বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দ্য ওয়াল্ট নামের জাহাজ

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X এমন যদি হয় যে, দিনের পর দিন আপনি সমুদ্রের উপর বসবাস করছেন। আজ ভোরে এক দেশে, তো আগামীকাল আবার অন্য এক দেশে চলে গেলেন। একবার ভাবুন তো, ব্যাপারটা কেমন হবে? গভীর জলে কাটানো সময়টাতে না থাকবে বিরক্তিকর ট্রাফিক জ্যাম, না থাকবে বাস-রিকশার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। তো আজকে এরকমই একটি জাহাজের খোঁজ দিচ্ছি, যার নাম “দ্য ওয়ার্ল্ড”। “দ্য ওয়ার্ল্ড” একটি প্রাইভেট জাহাজ। ৪৫টি দেশের ভ্রমণ প্রেমিকেরা মাসের পর মাস এই জাহাজটিতে থাকতে পারেন। কখনও কখনও একের অধিক, এমনকি সাত দিনও একটি বন্দরে থাকে জাহাজটি। ফ্লোরিডার ‘রো ম্যানেজমেন্ট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান এই জাহাজ সার্ভিসের উদ্ভাবক। জাহাজটিতে ১০৭টি অ্যাপার্টমেন্ট, ১৯টি স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং ৪০টি স্টুডিও রয়েছে। জাহাজের ভিতরে থাকা এসকল রুমের মালিক সাধারাণত জাহাজের অধিবাসীরাই। জাহাজে একই সাথে প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ থাকার জায়গা রয়েছে। ‘বাহামা’-এর পতাকাবাহী এই জাহাজটির দৈর্ঘ্য ১৯৬ মিটার, প্রস্থ ২৯ মিটার। জাহাজের ভিতর থাকা ডেক সংখ্যা মোট ১২টি। এতে ২৮০ জন ক্রু সদস্য রয়েছেন। মজার বিষয় হল; জাহাজের ভিতর রয়েছে মুদি দোকান, একটি বুটিক হাউজের শো-রুম। এছাড়া আরও আছে গলফ ও টেনিস কোর্ট, স্পা এবং সুইমিংপুলের ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে মুভি থিয়েটার, সঙ্গীত আয়োজন আর লাইব্রেরীতে ঘণ্টার পর ঘন্টা কাটানোর সুযোগ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now