বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসি তোকে ভিষন

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অনভুতিহীন লেখক (০ পয়েন্ট)

X ভালোবাসি তোকে ভিষন✔ ••••••••••••????????????•••••••••• --প্রেম করবো --কর --তোর সাথে --চুপ --সত্যি সত্যি --এত কথা বলিস কেন? --ভালোবাসি তো --মাইর খাবি চুপ থাক একদম --ওকে চলে যাচ্ছি? --কই যাস --আমার কথার তো দাম নেই তোর কাছে তাহলে থাকবো কেন? --আরে বস।এমন কথা বলতে বারন করেছি না তোকে? --আমি তোকে সত্যি ভালো বাসি। এবার চুপ করে রইলো স্নিগ্ধা। ওর চুপ করে থাকা মানে কথা ঘুরাবে। স্নিগ্ধা আমার ফেন্ড ওকে অনেক ভালোবাসি। বলেছি তাকে,,, পাত্তাই দেয়না কেন যে এমন করে বুঝি না। আমার মাঝে তো কোন কিছুর কমতি নেই তাহলে এমন করে কেন? --কি রে বলনা --কি বলবো? --একবার বল না তুই আমাকে ভালোবাসিস --দেখ তুই এমন করলে তোর সাথে আর কথা বলবো না --আচ্ছা যাই রে --কই যাস? --বাসাই যাবো --আমাকে নিয়ে যাবি না? --না তুই চলে যাস আমি যাই ওর পাশ থেকে উঠে চলে এলাম। বাসাই ভালো লাগছে না। ওকে অনেক ভালোবাসি কিন্তু ও কেমন যানি। মন খারাপ করে বাসাই ফিরলাম। ওর সাথে এমন করা উচিত হয়নি। প্রতিদিন ওকে বাসাই দিয়ে আমি বাসাই ফিরি। আজ ওকে রেখে বাসাই চলে আসাতে খুব খারাপ লাগছে। বাসাই এসে কল দিলাম --হা বল (স্নিগ্ধা) --কোথায় এখন তুই?(রাজ) --রাস্তায় হাটছি --হেটেই বাসাই যাবি নাকি? --তাতে তোর কি আমি হেটে যাই আর যে ভাবেই যাই। --সরি --কেন? --তোকে রেখে চলে এলাম আর এমন হবে না। --জানি এমন আর হবেনা --মানে? --আজই তোর সাথে শেষ দেখা। --সরি এমন আর করবো না। --করতে হবে না এটাই শেষ কথা। --এমন করছিস কেন ভুল হয়েছে বন্ধু হিসেবে ক্ষমা করে দে --তুই তো ভুল করিস নি আমি তোকে ভালবাসতে পারিনি। --সরি আর এমন হবে না প্লিজ --হুম কলটা কেটে দিয়ে ভাবছি। নিজেকে বদলাতে হবে।ওকে ভালোবাসি সেটাও লুকাতে হবে। লুকাতে হবে ওর জন্য পাওয়া কষ্ট গুলো। সবার ভালোবাসার পুর্নতা পায় না। আমার ভালোবাসাটা না হয় নাই পেল পুর্নতা। তবুও ও ভালো থাকুক। ওর বন্ধু হয়ে পাশে থাকি। হা আমি পেরেছিলাম ওর বন্ধু হয়ে পাশে থাকতে। একদিন একটা খবর শুনে অবাক হলাম --তোকে একটা কথা বলার ছিল? (স্নিগ্ধা) --হুম বল --আমি একজন কে ভালো বাসি। (খুব আঘাত করলো। তবুও মুখে হাসি রেখে বললাম) কে রে সে? --সিয়াম। ফেইসবুকে পরিচয়। --ও কি করে? --জব করে --আচ্ছা কত দিন তোদের রিলেশন? --৬ মাস --এতদিন তুই বলিস নি কেন? খাওয়ানোর ভয়ে নাকি? চল আজকে খাওয়াবি তুই। স্নিগ্ধা অবাক হয়ে তাকিয়ে ছিলো আমার এমন আচরন বা এমন কথা হয়ত আশা করেনি। নিজেকে সামলে ওকে নিজের হাসি মুখটা দেখাতে পেরেছিলাম। জানি ও খুব কষ্ট পেয়েছে আমার এমন আচরনে। তবুও সেদিন আমাকে স্নিগ্ধা খাইয়েছিল। অবশ্য স্নিগ্ধা খায়নি। আমার দিকে তাকিয়ে ছিলো খাবার সময়। ওর চোখ দুটো ছল ছল করছিলো কেন জানি। খেয়ে ওর পাশে বসে গল্প করছিলাম --আচ্ছ অনেক ক্ষন ধরে বক বক করছি তুই কিছু বলছিস না যে? --তোর সাথে একটা কথা বলার ছিলো?(স্নিগ্ধা) --কি কথা?(রাজ) --সিয়াম কে নিয়ে !! --বল --সিয়ামকে তোর কথা বলেছিলাম। তোর সাথে সম্পর্ক রাখতে না করেছে --ও এই কথা এটা নিয়ে তুই এত আপসেট? --কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে স্নিগ্ধা। --আরে সিয়াম কে ভালোবাসিস তো সিয়াম কেই তো বিয়ে করতে হবে তাইনা? --হুম --যাকে বিয়ে করবি তার সাথে সারাটি জিবন কাটাতে হবে তাইনা? --হুম --তো আমি কেরে পাগলি আজ আছি কাল নেই। আর আমার মত ছেলে জীবনে থাকা আর না থাকা একি কথা। কিন্তু যাকে ভালোবাসিস তার থাকাটা প্রয়োজন। স্নিগ্ধা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঐ কি ভাবছিস এতে আমার কষ্ট হবে না ৷ তোর সুখই তো আমার সুখ পাগলি। এখন চল সন্ধা হয়ে আসছে কিছু না বলে উঠে দারালো স্নিগ্ধা। রিকশাতে দুজন বসে আছি। আজ হয়ত শেষ বসা স্নিগ্ধার পাশে... --দেখ আমাদের তো আর কথা হবে না চুপ থাকবি না কিছু তো বল? (স্নিগ্ধা) --হুম বল(রাজ) --শোন নিজের খেয়াল রাখবি যদি কোন দিন কিছু করতে না পারিস আমাকে সরন করবি অবশ্য যদি বেঁচে থাকি। কিছু বলছি না দেখে বলে উঠলাম আরে চিন্তা করিস না বেঁচে থাকবো আল্লাহ না নিলে তোর জন্য। খুব ইচ্ছে করছিলো বলতে স্নিগ্ধা আমি তোকে ভালোবাসি অনেক বেশি ভালো বাসি প্লিজ আমাকে একা রেখে যাস না। পারিনি বলতে কেন জানি বার বার কোথাই বেধে যাচ্ছে বলতে। জানি সেদিন বলেও লাভ হতো না কারন স্নিগ্ধা অন্য একজন কে ভালোবাসে। এক জনের পক্ষে দুজন কে ভালোবাসা অসম্ভব। দেখতে দেখতে স্নিগ্ধার বাসার সামনে চলে আসলাম। স্নিগ্ধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আর কাঁদছে --কিরে কাঁদছিস কেন? --ভালো থাকিস বলে মুখ চেপে ধরে দৌড়ে চলে গেল স্নিগ্ধা। চলে যাওয়ার সময় সবাই বলে "ভালো থাকো" কিন্তু ভালো থাকতে যে তাকেই পাশে দরকার ছিল, সেটা বুঝার ক্ষমতা সবার কেন যে থাকে না... পিছন থেকে খুব ইচ্ছা হলো ডাকতে তবুও ডাকলাম না। একটুও কাঁদলাম না। শুধু তাকিয়ে চলে যাওয়াটা দেখলাম। আজ ওর কলের জন্য বসে থাকি। ভাবি এই বুঝি স্নিগ্ধা কল করবে। কিন্তু অপেক্ষা শুধুই অপেক্ষা। ভালোবাসি তোকে ভিষন॥ .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now