বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসম্পূর্ণতা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এচ জাহেদ হাসান (০ পয়েন্ট)

X যখন অন্ধকারাচ্ছন্ন শহরে একলা ঘুরতাম তখন তোর দেখা পেয়েছিলাম।আমি নিজেই গিয়েছিলাম তোর কাছে।নীল সাদার সেই জগতে তোর খোঁজ পেয়েছিলাম।তুই ও সানন্দে আমাকে গ্রহণ করেছিলি।হয়েছিলি আমার অন্ধকার শহরের ছোট্ট একটি ল্যাম্পপোস্টের আলো।আমি তবুও কঠিন ছিলাম তুই ই আমার দুর্বলতা হয়ে ছিলি।আমি খেয়েছি কিনা,আমি ঘুমিয়েছি কিনা সব খোঁজ নিতি আমার।সারাটা দিন অপেক্ষার পর যখন আমি রাতে তোকে পেতাম।পুরো রাতটাই কাটিয়ে দিতাম তোর সাথে।আমার দীর্ঘ রাত জাগার কারণ হয়েছিলি তুই।তাই আমার রাত গুলো তোর জন্য রেখে দিতাম।অনেক রাত জাগতাম বলেই তুই আমার নাম রেখেছিলি নিশাচর।আমিও সানন্দে সেই নাম নিজের করেছিলাম।তুই মনে করতি আমি রাত জাগতে পছন্দ করি।কিন্তু আমি রাতগুলো শুধু জাগতামই তোর জন্য।তুই বৃষ্টি পছন্দ করতি তাই তোকেও একটা নাম দিয়েছিলাম বৃষ্টির সাথে মিলিয়ে। তুই মুচকি হেসে বলেছিলি নামটা কিন্তু সুন্দর।আমার অন্ধকার ধীরে ধীরে কেটে যাচ্ছিলো তোর আলোর জন্য।নতুন করে নিজেকে সাজাচ্ছিলাম তোর জন্য।আমার প্রতি তোর খেয়াল রাখা গুলি দেখে আমার মনে হতো হয়তো তুই সেটা অনুভব করিস যেটা আমি করি।তোকে বোঝানোর চেষ্টা করতাম।বলতে চাইতাম ভালোবাসি তোকে।কিন্তু সাহস ছিলো না।ভয় পেতাম যদি হারিয়ে ফেলি তোকে।হয়তো ভাবতাম তুই বুঝতে পারিস আমায় মনের কথা গুলো।কিন্তু তুই যে বুঝিসনি কখনো সেটা তখনো জানতাম না। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকলো আমাদের মাঝে।কিসের দূরত্ব সেটা আমি নিজেও জানতাম না। অনেক দিন হয়ে গিয়েছিলো।ভালোবাসি বলতে চেয়েও এতদিন বলতে পারিনি। তাই একদিন সাহস করেই তোকে জিজ্ঞাসা করলাম "কাউকে ভালোবাসিস"? তুই বলেছিলি হ্যা একজন আছে যাকে খুব ভালোবাসি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুই আমার কথা বলছিস। কি যে বোকা ছিলাম আমি!সেটা মনে পড়লে এখন নিজেরও লজ্জা লাগে। যখন জিজ্ঞাসা করলাম তোকে যে তুই যাকে ভালোবাসিস তার নাম কি?সত্যি বলছি তখন আমার আমার হার্ট এতটাই জোরে লাফাচ্ছিলো যে আমার সারা শরীর কাপছিলো।ভেবেই নিয়েছিলাম তুই আমার নাম বলবি। কিন্তু যখন তুই সেই ছেলেটার নাম বললি তখন যেন মুহূর্তের মধ্যেই সব কিছু ওলট পালট হয়ে গেল আমার।নিজেকে সামলে নিয়ে তোকে অভিনন্দন দিয়েছিলাম।বড্ড বেশি বোকা ছিলাম আমি।বুঝতেই পারিনি তোকে।বড্ড বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি তাই ভাবলাম হয়তো তোকে বলেই দিই মনের কথা।তবে অবাক হয়েছিলাম তখন যখন তোকে কথাটি বলার পর তুই বললি তুই বুঝতে পেরেছিলি আমার বিষয়টি অনেক আগেই। তাহলে কেন বোঝালি না আমাকে!যখন বুঝতেই পেরেছিলি তখন তোর ও উচিত ছিলো আমাকে বুঝিয়ে দেওয়া যে তোর কোন অনুভূতিই নেই আমার জন্য।শুধু শুধু আমার মায়া বারিয়েছিস তোর প্রতি।আর আমিও বোকার মতো তোকে ভালোবেসে গেছি।প্রথম প্রথম মনে হতো হয়তো দেরি করে ফেলেছি তোকে বলতে।তাই হয়তো তোকে পাইনি। কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছি।কোন কিছুরই দেরি হয়নি।আসলে আমিই কিছু ছিলাম না।আর আমিহীন আমার ভাগ্যে তুই ছিলি না।তাই ভাবলাম তোর থেকে তো আমি দূরে যেতো পারবো না।তাই তোকেই আমার থেকে দূরে সরিয়ে দিই।তোকে দূরে সরিয়েও দিয়েছিলাম।আমার প্রতি তোর মনে ঘৃণার জন্ম দিয়েছিলাম।যা চেয়েছিলাম তাই হয়েছিলো।কিন্তু কেন জানি তোর থেকে দূরে থাকতে পারছিলাম না।তাই নিল্যজ্জের মতো আবার ফিরে গিয়েছিলাম তোর কাছ।শুধু সেই আগের বন্ধুত্ত্বটিই চেয়েছিলাম তোর কাছে।কিন্তু তুই আমাকে ফিরিয়ে দিয়েছিলি। সেদিন বুঝেছিলাম তোর বলা বন্ধুত্বের সেই কথা গুলো আসলেই মিথ্যে ছিলো। মিথ্যে ছিলো আমার প্রতি সেই খেয়াল রাখা গুলো।আমি তো শুধু ছিলাম তোর অবসরে কাটানোর জন্য একটি মানুষ মাত্র। তারপর নিজেকে সরিয়ে নিলাম তোর থেকে।আবার আমি ফিরে গেলাম আমার সেই অন্ধকার শহরে।তবে শক্ত হতে শিখেছিলাম।আস্তে আস্তে নিজেকে নতুন করে গড়ে তুলতে লাগলাম। তবে তোর প্রতি ভালোবাসা গুলি কেন জানি ঘৃণায় পরিণত হচ্ছিলো।তোকে ঘৃণা করতে শুরু করেছিলাম।তোর প্রতি থাকা ঘৃণা গুলিই আমার অন্ধকার কে আলোকিত করল।আগে রাতের পর রাত জেগে থাকতাম তোর মেসেজের অপেক্ষায়। আগে খেয়াল রাখতাম তুই খেয়েছিস কিনা।তুই দেরি করে খেতি তাই আমিও দেরিতে খেতাম। কিন্তু এখন আমি আর রাত জাগি না তোর জন্য।সময় হলে ঠিকি ঘুমিয়ে পড়ি। ক্ষিধে লাগলেই খেয়ে নিই। তোর খাওয়ার অপেক্ষা করি না। এখন হাসতে শিখেছি। তোর স্মৃতিতে কোন কষ্টের গান ঘন্টার পর ঘন্টা শুনি না। একটা কথা কি জানিস।তোর প্রতি আমার ঘৃণা গুলি আমাকে উঠে দাঁড়াতে শিখিয়েছে।হয়তো এক সময় তোকে ভালোবেসে ভালো ছিলাম না। কিন্তু এখন ভালো আছি,কারণ তোকে ঘৃনা করি যে।তুই তো ভালোই আছিস, আমি কেনো পারবো না!যদি মনে করিস আমি ভালো নেই তাহলে তোকে একটাই কথা বলব"এইতো ভালো আছি আমি!, তোকে ঘৃনা করে"।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

→ অসম্পূর্ণতা
→ অসম্পূর্ণতা
→ অসম্পূর্ণতা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now