বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাড়াটিয়াও টিকে না....

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আমাদের বাসার পিছন দিকে অনেকটা জঙ্গলের মত । জঙ্গল যখন কাটা হয় ওখানে একটা ত্রিশূলের মাঝে তাবিজ বাঁধা পাওয়া যায়, ত্রিশূলটা মাটিতে পোঁতা ছিল । এই জায়গা আগে এক হিন্দুর অধীনে ছিল । সে এক হিন্দু ত্রান্তিক দিয়ে বাসাটা বন্ধ করিয়েছিল । কিন্তু প্রত্যেক অমাবস্যায় এই বাসাটাতে প্যারানরমাল কিছু ঘটত । এক হুজুরের মতে ওই খারাপ জিনিসটা সারা বাসা ঘুরাঘুরি করে মুক্তি পাওয়ার জন্য । আর অমাবস্যাতে জানালা খুলে ঘুম ানো নিষেধ ছিল আমাদের । এক অমাবস্যায় আম্মু গরমের জন্য জানালা খুলে ঘুমায় । আম্মু স্বপ্ন দেখে বাইরে ঘুটঘুটে অন্ধকার । তখন দুইটা লোক দরজা ভেঙে ঢুকতে চাচ্ছে বাসার ভেতর । আম্মু প্রাণপণে ওদের আটকাচ্ছেন, তখন আম্মু একটা ধাক্কা খায়, জোরে শব্দ হয় এবং ঘুম ভাঙে। আম্মু দেখে জানালার একটা কপাট ভেঙে ঝুলে আছে । জানালাটা এমন ভাবে ভেঙ্গেছে যে, কেউ মুচড়ে ভেঙেছে এইরকম । ঠিক ওই রাতে ৩য় তলায় একটা লোকের জানালা খোলা ছিল, সে জানালার পাশে গিয়ে কথা বলাশুরু করে । জানালার বাইরে হাত বের করে কাকে ডাকা শুরুকরে । আর আমাদের সামনের বাসার এক আন্টি স্বপ্ন দেখেএকটা কালো বামন টাইপের লোক এসে উনাকে বলছে উনার পেটে ব্যথা । ঠিক পরদিন সকালে উঠে উনার পেট ব্যথা শুরু হয় । হুজুর আমাদের বলেছেন ঠিক অমাবস্যার রাতে এই জ্বিনটা ছাড়া পায় । আর সম্পুর্ণ মুক্ত হবার জন্য ছোটাছুটি করে । ত্রিশূলের মাঝে যে তাবিজ ছিল সেটা খুলে শুধু কালো বালু পাওয়াযায়….. আমরা ওই বাসা বিক্রিকরি তাড়াতাড়ি । আজ প্রায়৬ বছর পার হয়ে গেল জানি না এখনও কি ওই জ্বিনটা ছোটাছুটি করে…… এখন ওই জঙ্গলের মত জায়গায় বাসা বানানো হয়ে গেছে । শুনেছি ভাড়াটিয়া নাকি বেশিদিন টিকে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now