বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

:শেষ-প্রহরে:

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম ? আশা করি সবাই ভালোই আছেন? আপনারা যারা আমার গল্প পড়েন তারা হয়তো জানেন আমি পয়েম লিখতে ভালোবাসি । তাই গল্পে পয়েম লিখি । দুইটা পত্রিকাতেও কয়েকটি ছেপেছিলো । গল্পে পয়েম লিখা যদি কারো অপছন্দ হয় । তাহলে বলতে পারেন । তাই :শেষ-প্রহরে: গল্পটি লেখার আগেও একটি পয়েম....... "শেষ-প্রহরে" বাসলে ভালো...... এখন নেই কিছু..... এতটাকাল সময় ছিলো.. এখন সময় মিছু !!! ******* :::--: আমি ফেসবুকে একটি মেয়ের সাথে অপরিচিত হয় । তার প্রত্যেক টা স্ট্যাটাস আমার খুব ভালো লাগতো । তার কথার ধরনটাই ছিলো আলাদা বৈশিষ্টের । তার কথাগুলো মনোনিবেশন করে পড়লে অটোমেটিক হৃদয়ের অতলে পৌছে যায় কথা গুলো । আমি তার স্ট্যাটাসে নিয়মিত লাইক & কমেন্ট করতাম । একটি ম্যাসেজ পাঠালাম তাকে । আর সাথে সাথে উত্তর টা চলে এলো । তাই একটু ভাবতে লাগলাম । আমি তাকে আবার ম্যাসেজ পাঠালাম.... আপনি কি ফ্যাক আইডি চালান নাকি!!! -কেন আমাকে কি ফ্যাক আইডি মনে হয়? +হুম । -হুম.... মানে? আপনি আর আমাকে ম্যাসেজ দিবেন না! +রাগ করছেন কেন? -রাগ করারই কথা! +একটা কথা বলবো ? - বলেন! +আমি আপনার প্রত্যেক টা স্ট্যাটাস নিয়মিত পড়ি । -জানি আর কমেন্টসও করেন! +জানেন তবুও তো রিপ্লাই দেননা? - আমি কাউকেই রিপ্লাই দেই না । +সত্যি করে বলুন তো আপনি কি রিয়েল? - হুম... !! + কিন্তু কিভাবে প্রমাণ পাবো? -আমি জানিনা । + আচ্ছা আপনার ফোন নাম্বার টা দেন জাস্ট 1বার 5মিনিট কথা বলবো । তারপর ব্ল্যাক লিস্টে দিবেন । (মেয়েটি তার ফোন নাম্বার টা দিলো । কিন্তু নাম্বার টা বন্ধ ছিলো । কয়েকবার ট্রাইকরার পরেও কাজ হলো না । আমি তার প্রতি রাগান্বিত হলাম । পরের দিন .... টা ম্যাসেজ এলো তার আইডি হতে । কিন্তু আমি ওকে রিপ্লাই দিলাম না । তার দুদিন পর অপরিচিত নাম্বার হতে ফোন এলো । আমি রিসিভ করলাম ।) - আসসালামু আলাইকুম !! + ওয়ালাইকুম সালাম, কে আপনি? -আমি একটি মেয়ে! + তা তো বুঝতেই পারছি,কিন্তু পরিচয় টা? -আপনি কি আমার উপর রাগ করেছেন? + আমি তো আপনাকে চিনিনা রাগ করবো কেন? - আমি সেই অনন্যা,যার প্রত্যেক টা স্ট্যাটাস আপনি পড়েন! + ও...আমাকে ভূল নাম্বার দিয়েছিলেন রাগ করবো নাতো কি করবো? - আচ্ছা কি বলবেন বলুন? +আমি সহজ কথার মানুষ । তাই সহজ ভাবেই বলি....আই লাভ ইউ! -আপনারা ছেলেরা হচ্ছেন...নিকৃষ্ট । মেয়ে দেখলেই আই লাভ ইউ বলতে ইচ্ছে করে তাই না? মেয়ে দেখলেই পেছন পেছন ছুটতে মন চায় ! **"""""""""""" অনন্যার কথা গুলো শুনে তখন চোখে বৃষ্টি ঝকছিলো । আমার কন্ঠস্বর স্তব্ধ হয়েছিলো । আমি তার কথার কোন জবাব দিতে পারিনি । তাই ফোন টা কেটে দিয়েছিলাম । আর আমার আইডি থেকে ব্লক দিয়েছিলাম তাকে । ইচ্ছে ছিলো তাকে নিয়ে স্বপ্ন দেখার । কিন্তু স্বপ্ন সব অনলে ছাই । এরপর হয়তো অনেক ফোন করেছে । কিন্তু রিসিভ করিনি । মা-বাবার পছন্দ করা একটি মেয়েকে বিয়ে করে ফেলেছিলাম । বিয়ের মাস দুই-এক পরে অনন্যা আমার বাড়ি চলে আসে । আমি বাড়ি ছিলাম না । তাই আমার বউয়ের সাথে পরিচিত হয় অনন্যা । আমি বাড়িতে ঢুকতেই দেখি বউ রান্না করছে । তাই তার পাশে গিয়ে দাড়ালাম । বউ বলল,ঘরে যাও তোমার বান্ধবী এসেছে । কথাটা শুনে চমকে গেলাম । ইহ জনমেও তো বান্ধবী ছিলো না । তাই বউকে বললাম কে এসেছে ? বউ বলল-অনন্যা । আমি ঘরে ঢুকে একপাশে বসলাম । অনন্যাঃ- কেমন আছেন? আমিঃ- ভালো, কিন্তু আপনি এখনো কেন? অনন্যাঃ- সবকিছু ছেড়ে আপনার কাছে ভালোবাসা নিয়ে এসেছিলাম । আপনাকে আমি খুব ভালোবাসি । আমার ওরকম কথায় আপনি যে এতটা ব্যথিত হবেন আমি বুঝিনি । অনেক ফোন করেছি ভালোবাসার কথাটি বলার জন্য । ব্লক দিয়েছেন যার জন্য এফবিতেও সুযোগ হয়নি । আমিঃ- আসলে জীবনটা এরকমই ! তাই শেষ প্রহরে" ভালোবাসা হয়না । আপনি ভালো একটা ছেলেকে বিয়ে করে নিনে । সবকিছুকে ভুলে যান । **"""""" অনন্যার চোখের জল কুয়াশার মতো ঝরছে । সাথে আমারও । ও ঘর হতে বেরিয়ে চলে গেল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now