বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট ছেলে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X জরিমানার টাকা বাঁচানোর জন্য শেষ তারিখে রাত ১১ টার সময় বিদ্যুৎ বিল দেয়ার জন্য বৃষ্টি কাদা উপেক্ষা করে বিল দেয়া মানুষটি বাড়ির ছোট ছেলে। . রাত মানেই ছেলের জন্য মায়ের টেনশন! বেঁচে যাওয়া টাকা দিয়ে ঘরের একদিনের বাজার হবে! কিছু শুকনো মুখে খাবারের তৃপ্তি যোগাবে! . আলসেমির কারনে প্রতিদিন রাত ৯ টার পরে বাজারে যাওয়া ছেলেটি বাড়ির ছোট ছেলে। নামাজের জন্য আলসেমিতে মায়ের বকা খাওয়া ছেলেটি বাড়ির ছোট ছেলে! সবার বকা খাওয়ার এক নিরব যন্ত্র বাড়ির ছোট ছেলে! . বাড়ির ছোট ছেলে যেদিন বাজারে না যায় সেদিন ঘরের সবাইকে আলুভর্তা আর ডালভর্তার একঘেয়েমি খাবারে পেটে গ্যাস্টিকের গ্যাসে যন্ত্রনায় ভুগতে হয়! যদিও আলুভর্তা ছোট ছেলের প্রিয় ভেজ খাবার। . ঘরের সবার প্রতি মায়ের সব অভিযোগ জমা হয় ছোট ছেলের কাছে! মায়ের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত মানুষটি বাড়ির ছোট ছেলে! মায়ের একমাত্র বন্ধুটি বাড়ির ছোট ছেলে! . এক প্রহর মায়ের চোখের দৃষ্টির বাইরে থাকলেই অভিমানি কন্ঠে ফোন করে বলা- তোর মা কে একটু মনে পড়ে না! মা'য়ের অভিমানের শ্রেষ্ঠ আত্মার অংশ বাড়ির ছোট ছেলে! . বাবার সবচেয়ে আদরের ছেলেটি বাড়ির ছোট ছেলে! বাবার চোখে চোখ রাখতে পারা সাহসী ছেলেটি বাড়ির ছোট ছেলে! বাড়ির সকলের সমস্ত কাজের অংশীদার বাড়ির ছোট ছেলে! . ছোট ছেলে ছাড়া বাড়ি অচল! একদমই অচল


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ ছোট ছেলে : ১ম অংক
→ ছোট ছেলেটা !
→ ছোট্ট এক ছেলে
→ এক গরীব স্বামী-স্ত্রী একটি ছোট ছেলে
→ ছোট্ট এক ছেলে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now