বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুষ্টু প্রেমে মিষ্টি ঝগড়া

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মেয়ে তার বয়ফ্রেন্ড কে কল দিয়ে বলছে তার সাথে রেস্টুরেন্ট এ দেখা করতে । বয়ফ্রেন্ড হ্যা বইল্লা দিল যে সে আসিবে। মেয়ে আগে রেস্টুরেন্ট এ পৌছে গেছে , বয়ফ্রেন্ড কে কল দিচ্ছে বলছে এখনো আসনি, আর কত দেরি?? বয়ফ্রেন্ড- আসতেছি আর মাত্র ৫ মিনিট।(কিন্ত এখনো সে রেডি হয় নাই) ১৫ মিনিট পর, মেয়ে- তোমার ৫ মিনিট হয় নাই। আজ আর আসতে হবে না। ছেলে- আরে রাস্তায়, হ্যালো, হ্যালো (লাইন কেটে দিছে। ছেলেটা এখন বের হইছে) ১ ঘন্টা পর, ছেলে রেস্টুরেন্ট এ পৌছালো ছেলে- জান ও জান আমার মন্টুস পাখি একবার আমার দিকে তাকাও। মেয়ে- তুমি আমারে পাইছ কি আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব আর তুমি দেরিতে এসে একটা একটা করে এক্সকিউজ দেখাবা? ছেলে- জান আমি তো অনেক আগেই বের হইছি কিন্তু রাস্তায় জ্যাম ছিল। বুঝনা এইডা তো ঢাকার রাস্তা তাই না। গ্রামের রাস্তা অইলে তো আমি সুপার ম্যান অইয়্যা তোমার কাছে আইস্যা পরতাম। মেয়ে- আমি আগেই জানতাম তুমি আইস্যা এই টাইপের হুতুবুতু করবা। তোমার এই গুলা হুতুবুতু আর ভালো লাগে না। তোমার এই জ্যাম রে কোনো দোকানে নিয়া বেইচ্চা দাও। নাম দিবা গাধা জ্যাম। ছেলে- আমি হুতুবুতু করি তুমি কি কর? হুম তুমি কি কর? দুইদিন আগে আইস্যা পক পক করবা আমি যখন তোমার জন্য দিনের সূর্যের আলোয় খারাইয়্যা খারাইয়্যা সুন্দর চেহেরা ডা কালা বানাইয়্যা ফালাইছি ফর্সা হয়ার ক্রিম কি তুমি কিন্না দিবা?? তখন তো একটা কাজই পারো ৩২ টা দাত বার কইরা "ও সোনা তোমাকে দেখতে তো আজ হেন্ডসাম লাগছে।" হাহ। মেয়ে- কি আমি পক পক করি। ৩২ টা দাত বের করে হাসি।তোমারে কালো বানিয়ে ফেলছি। ঠিক আছে আমার সাথে আর কথা বলতে হবে না দেখাও করতে হবে না।তুমি থাকো তোমার সুন্দর চেহেরা নিয়া।। ছেলে- দেখা না করলে কি, (চুপ করে গেল কেননা মেয়েটাকে একদিনের জন্য না দেখে থাকতে পারে না) মেয়ে- কি বলো, বলো না কেন?? দুইজন দুইজনের দিকে তাকিয়ে হেসে দিল, মেয়ে- Sorry জান। আর তোমাকে রৌদ্দে দাড় করিয়ে রাখব না। একটু পর মার্কেটে গিয়ে তোমাকে "ফেয়ার এন্ড হেন্ডসাম" কিন্না দিব। ছেলে- আমিও আর লেইট করব না আমার মন্টুস পাখি।Sorry !! Sorry !! Sorry !! মেয়ে- হইছে আর ডং করেতে হবে না। ছেলে- কি আমি ডং করি? *এইভাবেই চলে তাদের কিছু মিষ্টি জগড়া আর কিছু ভালোবাসা। —


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now