বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন বাসরের ভোরবেলা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এচ জাহেদ হাসান (০ পয়েন্ট)

X --এই শুনছো... এইই... --হুঁ.. [ঘুমের ঘোরে জবাব দিলাম] --এবার ছাড়ো আমাকে... --হুঁ... এবার হুঁ বলে আমি টাস্কিত হলাম! আশ্বর্য্য, কোলবালিশ আবার কথা বলে কিভাবে?? চোখ মেলে দেখি কোলবালিশ না! আমি একটা মেয়েরে বুকে জড়ায় ধরে আছি! সহসাই ছেড়ে দিয়ে চোখে দুটো ঘষা দিলাম ! আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো | আরে এতো মুড়িন! আজ রাতেই তো ওরে বিয়ে করে আনছি ! বাসরে ও আমারে দরজার বাইরে দাড় করিয়ে অনেক শাসালো, বিছানায় বসিয়ে কতগুলা শর্ত জুড়ে দিল, তারপর.. তারপর আবার কি? ওসব আবার এখানে বলা যায় নাকি?!! সবকিছু মনে পড়তেই আবার ওরে কোলবাশিরের মত করে বুকে চেপে ধরলাম ! --আহা ! ছাড়ো না ! আযানের সময় হয়ে গেছে এবার ওঠো | নামাযে যাবা না? --হ্যাঁ ক'টা বাজে? --এইতো ৪:৪০ মিনিট | --ও নামায ৫:১০ মিনিটে| তুমি বুকেই থাকো! --হুম বলছে.. গোসল দিবা না? --ওও আমিতো ভুলেই গেছি?! --হয়েছে হয়েছে, এবার উঠোতো.. . দুজনেই উঠলাম | মুড়িন তোয়ালে, সাবান আর লুঙ্গি এনে দিল | আমি বললাম.. --এই শুনছো.. আমি না একা একা কোনদিন এ সময়ে পুকুরপাড়ে যাই নি | ভয় লাগতে পারে! তুমিও আমার সাথে চলো না? --হি হি ! আচ্ছা চলো.. ওগুলো আমাকে দাও... . মুড়িনের হাতে তোয়ালে আর লুঙ্গি দিয়ে দুজনে পুকুরপাড়ে গেলাম! --একি মুড়িন?? পুকুর থেকে তো ধোয়া উঠতেছে? এই পানি নিশ্চিত বরফের চেয়েও ঠাণ্ডা ! আমি গোসল দিব না ! না না..! --নামো বলতেছি? একদম কথা বলবা না? যাও নামো?? . শান বাধানো পুকুরঘাট | একবার মুড়িনের দিকে তাকাই একবার পানির দিকে তাকাই ! এভাবে সিঁড়ি বেয়ে নিচে পানির ধারে গেলাম | পানিতে হাত দিয়েই আমি ফাল মাইরা উঠছি ! --এত বরফ? আমি পারব না! আজ নাহয় পরে কাযা নামায পড়ে নিব ! থাক ! . তো একথা বলা মাত্র পুকুরপাড়ের একটা ভাঙা ইট হাতে তুলে মুড়িন সোজা আমার দিকে ধেয়ে আসছে ! ভয়ে আমি হাটু পানিতে নামছি ! আমার শরীরতো ৩৭ ডিগ্রী এঙ্গেলে কাঁপন দিয়ে উঠছে ! আমি ঠায় দাড়িয়ে আছি! -- কি হলো দাড়িয়ে আছো কেনো? যাও নামো.. --আহা, নামতেছি তো ! একটু পরেই ডুব.. আমার কথা শেষ না হতেই ওই আমারে দিছে এক ধাক্কা!! আমি আউচ বলে সোজা বরফের তলে !! ঝপাং ঝপাং করে তিনটা ডুব দিয়া উইঠা পড়ছি ! শরীরে ভূমিকম্প নিয়া আমার কান্দা কান্দা ভাব, আর মুড়িন মুখ চাইপা হি হি করতেছে ! হাসি থামায়া কইলোঃ --এইই তোমারতো গোসলই হয় নাই ! তুমিতো গোসলের ফরজ মানো নাই! আবার নামো কইতাছি?? . আম্মুর মায়রে বাপ!! ক্যান যে শীতকালে মুড়িনের লগে আমার বিয়া দিল..! এমনেই শীতকাল পড়লে আমি ১দিন পরপর গোসল দিই! রোদ না থাকলে এ নিয়মেও ব্যাঘাত..!! ভাইরে, বউয়ের শাসনে আবার পানিতে!!! . ভেজা লুঙ্গিতে আবার উপরে উঠছি | --এইই তুমিতো লুঙ্গি ডেন্স দিতাছো?? --ঐ চুপ ! আমি কাঁপতাছি শীতে অয় কয় লুঙ্গি ডান্স?!! দাও তোয়ালে দাও?? --হয়েছে হয়েছে! এই নাও.. --তুমি গোসল দিবা না? --ও আমাকে বলতে হবে না | আমি সব ঠিকঠাক মত করে নিব.. . এরপর ঘরে এসে বাকি পোশাক পড়লাম | ও আমারে নামাযের টুপি এনে দিয়ে বললোঃ --শুনো নামায শেষে আমাদের জন্য অনেক অনেক দোআ করবা বুঝছো?? --উহুহু.. (কাঁপুনি!) আচ্ছা আচ্ছা | --হুম কি দোআ করবা? --বলবোঃ হে আল্লাহ্, বাংলার কোন ঘরে য্যান আমার বউয়ের মত রিনা খান মার্কা বউ না জুটে!! --কিইই..?? খাড়াও বালিশটা আনতাছি! রাতের মাইরে তোমার কাম হয় নাই ! তোমারে আরো পিটাইতে হৈবো !! --ঔত্তোরি.. ঠাণ্ডায় ভুল হয়া গেছে ! বাংলার প্রতিটা ঘরে ঘরে য্যান তোমার মত রিনা খা..! থুক্কু... শাবানার লাহান বউ জুটে !! মুড়িন পিটানোর জন্য কোলবালিশ আনতে আনতে আমি ১,২,৩ বলে মসজিদ মুখে বিদায়..... . আপনারা কি ভাবছেন, আমি সত্যি সত্যি,বিয়া করছি। না এটা,তো স্বপ্নে দেখলাম। , আল্লাহ্ যেন এরকম একটা স্বপ্নপরীরেই আমার কপালে জুটায়ে দেয়... সবাই আমার জন্য দোয়া,করবেন। """""""""""সমাপ্ত""""""""""


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now