বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা শব্দের অর্থ...

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X মা মানে কি জানো?? আমি বলছি!! মা মানে এক প্যাকেট বিস্কিট মা মানে একটা কাথা মা মানে একটু পিয়াজ ভাজা মা মানে নতুন একটা চাদর মা মানে একটা লুডু খেলা মা মানে একটা ইদ বকশিস মা মানে লুকিয়ে আনা কোন মজার খাবার মা মানে একটা মায়ার পৃথিবী কি আমাকে পাগল মনে হচ্ছে?? হলে সেটা তোমার ব্যাপার কিন্তু সাদের কাছে এটাই ব্যাপার।... কি ভবে?? আচ্ছা বলছি... খুব সকালে আমি ঘুম থেকে উঠি তারপর নামাজ পড়ি তারপর কয় গ্লাস পানি হাল্কা নাস্টা করে আবার ঘুম দেই... সকালে অনেক দিন ঘুম থেকে উঠে দেখি টেবিলে এক প্যাকেট বিস্কুট রাখা অথবা একটা কলা রাখা বা একটা কেক রাখা.. আম্মা জানে আমি সকালে উঠে কিছু খাব........ আমি গরমে শীতে সব সময় একটা কাথা গায় দেই কাথাটা আম্মার শারি দিয়ে বানানো... এটার থেকে কমল আর মায়া অন্য কোন কাথায় হওয়া সম্ভব নয়.... আম্মা যখন রান্না করে তখন প্রায় সময় আমি পিয়াজ ভাজি খেয়ে ফেলি... আমার অপছন্দের তরকারি রান্না করলে আম্মা আমার জন্য পিয়াজ ভেজে নিয়ে আসবে... রাত্রে বাসায় এসে দেখি যে আমার বিছানার চাদরটা পালটে দেওয়া হয়েছে... আমি আগোছালো হলে কি হবে বিছানার ময়লা আম্মা টের পায়... আমি তো মশারি টাও ঠিক ভাবে খুলিনা.... যখন ছোট বেলায় খেতে চাইতাম না... আম্মা একটা লুডু নিয়ে আমাকে নিয়ে খেলতে বসত.. কখন যে খেয়ে ফেলতাম সব ভাত কিছুই জানতাম না... আমি ছেলেদের তুলনায় বড় অবস্থায়ও আম্মা গালে তুলে খাইয়ে দিতেন.. এজন্য ভাবিরা যে কত পচানি দিতো... এই কিছু দিন আগে আম্মার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলা ইদের আগে শোধ করে দিলাম সাথে কিছু টাকাও দিলাম বললাম ইদ বকশিস... আম্মা টাকাটা না নিয়েই বল্ল রেখে দে জুতো কিনিস.... আম্মা জানে আমার জুতোটার অবস্থা.... এই পোস্টটা লিখছিলাম ঘরে বসে এমন সময় আম্মা একটা আপেল দিয়ে গেলেন.... যাই হোক আজ সারা রাতও যদি লিখতে থাকি তবে শেষ করা যাবে না.. সন্তান যেমনই হোক মায়ের কাছে তার সন্তানই সব... সন্তান যদি পঙ্গু অর্থব হয়ে তবেও সে মা... এক ভিক্ষুক মহিলা কে দেখেছিলাম যে তার পঙ্গু সন্তান কে নিয়ে ঘুরে বেরাচ্ছে.. কি মমতা সেই মায়ের চোখে... সারা দুনিয়ার সুখ.... আমার মা আমার জান্নাত... হে আল্লাহ তুমি জান্নাতেও আমাকে আমার মায়ের স্নেহ দান কোর... প্লিইইজ...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now