বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি ছেলে তিন বছর সম্পর্কের পর
মেয়েকে বলতেছে ,
ছেলেঃ আমার মনে হচ্ছে
আমি তোমাকে ভালোবাসি না ।
মেয়েঃ কি ??
ছেলেঃ হ্যা , আমি আমার জীবনকে
তোমার সাথে থেকে নষ্ট করতে পারবো না ।
মেয়েঃ তুমি এই গুলো কি বলতেছ ???
এই রকম করো না আমার সাথে ।
... আমার ভুলটা কোথায় ? প্লিজ বল
ছেলেঃ আমি ব্রেক আপ চাচ্ছি ।
মেয়েঃ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না
ছেলেঃ কিন্তু আমার ব্রেক আপ চাই ।
এইটা বলে ছেলে টা চলে গেল ।
মেয়েটি রাত্রে বেলা অনেক কান্নাকাটি করল ।
সে বুঝে উঠতে পারছেলিনা যে সে কি হারিয়েছে ।
এই রকম কিছু দিন যাওয়ার পর ও ছেলেটি
মেয়েটির সাথে যোগাযোগ করলনা ।
তখন মেয়েটি নিজেকে অনেক শক্ত করল ।
এবং সে তার বাব মাকে তাকে বিয়ে দেওয়ার
জন্যে পাত্র দেখতে বলল ।
তারপর সে অন্য একটি ছেলে কে বিয়ে করল ।
সে সবসময় ভাল থাকার চেষ্টা করত কিন্তু পারত না ।
এমনকি তার বিয়ের পর ও প্রত্যেক রাতে
সে কাঁদত সেই ছেলেটির জন্যে
যে তাকে অন্ধকারে একা রেখে চলে গেছে ।
সে এখনো বিশ্বাস করে তার সেই মানুষটি
তার কাছে আসবে এবং তাকে নিয়ে
একসাথে থাকবে ,কিন্তু তা আর হল না ।
বিয়ের ২ বছর পর মেয়েটি ছেলেটির বাড়িতে গেল
তার বোনের সাথে দেখা করতে ।
তার বোন তাকে ছেলেটির রুমে নিয়ে গেল এবং
তার হাতে একটি চিঠি দিল এবং কেঁদে কেঁদে বলল ,
যে তার ভাই ২ বছর আগে ক্যান্সার এ মারা গেছে ।
তারপর মেয়েটি বাড়িতে গেল ,
তারপর চিঠি টি খুলে পড়তে লাগলো
"জান আমি জানি তুমি এখনো
আমার জন্যে অপেক্ষা করছ ,
কিন্তু এই টা হয়ত আমাদের নিয়তিতে নেই ।
তুমি মন খারাপ করো না ,
আমি এই কাজ করেছি শুধু
তোমাকে শক্ত করার জন্যে ,
তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্যে।
কখনো নিজেকে দোষারোপ করো না
কোন কিছুর জন্যে ।
আমি এখনো বেচে আছি তোমার হৃদয়ের মাঝে ।
আছি না কি বলো ??
এবং তোমার ভালবাসা কখনো হারাবে না ।
আশা ছেড়ো না ,সবসময় হাসি খুশি থাকবে ,
তুমি জানো আমি তোমার হাসি মুখ টা দেখতে
অনেক ভালোবাসি ।
আমি সব সময় তোমার
সাথে ছিলাম , আছি , থাকব।⚘
তুমি সুখে থেকো, ভালো থেকো
............সমাপ্ত...........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now