।নামটা প্রিয়মের দেওয়া।প্রিয়ম নয়ন কে শুধু বন্ধু ভাবেনা তা নয়ন বুঝেও বোঝেনা। কোনো রকম সম্পর্কেই আর জড়াতে চায়না,প্রেম সংক্রান্ত অভিজ্ঞতা খুবই খারাপ আগে যে কটা সম্পর্ক হয়েছে কোনোটাই বিয়ে পর্যন্ত পৌঁছায়নি।সব ক্ষেত্রেই সম্পর্ক ভাঙার দায় এসেছে নয়নের ওপরই।তাই সে একদম চায়না প্রিয়মের সাথে বন্ধুত্ব টা তার ভেঙে যাক।এর আগেও নয়ন দেখেছে বন্ধুত্বের প্রেমে উত্তরণ হলেই বন্ধুত্ব টা নষ্ট হয়ে যায়। আজকাল প্রিয়ম আর আগের মত কথা বলেনা,নয়না কে বেশ এড়িয়ে চলছে।এই ব্যাপারটা নয়নার বেশ খারাপ লাগছে।যতই ভাবে প্রিয়মের কথা ভাববেনা,আশ্চর্য্য রকম ভাবে ওর কথাই মনে আসছে.বিরক্ত মনে শো শেষ করে বাড়ি ফিরে ঘরে ঢুকতে গিয়ে দেখে একটা হলুদ খাম পড়ে। ' তোকে প্রথম দিন দেখেই প্রেমে পরে গেছিলাম,বন্ধুত্ব হারানোর ভয়ে কিছু বলিনি এতদিন. আর এভাবে থাকা যাচ্ছেনা ,এবার অন্তত সম্পর্কের প্রমোশান টা দে।শুধু বন্ধু হয়ে থাকা টা আর পোসাচ্ছেনা... প্রিয়ম ' দরজার কাছেই প্রিয়ম দাঁড়িয়ে খেয়াল ই করেনি নয়ন,আসলে চোখটা যে তখনই ঝাপসা হয়ে এসেছিল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now