বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চোখের জল লুকাতে....বৃষ্টিতে ভিজতেই হবে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সকাল সাতটায় টিউশন,ধ্যাত…এটা কোনটাইমিং হলো?মেঘের মেজাজ প্রচন্ড খারাপ|কারন সে কখনোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনা|ছয়টা পঞ্চাশ বাজে|ফোনে ৪৩টা মিসকল,ঘুমের ঘোরে কেবল চোখ খুলে তাকালসে|নিজের উপর নিজেরি রাগ লাগছে ওর|কেন যে কাল রাতে ফোনটা সাইল্যান্ট মুড করেছিল সে!! যাব নাকি যাবনার দোটানায় জলদি করে ব্রাশ করে,কলেজ ড্রেস পড়ে তৈরী হয়ে নিল সে|সাতটা দশ বেজে গেছে|ওদিকে আবার টুপটাপ বৃষ্টি|গাধাটার উপর আবার রেগে আছে মেয়েটা|তার গাধা?মানে হচ্ছে শ্রাবন|গত পরশুদিন রাতে শ্রাবনের ফোন ওয়েটিং ছিল|তাই সর্বশেষ বত্রিশ ঘন্টায় একবারো গাধাটার সাথে কথা বলেনি সে| মনে মনে ভাবে ভাগ্যিস রাতে ফোনটা সাইল্যান্ট মুডে রেখেছিলাম,নাহলে কি রাগটা ধরে রাখতে পারতাম? নাকি ফোনটা রিসিভ না করে থাকতে পারতাম? ছাতাটা নিয়ে বেড়িয়ে পড়ল সে|অলরেডি দশ মিনিট দেরি হয়ে গেছে| আজ রিক্সা ডেকে নিল … স্যারের বাসায় যেতে আরো দশ মিনিট!সর্বমোট বিশ মিনিট দেরি!| উহু আজোস্যার শুরু করে দিয়েছেন|তবে মন্দের ভাল এই যে সে পৌছুবার পর মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল|তার মানে আজ আর কলেজে যাওয়া হলনা|শ্রাবনের ঠিক সামনের সিটটা ফাকা|অগত্যা সেখানেবসে পড়ল,আর স্যারের কথায় মন দেবার চেষ্টা করল… ফোনের মেসেজটোনটা বাজছে|এই টিউশনের মাঝে কে মেসেজ দেয়! বিরক্তিমুখে ওপেন করে দেখল একটা ফাকা মেসেজ|গাধাটা আবারো শুরু করে দিয়েছে… রাগ ভাঙ্গানোর চেষ্টা|শ্রাবনের সাথে কোন ভালবাসার সম্পর্ক নেই মেঘের|শুধুমাত্র ভাল বন্ধু|সারাদিন একসাথে টিউশন,কলেজ,ল্যাব ক্লাশ,একসাথে বাসায় যাওয়া পর্যন্ত আর রাতভর মেসেজ চালাচালি-এই পর্যন্তই তাদের সম্পর্ক|মাঝে মাঝে ফোনে কথাও হত___ তবুও দুজন দুজনকে বন্ধুর থেকে বেশি ভাবতে পারেনি|যাই হোক মেসেজটার রিপ্লাইনা দিয়েই ফোনটা রেখেদিল|এরপর দুইটা মিসকল আর তারপর আবারো মেসেজ,“চল বৃষ্টিতে ভিজি|” এবার রিপ্লাইদিল মেঘ|“স্যারের কথায় মনদে, আজকের পড়াটা না বুঝলে পরে ঢং করতে পারবি না|” আবার শ্রাবন মেসেজ দিল,“টিউশন শেষে ভিজবি?” রিপ্লাই দিল,“না কলেজ আছে|” টিউশন শেষ|সবাই কলেজ যাচ্ছে|শ্রাবন মেঘের হাত ধরেআ টকাল|আর বলল,“আজ তোর কলেজ যাওয়া হবেনা|” আর কলেজে যাওয়া হলনা|তারা দুজনেই রাস্তায় হাটছে|সারাদিন আজ একসাথে বৃষ্টিতে ভিজবে|হঠাত শ্রাবন বলে উঠল,“এই দাড়া বর্ষা আসছে|আমরা তিনজনই ভিজব|বর্ষা চলে এল,মুচকি হেসে বলল,“আমিও আজ কলেজে যাবনা|” শ্রাবন সাইকেলে আর তার দুপাশে দুজন হাটছে|মেঘ শ্রাবন আর বর্ষা তিনজনই কাকভেজা হয়ে আছে |তবুও খুব ভাল লাগছে সবারই…বৃষ্টির টিপ টাপ শব্দে তিনজনের নিশব্দতার ছন্দপতন ঘটিয়ে শ্রাবন বলল,”আমি বর্ষাকে ভালবেসে ফেলেছি|আর বর্ষাও আমাকে……|একটু দেখে বলতো আমাদের কেমন মানাবে?” মেঘ মুচকি হেসে বলল,‘‘ভালই মানাবে|” বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে|সাথে মেঘের মনেরও কষ্টের তীব্রতা সমানুপাতিকহারে বাড়ছে|বর্ষা বলল,“বৃষ্টিটা বোধহয়বেড়েছে|চল চল ঐ ঝাপির নিচে দাড়াই|”এই বলে দৌড়ে ঝাপির নিচে চলে গেল সে|মেঘ আর শ্রাবন এখনো বৃষ্টিতে ভিজছে|তাই শ্রাবন ওরহাতটা টেনে ঝাপির নিচে নিয়ে যাচ্ছে|আর ব্যাটারী চালিত পুতুলের মত মেঘ চলছে শ্রাবনের সাথে| হ্যাচকা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল মেঘ|কারন শ্রাবন তো আজ বাইরেরবৃষ্টির হাত থেকে তাকে বাচাতে পারবে,তবে অন্তরের বৃষ্টি থেকে কে বাঁচাবে ওকে!! তাই আজ মেঘ একাই বৃষ্টি বিলাস করবে|আজ যে তাকে ভিজতেই হবে|চোখের জল লুকাতেই হবে..........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now