বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অহংকার করো না,

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X এক আমেরিকান লন্ডনের এক রেস্টুরেন্টে গেলেন। রেস্টুরেন্টে ঢুকার সাথে সাথেই সে লক্ষ্য করলো একজন আফ্রিকান এক কোণে বসে আছে। আমেরিকান হেটে কাউন্টারের দিকে গেলো, মানিব্যাগ বের করে চিৎকার করে ওয়েটারকে বললো, " ওয়েটার, আমি এই রেস্টুরেন্টে যত লোক আছে সবার খাবারের টাকা দিচ্ছি-- শুধুমাত্র ওই কালো আফ্রিকান টি ছাড়া।" সুতরাং ওয়েটার মাথা ঝাঁকালো এবং সবার খাবারের বিল আমেরিকানের কাছ থেকে বুঝে নিয়ে সবাইকে খাবার পরিবেশন করলো উক্ত আফ্রিকান টি ছাড়া। . আকস্মিক এই ব্যবহারে উক্ত আফ্রিকান রেগে না গিয়ে খুব নম্র শান্তভাবে আমেরিকানের দিকে তাকিয়ে বললো " ধন্যবাদ "!!! জৈনেক আমেরিকান এতে রেগে লাল হয়ে আবার ওয়েটারকে ডেকে বললেন, " ওয়েটার, এই মুহূর্তে যত বিয়ার আর পানিয় আছে সব আমি কিনে নিলাম, সবাইকে ইচ্ছেমত পরিবেশন করো, শুধুমাত্র ওই কালো আফ্রিকান টি ছাড়া।" ওয়েটার কথামতো বিল বুঝে নিয়ে সবাইকে বিয়ার পানিয় পরিবেশন করলো কালো আফ্রিকান টি ছাড়া। এইবার ও উক্ত আফ্রিকান টি আমেরিকান ভদ্রলোকের দিকে শান্তভাবে তাকালো, মুচকি হেসে বললো, " ধন্যবাদ "! আমেরিকানটি যারপরনাই বিস্মিত হয়ে ওয়েটারকে গিয়ে বললো, " ওই আফ্রিকানটির সমস্যা কি? আমি সবাইকে খাবার পরিবেশন করালাম, বিয়ার পরিবেশন করালাম বিনা পয়সায়! কিন্তু ওকে কিছুই দিলাম না! অপমান করলাম। তারপর ও রেগে না গিয়ে বারবার ধন্যবাদ জানিয়ে যাচ্ছে কেনো?? লোকটি কি পাগল?" ওয়েটার মুচকি হেসে বললো, " না, সে পাগল নয়। সে এই রেস্টুরেন্টের মালিক।" . আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা আপনার উন্নতি দেখে ক্ষতি করতে পিছে লেগে থাকে, কিন্তু উলটো আপনার জন্য ভাল কিছু করে বসে নিজের অজান্তেই। কাউকে অপমান করে নিজে কখনো জিততে চেষ্টা করবেন না!! কে জানে ? আগামীকাল কেউ আপনাকে অপমান করবে না ? অনেক টাকাপয়সা অর্থকড়ি, সুন্দর চেহারা গায়ের রং উচ্চতা নিয়ে কখনো অহংকার করো না, এইগুলো ক্ষণস্থায়ী! আজকে মরে গেলে কালকে খালি হাতেই ফিরতে হবে----কিছুই সাথে যাবে না। এক্সিডেন্টে সুন্দর চেহারা খারাপ ও হয়ে যেতে পারে, হাত পা কেটে বিকলাঙ্গ ও হতে পারে। ধন সম্পদ আগুন লেগে পুড়েও যেতে পারে, কিন্তু একটা সুন্দর মন কখনো নষ্ট হতে পারে না। মৃত্যুর পর ও বেঁচে থাকবে মানুষের অন্তরে...!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now