বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-দোস্ত তুই একা এত বড় রোস্ট খাইতে পারবি না..দে আমি তর হইয়া খাইয়া দিতাছি..
-আরে আমি পারব লাগবে না।।
-তুই বেটা বেশি বুঝস...
বলতে বলতে রোস্ট তার পেটে....
.
-মাম্মা তুই সিগারেট খাস তর আব্বুরে বলতাছি..
-আরে তুই খাস না।।।
-আরে সিগারেট খেলে ক্যান্সার হয়।আর তর ক্যান্সার হইছে এটা আমি কি মানতে পারুম বল....দে সিগারেট টা আমারে দে...
.
-দোস্ত তর ফোন টা দে...বাসায় ফোন করুম।।।
-না তরে দিব না তুই শালা বাসার কথা বলে গার্লফ্রেন্ড কে ফোন করবি আর আমার টাকা শেষ করবি।।
-না দোস্ত সত্যি বাসায় করুম।।
অতঃপর ২০মিনিট হয়েগেল কথা বলা শেষ হয় না।।।
-কিরে শেষ হল...
-দোস্ত অর্ধেক শেষ হইছে।।।
-ফইন্নির ঘরের ফইন্নি আমার ফোন দে তাড়াতাড়ি।
-এই নে শালা তর ফোন আর ব্যাবহার করুম না।
অতঃপর নিজে ফোন দিতে গিয়া ব্যালেন্স ০০ টাকা।
-দোস্ত আমার না কেমন যেন মাথা টা করতাছে।একটুকরা লেবু আন তো বমি বমি ভাব করতাছে।।
-বলিস কি ? দাড়া ১মিনিট হ্যালো নুরুল খবর শুনছিস আরে আমাদের শাওন তো প্রেগন্যান্ট হয়ে গেছেরে তাড়াতাড়ি মিষ্টি লইয়া আয়।
-শালা বলিস কি আমি কি মেয়ে।
-আরে বেটা তুই প্রথম পুরুষ যে প্রেগন্যান্ট হইছস।।।আমরা মামা হইতে যাচ্ছি। আর তুই রেকর্ড করতে যাচ্ছিস।
-হারামী দূর হ।
-দোস্ত চল বাহির থেকে ঘুরে আসি।।
-আমি যাব না।
-কেন?
-সমস্যা আছে।
-শালা এত লুকাস ক্যান। তুই যাবি তো যাবি।
-তুই যা।
-আরে টাকা আমার কাছে আছে সো নো চিন্তা । এবার তো উঠ। লাত্তি মেরে উড়াইয়া দিমু প্লিজ আয়।
-এত করে বলতাছিস যখন তখন না গেলে কি হয়।
-এত করে কি বললাম। ২বার বললাম
-দূর আমি যাব না ।
-প্লিজ আয় আয় আয়।
-দোস্ত এই শার্ট টা কি তর।
-হ্যাঁ আমার গতকাল কিনেছি।
-অনেক সুন্দর।।।আচ্ছা আমি আজ পরতাছি তুই কাল পরিস।
শার্ট নিয়া গায়েব ।
-দোস্ত মন খারাপ কেন??
-এমনি...
-আরে আমাদের লুকাস কেন।
-আরে কিছু না তো।
-বলবি না তো।
-দোস্ত অর্পা আমাকে ছেড়ে চলে গেছে।
-তো কি হয়েছে তর মত ছেলেকে ছেড়ে গিয়েই তো ভাল করছে।
-তুরা যা ফাজলামি করিস না।
-আরে ও যে কত বড় ভূল করছে সেটা ২-৩ দিনের ভিতর টের পাবে। আর যদিও না আসে তাহলে তুই এই রকম ভাবে মন খারাপ করে থাকবি। এই আয় তো শালারে পানিতে চুবাইয়া আনি।
হঠাৎ করে অনুভব করলাম ২বালতি পানি আমার উপর এসে পড়ল। শালার রাগে আমার গায়ে দিয়া ধুয়া বের হইতাছে। এখন এই ঠান্ডায় রাগব নাকি হাসব ভাবতাছি অবশ্য পানি গরম ছিল।
আসলে সব ছেড়ে থাকা সম্ভব কিন্তু বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now