বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এ বুকে জমেছে হাজার বিন্দু ভালোবাসা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বুঝাতে পারি নি তোমায় কতটা ভালবাসি। মাঝে মাঝে যখন পুরনো দিনের কথা ভাবি নিজের অজান্তেই কেদে ফেলি। খুব বেশি কষ্ট হয় যখন ভাবি শুধুমাত্র আমি দেখতে ভাল না বলে তুমি আমায় ভালবাসি নি। কই তুমি তো দেখতে খুব সুন্দর ছিলে না কিন্তু আমার মনে তো তা নিয়ে কোনসংশয় ছিল না। আমিতো কখনো ভাবি না এসব তুচ্ছ ব্যাপার নিয়ে। কারন আমি বিশ্বাস করি ভালবাসা মানে কারও বাহ্যিক সৌন্দর্য না সেই মানুষটার ভেতরকার মানুষটাকে ভালবাসা। দুটো মানুষের দৈহিক না আত্মিক মিলনে ভালবাসায় আসে পূর্ণতা। জানি না তোমায় কতটা ভালবাসতে পেরেছি কিন্তু আমার ভীষণ কষ্ট হয় যখন ভাবি আমার ভালবাসা কেন আমার এক বিন্দু পরিমান চোখের জলের ও কোন মূল্য নেই তোমার কাছে। খুব বেশি ইচ্ছে হয় তোমাকে একটা মুহূর্ত এই বুকের মাঝে শক্ত করে আগলে রাখি আমার বিশ্বাস সেদিন তুমি বুঝতে পারবে এই বুকে কতটা ভালবাসা জমেছে শুধু তোমায় ভেবে,এই বুকে কতটা আর্তনাত শুধু তোমায় ভালবাসি বলে !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now