বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সমাধান

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসে ছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হল। কথা-বার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল... যুবকঃ আমি ৬ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার ৫ বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু ১ বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে- অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদঃ এখন আপনি কি করবেন? যুবকঃ আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। তবে, এখনো ফাইনাল ডিসিশন নিতে পারি নি। ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায়, বলুনতো? অর্থনীতিবিদঃ হুম..., এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়!! ধরুন, আপনি আপনার বসের কঠিন কোন সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরষ্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরষ্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ ৫ লাখ টাকা দেয়া হবে। অথবা, ২ বছর পর ৭ লাখ টাকা দেয়া হবে। তখন আপনি কোনটি নেবেন? যুবকঃ অবশ্যই নগদ ৫ লাখ টাকাই নেবো। অর্থনীতিবিদঃ কেন? যুবকঃ কে জানে, ২ বছর পর কী ঘটবে? ২ বছর পর আমি টাকাটা পাবোই, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু ৫ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদঃ (হেসে বলল) আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে, ভবিষ্যতে ঐ সুন্দরী আপনাকে এখনকার মতই ভালোবাসবে, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে, আপনার স্ত্রী আপনাকে কতোটা ভালোবাসে... যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল... পোস্টটি কেমন লাগলো? লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ।.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ যদিও আত্মহত্যা সমাধান নয়
→ সৃষ্টির রহস্য সমাধান!সত্যিই কী সম্ভব?
→ সমাধান
→ রুবিক্স কিউব [পর্ব ৬ (রুবিক্স কিউব এর সমাধান)]
→ ভূতের অস্তিত্ব আছে, কি নেই,সমাধান দিল বিজ্ঞান
→ আত্মহত্যা কোনো সমাধান নয়
→ ফ্ল্যাট নং ১০৩ - রহস্য সমাধান [ Please Publish This ]
→ সঠিক পথের সমাধান।
→ গালিতে সমাধান হবে না 3
→ গালিতে সমাধান হবে না 2
→ গালিতে সমাধান হবে না
→ সকল সমস্যার সমাধান আল-কোরআন
→ সমাধান
→ রহস্যময় গোলাকার ফসিলের রহস্যের সমাধান হতে যাচ্ছে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now