বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিছু জানাও হল গল্প

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X MD.Tuhin আগামী ২রা সেপ্টেম্বর ঈদ উল আযহা। আর এই উপলক্ষ্যে, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কড়া নজরদারি চলছে। এ কারণে ভারত থেকে বাংলাদেশে গবাদিপশু,বিশেষ করে গরু ঢোকা কমে গেছে শতকরা ৭৫ ভাগ। অব্যাহত প্রচারণা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারির কারণে এ বছর বাংলাদেশে ভারতীয় গবাদিপশু পাঠানো কমে দাঁড়িয়েছে চার-পাঁচ লাখে। আগে পাঠানো হতো ২০-২২ লাখ গবাদিপশু। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে গরু পাঠিয়ে ভারত বছরে আয় করে প্রায় নয় হাজার কোটি রুপি। টাকার অঙ্কে এ বছর সেই বাণিজ্য কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ কোটি রুপিতে। ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম অংশ বিগ বেনের ঘণ্টাধ্বনি। প্রায় ১৪ টন ওজনের এই বিগ বেন গতকাল সোমবার দুপুরে থেমে গেছে চার বছরের জন্য। সোমবার দুপুরে শেষবারের মতো এলিজাবেথ টাওয়ার থেকে ঘড়িটির ঘণ্টাধ্বনি শোনা যায়। এলিজাবেথ টাওয়ারের সংস্কারকাজের জন্য চার বছর বন্ধ থাকবে বিগ বেন। ২০২১ সালে আবার শোনা যাবে বিগ বেনের ঘণ্টাধ্বনি। ১৫৭ বছর ধরে প্রতি ঘণ্টায় বিগ বেনের ঘণ্টাধ্বনি বাজছে। তবে নতুন বছরের সূচনার মতো গুরুত্বপূর্ণ দিনে বিগ বেনের ঘণ্টা বাজানো হবে। শেষবারের মতো যখন ঘণ্টাধ্বনি বাজে তখন পর্যটকসহ বহু লোক হাততালি দিয়ে সেটিকে স্বাগত জানায়। ২১শে আগস্ট পার হয়ে গেল ২০০৪ সালের গ্রেনেড হামলার ১৩তম বছর। ১৩ বছর আগে আগস্টের ২১ তারিখে প্রধানমন্ত্রীর ওপর গ্রেনেড হামলা চালানো হয়। তাতে আহত ও নিহত হন অসংখ্য মানুষ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশের সেই গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। এই ঘটনার তিনদিন পর, অর্থ্যাৎ, ২৪শে আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now