বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রিলেশনের শুরুর দিকে!!
১ .হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে!
- কি? তোমাকে পিঁপড়া কামড় দিছে? ওয়েট করো তুমি, আমি এ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি! আর ওই পিঁপড়া কে মারতে কামান নিয়ে আসতেছি!
.
২.বাবু শোন! আমার না খিদা লাগছে! চলো খাবো! আজকে বিল কিন্তু আমি দিবো!
- কি বলো বাবু খিদা লাগছে এতক্ষণ বলোনি কেন? চলো আমরা বুফে খাবো!
আর বিল তুমি দিবে মানে? আমি থাকতে তুমি বিল দিবে? এ কথা শুনার আগে আমার মরণ হলো না কেন?
.
৩.বাবু আমার একটা কল আসছে একটু রিসিভ করি? আর শোন আজ আমার একটা ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে!
- আরে দ্রুত কল রিসিভ করো! আর ফ্রেন্ড এর পার্টি তে অবশ্যই যাবে সমস্যা নেই! আমি গিফট কিনে দি?
.
৪.বাবু আমার বাসায় না বিয়ের প্রপোজাল আসতেছে! আমি বলে দিয়েছি এখন বিয়ে টিয়ে করবো না! বাবু আমরা কবে বিয়ে করবো?
- কি বললে? চলো আজকেই বিয়ে করে ফেলি! তোমার বিয়ের কথা শুনলে আমার হার্টএ্যাটাক হয়ে যায়! আমি তোমাকেই বিয়ে করবো!
.
৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো
-- বাবু আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি! তুমিই আমার সব! তোমাকে ছাড়া এক সেকেন্ডও আমার পক্ষে
বাঁচা সম্ভব না!
.
(রিলেশনের শেষের দিকে!! )
১.হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে!!
- পিঁপড়া কামড় দিছে তো কি হইছে? এমন ভাব করতেছো মনে হচ্ছে অজগর সাপ কামড় দিছে! ন্যাকামী বন্ধ করো!
.
২.বাবু শোন আমার না খিদা লাগছে!
-- তোমার এত ঘন ঘন খিদা লাগে কেন বুঝি না! এই মামা পাঁচ টাকার বাদাম দাও তো! শুনো আমার কাছে টাকা নাই তুমি পাঁচ টাকা দিয়ে দাও!!
.
৩. বাবু শোন আমার একটা কল আসছে একটু পিক করি? আর শোন আমার ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে আজ!
-- তোমার কেন এত কল আসে? দুনিয়ার সবাই তোমাকে কল করে? আর কিসের এত বার্থডে পার্টি! দরকার নাই এত পার্টি মার্টিতে যাওয়ার!
.
৪.বাবু আমার বাসায় না বিয়ে প্রপোজাল আসতেছে! বাবু আমরা কবে বিয়ে করবো?
-- তোমার মুখে এই বিয়ে বিয়ে ছাড়া কোন শব্দ নাই? সবসময়ই ঘ্যান ঘ্যান! আমার পক্ষে আগামী পাঁচ বছরেও বিয়ে করা সম্ভব না!
.
৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো!!
--আরে রাখো তোমার লুতুপুতু ভালোবাসা! আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে
তোমার সাথে রিলেশন করা!
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now