বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাস্তব কাহিনী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X একটি মেয়েকে বারবার ভালবাসার প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় একটি ছেলে...... মেয়েটি প্রতিবারই বলেঃ "শোন, তোমার এক মাসের বেতন আমারএকদিনের হাত খরচ। তোমার সাথে সম্পর্ক করব আমি!!! ভাবলে কি করে!?! আমি তোমাকে কখনই ভালবাসতে পারব না। করুনা করেও না। তাই তুমি ভুলে যাও আমাকে। তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে ভালবাস আমাকে নয়!! ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই!!" গল্পটি এখানে শেষ হলেও হতে পারতো কিন্তু . . . ••• ১০ বছর পরে হঠাৎ একদিন ••• ঐ মেয়েটি আর ছেলেটির একদিন এক শপিংমলে দেখা হয়ে গেল। দেখা হবার পর মেয়েটি বললঃ "আরে তুমি! কেমন আছ? জানো? আমার বিয়ে হয়ে গেছে! আর আমার স্বামীর বেতন কত জানো! প্রতি মাসে এক লাখ টাকা!!! তুমি কল্পনা করতে পারো? আর আমার স্বামী দেখতেও অনেক স্মার্ট!একেবারে সেইরকম!!! বুঝলে তুমি!?! আচ্ছা!!! তোমার কপালে কেউ জুটেছে নাকি? মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেল. . . . এর কিছু সময় পরেই মেয়েটির স্বামী চলে আসলো। তখন মেয়েটি কিছু বলার আগেই ওর স্বামী বলতে লাগলো ছেলেটিকে দে "আর এ স্যার আপনি!! এখানে কি মনে করে!!! তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর স্বামী আরো বলতে লাগলো.... উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন সেটা আমিই স্যারের অধীনে কাজ করছি।আর মজার ব্যাপার কি জানো!!! স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখনও পর্যন্ত বিয়েই করে নাই। মেয়েটা কি লাকি তাইনা!!! কয়জন এমনভাবে ভালবাসতে পারে?" ••• গল্পটির এখানেও সমাপ্তি হয় না... কারন এ ধরনের গল্পের কোনো সমাপ্তি নেই... তবে এটাই সত্যিকারের ভালবাসা... জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ে এর স্রোতে অনেক কিছু বদলে যেতে পারে। সুতরাং কাউকে ছোট না ভেবে সবার ভালবাসাকেই সম্মান করা উচিত... ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ শাকসো:অবাস্তব কাহিনী
→ বাস্তব ভালোবাসার কাহিনী,যা হয়তো সচরাচর দেখা যায়!
→ বাস্তবতার রুদ্ধশাস কাহিনী
→ ভাগ্য,,গল্পটি বর্তমানে সময়ের একদম বাস্তব কাহিনী
→ ৪৫ কিঃমিঃ দৌড়ে অফিস করার বাস্তব কাহিনী।
→ আমার জীবনের বাস্তব প্রেমের কাহিনী
→ বাস্তব জীবন কাহিনী,,,,,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now