বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি অসমাপ্ত প্রেমের চিঠি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Forhad Ali (০ পয়েন্ট)

X  প্রিয় পারু, তোকে কি বলে সম্বোধন করবো ভাবতে ভাবতে সেই চিরাচিরত প্রিয় বলেই করলাম । তুই আমার খুব প্রিয় । প্রথম যেদিন তোকে দেখেছিলাম সেই থেকে এখন পর্যন্ত যতোবারই দেখেছি মনে হয় আমি নতুন এক পারুকে দেখি । প্রতিবারই তোকে নতুন করে আবিষ্কার করেছি, নতুন করে ভালোবেসেছি । আজ আমি তোর থেকে অনেক দূরে । জীবনের প্রয়োজনে, সময়ের ঘূর্ণাবর্তে চলে এসেছি প্রাগে । একবার ভেবেছিলাম স্কলারশিপটা বাতিল করে দেই । পারলাম না জানিস, বুড়ো বাপটার মুখের দিকে তাকিয়ে আর পারলাম না । যে লোকটা স্বপ্ন দেখেছিলেন আমাকে নিয়ে, তার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের ভালোবাসাকে কবর দিয়েছিলাম নিজ হাতে । চলে এসেছিলাম এত দূরে । যদিও তখন অনেক রাগ করেছিলি । তবু আমি পারি নি তোর ভালোবাসার মূল্য দিতে । যে লোকটার জীবনের স্বপ্নগুলো ছিল আমাকে নিয়ে শুধুমাত্র তার স্বপ্ন পূরণ করতে । আমার বিদেশে আসার ইচ্ছে ছিলো না । তারপরেও কেটে গেলো তিনটা বছর । তুই আমাকে অনেক স্বার্থপর বলেছিলি । এখানে আসার পর তোর সাথে দুবার ফোনে কথা হয়েছে । তুই যোগাযোগ রাখতে চাস নি । আমিও তোকে জোড় করি নি । শেষবার তুই জিজ্ঞাসা করেছিলি আমি নতুন কেউকে পেয়েছি কিনা ! তোকে বলেছিলাম, ভালোবাসা যাকে তাকে বিলোবার জিনিষ নয় । কথাটা রুদ্রকে লেখা তসলিমার চিঠির একটা লাইন । শুনেছি আমাকে ছেড়ে যাবার পর তুইও ভালো নেই । প্রতি রাতেই নাকি কাঁদিস আমাকে মনে করে । হুমায়ুন আজাদের ''আমাকে ছেড়ে যাবার পর'' কবিতাটা পড়েছিস নিশ্চয় । তুইও আমাকে ছেড়ে গেলি । না আমিই তোকে ফেলে এসেছিলাম । কবিতাটার মত প্রতিটা রাত আমিও সিগারেট খেয়েই পার করে দেই । কবিতাটার মত আমিও তোর দুইটা তিলের খোঁজ পেয়েছিলাম । বা কানের লতিতে আর একটা তোর ঘাড়ের উপর । প্রতিদিনই তোর ঐ দুজায়াগায় একটা করে চুমো খেতাম আমি । তুই মুচকি হেসে বলতি, ''দুষ্টু একটা'' । তোর কি মনে পড়ে সেই প্রথম দিনের কথা ? প্রথম দেখার কথা ? তুই ভার্সিটির এক প্রোগ্রামে গান গেয়েছিলি । তোর গান শুনেই তো প্রেমে পড়েছিলাম । গানটা ছিল, "পুরাণো সেই দিনের কথা.." আমারো আজকে পুরানো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে । তোকে যেদিন প্রথম দেখে ছিলাম সেদিন ছিল পহেলা ফাল্গুন । তোকে প্রোপোজ করেছিলাম ঠিক পহেলা চৈত্র কবিগুরুর কবিতা দিয়ে, "প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ".. সেই দিনগুলো ভালোই ছিলো । তোকে ভালোবেসে আমি কোন ভুল করি নি পারু । তোর থেকে দূরে থেকে মনে হচ্ছে আমি তোকে আসলেই কতোটা ভালোবাসি । হেলাল হাফিজের মতো বলি, "একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল, কতো হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার । তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছুবো পরিণত প্রণয়ের উত্সমূল ছোঁব পথে এতোটুকু দেরিও করবোনা" । সামনের মাসেই দেশে ফিরছি । তোকে হয়ত অনেক কষ্টই দিয়েছি, আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি । সবটাই আমার বুড়ো বাপ মায়ের শান্তির জন্য । আমি আর তোকে হারাতে চাই না । ভালোবাসা হল রূপকথার ফিনিক্স পাখির মতো । কোন এক সন্ধ্যায় ভালোবাসার অপমৃত্যু হলে পরদিন সকালেই আবার তার পূনরজন্ম হয় । সেই ভালোবাসা বুকে জমিয়ে রেখে তোর অপেক্ষায় আছি । তোকে চিঠিই লিখলাম । এতো কথা মুখে বলার সাহস বা শক্তি কোনটাই আমার নেই । ইতি, তোর অরু


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now