বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজ নীলার বিয়ে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X গিফটের প্যাকেট খুলেই কারেন্টের শক খেল নীলা ! চমৎকার একটা সবুজ শাড়ি । অসম্ভব একটা ভাল লাগা খেলে গেল সারা শরীরে । সাথে সাথেই ফোন দিল হাসিবকে । ...কিরে এটা কি পাঠিয়েছিস ? ক্যান, দেখিস নাই চোখ দিয়া ?! ...তোর পছন্দ এত ক্ষ্যাত মার্কা ক্যান রে ?! আর তুই জানিস না আমি শাড়ি পরতে পারি না ? মিছেমিছি টাকা গুলো নষ্ট করলি! তোর পছন্দ হয় নাই ? ...নাহ ! ঠিক আছে কষ্ট করে জানালা দিয়ে ফেলে দে তাহলে । ...পারব না কষ্ট করতে! তাহলে কি করব এখন ? ( হেসে ) কিছু করতে হবে না । কট করে লাইনটা কেটে দিল নীলা । নীলার পছন্দের রং সবুজ! নাম নীলা আর পছন্দ করে সবুজ রং ! নীল রং একদম সহ্য করতে পারে না ও । নীল নাকি কষ্টের রং...আর সে কখনো কষ্ট পেতে চায় না । কষ্ট তো কেউই পেতে চায় না...মেয়েরা তো নয়ই ! ধুর! কি সব ভাবছে হাসিব । শুরু করেছিল শাড়ি থেকে ভাবনা গিয়ে ঠেকল কষ্টে! হাসিব ভাল করেই জানে শাড়িটা নীলার দারুন পছন্দ হয়েছে । শাড়িটা কিন্তু আমার দারুন পছন্দ হয়েছে! তুই কি পছন্দ করে কিনেছিস ?? ...না আম্মু কিনে পাঠিয়ে দিয়েছে । তুই না বললি তোর পছন্দ হয়নি ?! ইয়ার্কি মেরেছিলাম! তুই দেখি ইয়ার্কিও বুঝিস না ! হঠাৎ শাড়ি গিফট করলি...ঘটনা কি ? ...বিয়ের দিন পড়িস । বিয়েতে কেউ সবুজ শাড়ি পড়ে গাধা! ...তুই পরবি । ইতিহাস তৈরি করবি! আচ্ছা যা ! পরব ! আজ নীলার বিয়ে । লাল টকটকে শাড়ি পড়ে বসে আছে নীলা । সারা বাড়ি গিজগিজ করছে আত্মীয় স্বজনে । চুপচাপ শুধু নীলা । বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করছে । বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার । কানাডায় সেটেলড । বিয়ের পর বউ নিয়ে সোজা কানাডায় চলে যাবে । নীলা হাসিবকে ভীষন পছন্দ করে । হয়তো হাসিবও । কিন্তু তা এখনো অপ্রকাশিত । কেউ কাউকে কিছুই বলেনি । নীলা আশা করেছিল হাসিব একদিন ঠিকই বলবে । কিন্তু আজো হাসিব কিছুই বলেনি । নীলা হাসিবকে কথা দিয়েছিল বিয়েতে সবুজ শাড়ি পরবে । ইচ্ছে করেই কথা রাখেনি নীলা । গাধাদেরকে দেয়া কথা না রাখলেও কোন ক্ষতি নেই!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now