বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি একজন দেশদ্রোহী!
হুম, ঠিকই বলেছি। অন্তত আমার যে ধরণের কাজ, তাতে যে কেউ দ্বিতীয়বার চিন্তা না করেই এই তকমা দিয়ে দেবে। এবং এই বিষয়ে পুরোপুরি একমত। বাস্তবেই আমি একজন দেশদ্রোহী। তা না হলে কি আর দেশের গুরুত্বপূর্ণ তথ্য বাইরের দেশের ইন্টেলিজেন্সগুলোর কাছে মোটা দামের বিনিময়ে বিক্রি করি?
আট বছর ধরে ফ্রিল্যান্স করছি বিভিন্ন ইন্টেলিজেন্সের হয়ে। তার আগে সাড়ে ছয় বছর কি কাজ করেছি, সেই ব্যাপারে কাউকেই কখনো কিছু বলতে বাধ্য নই। তবে আন্দাজ করাটা কঠিন কিছু নয় বোধহয়। যাইহোক!
সাড়ে ছয় বছর সময়টাতে যে আমি আমার সেক্টরে খুব ব্রিলিয়ান্ট কেউ ছিলাম, সেই দাবী করবো না। বরং আমার তখনকার কলিগদের মতে, সবচেয়ে লো ক্লাসদের ভেতরে পড়ি বোধহয়। এমন নয় যে এসাইনমেন্টগুলোতে গড়বড় করে ফেলতাম। ফিল্ডের কাজগুলো আমাকে তেমন টানতো, তা বলাটা অন্যায় হয়ে যাবে। আমি প্রচন্ড আরামপ্রিয় এবং ভোজনরসিক একজন মানুষ। সেই সাথে চেইন স্মোকার। স্বাভাবিকভাবেই ফিটনেস ব্যাপারটায় আমার কোন চিন্তা ছিলো না, তবে আমার বসদের চিন্তা ছিলো এই ব্যাপারে। এ কারণেই সাড়ে ছয় বছরেই ক্যারিয়ারটা শেষ হয়ে গেছিলো।
নিজের ক্যারিয়ারের লুজার মানুষটা কিভাবে যেন পরবর্তীতে ভেলকি দেখাতে শুরু করেছিলাম, আমি নিজেও জানি না। এটা দাবী করবো না যে বর্তমান পেশায় আমি শ্রেষ্ঠ বা অন্যতম! অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, বিভিন্ন দেশের এজেন্ট এবং মার্সেনারীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হয়েছে, সম্পূর্ণ নতুন করে এই নতুন ক্যারিয়ারটা সাজাতে হয়েছে। এবং বিশ্বাস করুন, এই কাজে বেশ দক্ষ এখন আমি। তা না হলে এত ঘন ঘন ডাক পড়তো না বিভিন্ন ইন্টেলিজেন্সের কাছ থেকে।
আজ থেকে একশো বছর আগে বলুন কিংবা কয়েক হাজার বছর আগে, সব সময়েই একটা জিনিসের প্রচুর দাম ছিলো। সেটা হচ্ছে তথ্য। সব জিনিসের চাহিদা উঠানামা করলেও "তথ্য" নামক পণ্যের চাহিদা কখনোই কমে না, বরং সময়ের সাথে সাথে তা বাড়ে।
বিভিন্ন বিষয়ের উপর নিখুঁত কোন তথ্য থাকতে হবে আপনার কাছে, সেই সাথে আপনাকে জানতে হবে কোথায় ঠিক কি পরিমাণে তা বিক্রি করতে হবে। এবং অবশ্যই, কি দামে বিক্রি করতে হবে। এই কয়টা দিক সামাল দিতে পারলে এই পেশায় যে কেউই উন্নতি করতে পারে বোধহয়। অন্তত আমার মতো লুজার যখন পেরেছে, মনে হয় প্রায় সবার পক্ষেই উন্নতি করা সম্ভব।
আগেই উল্লেখ করেছি, আমি একজন দেশদ্রোহী। আশা করি এবার পরিষ্কার হয়েছে বিষয়টা। জানি, খারাপ মানুষ আমি সাধারণ মানুষের কাছে। তবে সত্য বলতে বিষয়টাকে কখনোই এভাবে দেখি না। নিজেকে বরং একজন ভালো ব্যবসায়ী বলে ভাবতে পছন্দ করি, যে কি না ভালো খদ্দেরের কাছে ভালো দামে তার পছন্দের পণ্য বিক্রি করতে ভালোবাসে! আর্টিস্ট বলবো না, এখনো সেই পর্যায়ে হয়তো যেতে পারিনি। এরচেয়ে ব্যবসায়ী শব্দটা নিজের কাছে ভালো লাগে।
ইয়েস, আই এম আ বিজনেসম্যান।
...... চলবে....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now