বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

★★ অবহেলা★★

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md mainul islam (sagor) (০ পয়েন্ট)

X একটা সর্ম্পক নষ্ট হবার পিছনে যত গুলো কারন আছে তার মধ্যে অবহেলার অবদান সবচেয়ে বেশি. যে মানুষটা তোমাকে ভালবাসে তাকে দিনের পর দিন অবহেলা করে চলেছ আর ভাবছ 'আরে ও তো আমারই আছে, আমারই থাকবে, আর যাবেটাই বা কোথায়? আমি তাকে যতই অবহেলা করি না কেন দিন শেষে ঠিক সে আমার কাছে ফিরে আসব”. আসলে তুমি বোকার র্স্বগে বসবাস করছ মানুষ বড় অভিমানি প্রানী তার অনেক কিছু সহ্য করার ক্ষমতা আছে কিন্তু অবহেলা সহ্য করার ক্ষমতা খুবই কম.... তোমার অবহেলা মানুষটাকে ধীরে ধীরে বদলে দেবে, তুমি খেয়াল করে দেখবে মানুষটা আগের মত নেই, সে নিজের মত করে নিজেকে গুছিয়ে নিয়েছে, তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকা যায় সে শিখে গেছে, একাকিত্বকে সে আপন করে নিতে পেরেছে.. তোমাকে এখন তার দরকার নেই...!! তোমাকে ছাড়াই সে খুব ভাল আছে.. একসময় তোমার বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে . বুকের ভিতরে বিশাল শূন্যতা অনুভব করতে থাকবে.. মানুষটার বদলে যাওযাটা তোমাকে কাঁদাবে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তার কাদা মাটির মত নরম মনটা তোমার অবহেলার আগুনে পুড়ে অনেক শক্ত হয়ে গেছে, যতই চেষ্টা কর তার নরম মনটাকে আর তুমি কখনোই ফিরে পাবেনা.... কাদা মাটি একবার পুড়ে শক্ত হয়ে গেলে আর কখনো নরম হয় না.. অবহেলা বড়ই খারাপ জিনিস, কেউ তোমাকে শত ভালোবাসলেও যদি সে বুঝতে পারে তুমি তাকে অবহেলা করছ তাহলে একদিন ঠিকই তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে.. তোমার অবহেলার ভিড়ে মানুষটা হারিয়ে যাবে খুব নীরবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now