বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ক্লাস শুরু হয়ে গেছে।মামুনের ক্লাসে যেতে কিছুটা দেরি হয়ে গেল।পাগলের মত দৌড়াচ্ছে সে।কী জবাব দিবে সে হাবীব স্যারকে(!!!!)?
ক্লাসের দরজায় এসে দাড়াতে না দাড়াতেই ধমক!পড়ে গেল দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলেটা! পড়বে না তো কী করবে?এমনিতেই দৌড়ে আসল, আবার স্যার দিল হঠাৎ করে ধমক।
পড়ে যাওয়ায় সবাই হেসে ওঠল।এতে তার রাগ বেড়ে গেল।স্যারেরও রাগ বেড়ে গেল।
একদিকে মামুনের উপড় রাগ।অন্যদিকে সবাই হাসল বলে রাগ দ্বিগুণ হয়ে গেল।
স্যার বললেন,"ভিতরে আয় মামুন"।মামুন বসতে যাচ্ছে..........
তারপর?
স্যার বলে ওঠলেন,"গতকাল কী পড়ে আসতে বলেছিলাম?"
(আরও কত কী প্রশ্ন!!!!!!)
----মনে নেই স্যার।
----নিউটনের গতির সূত্রগুলো পারিস?
----জ্বী স্যার।
----হুম বলতে থাক তাহলে।
মামুন শুরু করল.............
--স্যার, বলি?
--হুম বল।
--আমি যখন কলেজে আসছিলাম তখন দেখলাম একটি ছাগল চুপচাপ বসে আছে আমার কলেজে আসার রাস্তা বন্ধ করে।রাগে মাথা গরম হয়ে গেল। মারলাম এক লাথি[F].ওমা!ছাগলটি মে[ma] করে ওঠল!!
স্যার, এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, F=ma.
--দূর পাগল!প্রথমটা আগে বল।
--আরে স্যার, শুনেন না?
ছাগলটি শুধু মে করেই ওঠল না, আমাকে ও লাথি মারল সাথে সাথেই!!!!স্যার, এটা হচ্ছে হচ্ছে নিউটনের গতির তৃতীয়
সূত্রঃ
"প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।"
--পাগল! তোকে না বললাম প্রথমটা আগে বলার জন্য?
--জ্বী স্যার, বলতেছি।
স্যার, তারপর আমিও আরেকটা জোরে লাথি মারলাম। এবার সে দৌড়াতে শুরু করল।ভাবলাম ছাগলের মালিক কী ভাববে?
ছাগলটাকে বরং ধরে এনে আগের জায়গায় বসিয়ে দিই।তাই ছাগলটার পিছনে দৌড়াতে লাগলাম।কিন্তু না সে আর থামে না বল প্রয়োগ করতে পারিনি বলে। তখন বুঝলাম বল প্রয়োগ না করলে সে আর থামবে না।
স্যার, অ স্যার, এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্রঃ
"কোনো বস্তুর উপড় বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে চলতে থাকবে।"
আরেকটা কথা স্যার, নিউটন কিন্তু তার গতিসূত্রসমূহ এভাবেই আবিষ্কার করেছিলেন।
আরি!!স্যার, অ স্যার, আরেকটা কথা আছে। নিউনের নামে যে আপেল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে এটা ভুয়া কথা স্যার।
--তুই বুঝলি কেমনে?
--স্যার, কারণ হচ্ছে আপেলটি পঁচা ছিল।তাই নিউটন না খেয়ে দেখতে লাগলেন।কিন্তু নিউটন প্রকৃতপক্ষে ছাগল নিয়েই গবেষণা করেছিল।
(সবার মাঝে হাসির রুল পড়ে গেল।সবাই হাসতে থাকল।এবার স্যারও হাসে, মামুনও হাসে।)
হা হা হা হা..........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now