বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বেটার হাফ লিভিংরুমে বসে বসে ফেবু চালাচ্ছিলো। আমি পাশে গিয়ে বসলাম। উঁকি মেরে দেখলাম, নিউজফিডে স্ক্রল করছে। ক্যানো জানি মনটা আনন্দে ফুরফুরা হয়ে গেল! গদগদ করে বললাম, "অ্যাই...ওগো...শোনো না গো..."
(হাই তুলে) হুম...কি হইসে?
আমি সোৎসাহে প্রায় লাফিয়ে উঠতে উঠতে বল্লাম, তুমি আর আমি কতোওও দিন ফেবুতে সেল্ফি দেই না! আজ একটা আপ্লোড করি না চলো!
বেটার হাফ খানিকক্ষণ চিন্তা করলো। আরো খানিকক্ষণ স্ক্রল করলো। খানিকক্ষণ ম্যাসেজের রিপ্লাই দিলো। এক ফাঁকে খানিকক্ষন টাইম নিয়ে ইয়র্কশায়ারের স্কোরটাও দেখে নিলো। তারপর আরো খানিকক্ষণ কি জানি করলো ভুলে গেছি...আমিও খানিকক্ষণের জন্য ঘুমিয়ে গেছিলাম কি না...
তন্দ্রা কাটলো বেটার হাফের ডাকে। সে ডাকছে, ওই! তুমি না আমার সাথে সেল্ফি তুলে আপ দিবা! তো সেল্ফি তুলতেসো না ক্যান! এইভাবে জড়ভরতের মত বইসা থাকার মানে কি!
আমি আমতা আমতা করে বলতে চাইলাম, ইয়ে না মানে...
কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই গদং গদং টাইপ আহ্লাদী মুখ করে বললাম, দাও মোবাইল। সেল্ফি তুলি।
বেটার হাফ মোবাইল দিল। আমি সেল্ফি ওপেন করে ক্যামেরা আমাদের দিকে তাক করে ধরলাম। বেটার হাফ একটা সুন্দর হাসি দিয়ে আমার কাঁধে হাত রেখে পোজ দিচ্ছে। আহা! কি রোমান্টিক! আমি যেন সুখের সাগরে উল্টিপাল্টি খাচ্ছি! আচ্ছা, এই যে আমি সেলফিটা তুলতে যাচ্ছি, এটা যে ও পোস্ট করবে, ক্যাপশন কি দিবে? নিশ্চয়ই রোমান্টিক কিছু! যেমন, "আমার কোঁদালেদাঁতওয়ালার সাথে আমি!" নাহ এটা দিবে না, বেটার হাফ তো আমাকে আড়ালে আড়ালে কোঁদালেদাঁতওয়ালা ডাকে, এমনভাবে, যাতে আমিও না শুনতে পাই! আমার ডাকটা খুব ভাল্লাগে! ইশ কি লজ্জা!
হঠাৎ বজ্রনাদ!
হইসেটা কি! মোবাইল ধরে এইরাম বসে থাকার মানে কি! সেল্ফি তুললে তুলো, নাইলে মোবাইল ফেরত দাও!
আমি একটু লজ্জা পেয়ে গেলাম। যদি ও জানতো আমি কি ভাবছি!
যাকগে। সেল্ফি তুলতে যাচ্ছি। ক্যাপচার বাটনে ক্লিক করবো, হঠাৎ রিংটোন বেজে উঠলো। কল আসছে। বিদেশী নাম্বার। আমি করুণ গলায় বেটার হাফকে বললাম, বিদিশী নম্বর থেকে কল দিসে। বেটার হাফ আমার হাত থেকে মোবাইলটা নিলো। কল রিসিভ করে জিজ্ঞেস করলো, কে?
সাথে সাথেই ওর মুখটা পাঁশশো ওয়াট বাতির মত জ্বলে উঠলো, ও...বান্ধবী তুই? তুই না কানাডায়?
ফোনালাপ শুরু হলো।
পাঁচ মিনিট যাচ্ছে। আমি না তোলা সেলফিটার কথা আকারে ইঙ্গিতে মনে করিয়ে দিতে চাচ্ছি।
দশ মিনিট যাচ্ছে। আমি না তোলা সেলফিটার কথা আকারে ইঙ্গিতে মনে করিয়ে দিতে চাচ্ছি।
পনের মিনিট যাচ্ছে। আমি না তোলা সেলফিটার কথা আকারে ইঙ্গিতে মনে করিয়ে দিতে চাচ্ছি।
বিশ মিনিট যাচ্ছে। আমি না তোলা সেলফিটার কথা আকারে ইঙ্গিতে মনে করিয়ে দিতে চাচ্ছি।
সে বারবারই হাত নাড়ছে। হাত নাড়ার মানে কি কে জানে। বেটার হাফের সাইন ল্যাংগুয়েজ আমাকে বড়ই কনফিউশনে ফেলে।
অবশেষে দ্বিধা ঝেড়ে আস্তে করে বললাম, কলটা কেটে সেলফিটা তুলে নিলে ভাল হত না?
সাথে সাথে বিকট চিৎকার- অ্যাই তুমি যাবা?
থাকার সাহস হলো না। আস্তে আস্তে পাশের রুমে রওনা দিলাম। ও সবসময় এমন করে। কি ভীষণ নিদারুণ!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now