বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার একটা ফ্রেন্ড আছে.......পুরো কোচিং এর সময়টায় আমায় জ্বালাই মারে.............এমনকি স্যার যখন ক্লাস এ থাকে তখনো......কোন কুক্ষনে যে ওর সাথে ফ্রেন্ডশিপ করছিলাম কে জানে.........আমার সাথে ঝগড়া না করলে ওর পেটের ভাত হজম হয়না..............এক্সাম এ যদি একরুম এ দুজনের ছিট পরেতো স্যারদের কপালে দুঃখ আছে........এক্সাম বাদ দিয়ে সেই ঝগড়া........এই কারনে ওক আর আমাকে কখনও এক রুম এ এক্সাম টাইম এ স্যাররা বসতে দেয়না...........ওর একটা জিএফ আছে.........ফোন এ সারাদিন ওর সাথে কথা বলে.......একদিন ওর ভাই ওটা দেখতে পেয়ে অ্যান্টিকে বলে দিছে।তো পরদিন ওই কোচিংএ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে......।
:- কিরে গাধা শ্বশুর মরছে? এভাবে বসে আছিস কান?
:- দেখ ফইন্নি আমার মন এমনি ভাল নাই.....বিরক্ত করিস না।।।।
:- ক্যান স্যাকা খাইছিস হা হা হা........ছেলেরা যখন স্যাকা খায় তারপর তার মুখটা দেখতে জোস লাগে........ তা তোর বাবুনি টা তোকে ছাকা দিল।
:- তোর মত বন্ধু থাকলে শত্রু থাকার দরকার নাই.....।কোথায় বন্ধুর দুঃখে শান্তনা দিবে তা না.....।(প্রায় কান্না কান্না ভাব)
:- বাহ আমার এত সুন্দর একটা গুন আছে জানতাম নাতো...... ...আই আম প্রাউড অফ মি..... এবার বল কি হয়ছে?
:- দোস্ত কাল আমার বাবুনি টার সাথে কথা বলার সময় ভাইয়া দেখতে পেয়ে আম্মুকে বলে দিছে....তারপর মারতো খেলামই সাথে ফোনটাও নিয়ে নিছে।
:- ঠিক হইছে....(রিতিমত লাফাচ্ছি)
:- এইরকম করিস না প্লিজ...ওকে ছাড়া আমি বাঁচব না...... তুইতো কখনও কাউকে ভালবাসিসনি তুই কি বুঝবি।এই রকরম আরও চারটা ফিল্মি ডায়লগ ঝারল।
বুঝলাম অনেক মন খারাপ।তাই ওকে শান্তনা দিয়ে চলে আসলাম।কিন্তু ওর মন অনেক খারাপ ছিল।
একটু পর একটা মেয়ে আসল.....।ও নতুন। দেখতে সুন্দর। আমার কাছেই বসল।......এরপর স্যার যখন চলে গেল।ওর সাথে পরিচিত হলাম।
তারপর আমার সেই ফ্রেন্ড আমায় ডাকল।বলল দোস্ত তোর কি ক্ষীদে পাইছে? আমার কাছে চকলেট আছে খাবি???
আমিতো পুরাই টাসকি খেয়ে গেলাম। ওই আর আমাক খাওয়াবে? আর এত সুন্দর করে কথা মনে হয় ওর মুকে প্রথম শুনলাম।
ঠিক হজম হলনা.......
:- পাম না মেরে বলতো মতলব টা কি??
:- ছি: দোস্ত কিযে বলিসনা।কিসের মতলব।
:- পয়েন্টে আয় নাহলে আমি গেলাম।
:- এই না না....শোন তোর পাশে যে মেয়েটা বসে আছে না.....
:- ক্রাস খাইছিস তাইতও
:- এই না হলে আমার ফ্রেন্ড।দেখনা যদি কিছু হয়।
:- কুত্তা...একটু আগেই না তোর বাবুনির জন্য মরে যাচ্ছিলি....আর কি কি বলছিলি ভালবাসিসনি কি বুঝবি......আর কি যেন?আর তোর বাবুনির কি হবে?
:- আরে ধুর ...ওক বাদ দে........ ওই তো একটা পেতনি। দেখনা কিছু করতে পারিস কিনা......
আমি মাথায় হাত দিয়ে বসে পরলাম..........হায়রে ভালবাসা..... একটু আগে যার জন্য মন খারাপ করে ছিল অন্য একজনকে দেখে হারিয়ে গেল.......।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now