বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তেলাপোকা ও আমি।

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahmida(guest) (০ পয়েন্ট)

X তেলাপোকা আর আমার শত্রুতা অনেক দিন এর পুরনো। যদিও এতে ওর কোন দোষ নেই। আসলে আমি যখন ছোট ছিলাম তখন কেউ একজন আমায় বলেছিল যে তেলাপোকা নাকি মানুষের চোল আর নখ কাটে। তারপর থেকে ও আর আমি হয়ে গেলাম চরম শত্রু। ও যেখানে থাকে আমি তার থেকে কমপক্ষে দশ হাত দূরে থাকার চেষ্টা করি।যার জন্য আমায় অনেক কিছু সহ্য করতে হয়েছে। এরজন্য পরিবারের সবার কাছে বকা খেয়েছি। একদা একটা ঘটনা: আমরা তখন দাদু বাড়ি থাকতাম।আমাদের মাটির দোতলা বাড়ি ছিল। আমরা দোতলাই থাকতাম।আব্বু আম্মু এক ঘরে আর আমি আর আমার পাশের বাড়ির একটা মেয়ে আমার ঘরে থাকতাম। আমায় কখনো রাতে একা থাকতে দিত না। কারন আমি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পরি। তাই আম্মু আমায় একা রাখতে ভয় পেত। কিন্তু আমি সেটা মেনে নিতে পারতাম না। কারন আমি এতটাও ভীতু নই যে আমায় একা থাকা চলবে না। আমার খুব ইচ্ছে হত একা একা ঘরে ঘুমানো।কিন্তু তা আর হত না। একরাতে ঔ মেয়েটার আম্মু রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পরে। তাই সে চলে যায়। আম্ম ঘুমাচ্ছিল বলে কেউ তাকে ডাকেনি। আব্বু বলল তুমি এঘরে এসে থাক। আমি ওখানে থাকছি।কিন্তু আমি না করে দিলাম। নিজের বাহাদুরি প্রমান করার জন্য একাই থাকতে চাইলাম। আব্বু কিছু না বলে চলে গেল। আমিও মনের আনন্দে শুয়ে পরলাম।রাত তখন 1 টা। ঘুমের মধ্যে হঠাৎ গায়ে সুরসুরি অনুভব করলাম।চোখ মেলে দেখি আস্ত একটা তেলাপোকা আমার গায়ে। দিলাম একটা চিল্লানি।এটা এত জোরে ছিল যে আমার বাড়িসহ আশেপাশের সবগুলো বাড়ির লোক ওঠে এল। তারপর তারা দেখলো আমি খাটের ওপর অনবরত দৌড়াচ্ছি। এর কারনটা যখন বললাম সবাই আমার দিকে এমন করে তাকালো মনে হল আমি খুনের আসামি।তারপর আরকি........আম্মুর কাছ থেকে খেলাম বেদম মার।আর সবাই আমাকে একা ফেলে চলে গেল। ভাবুন.......এমন শত্রুকে কি করা উচিত??? অন্য কেউ হলে হয়তো প্রতিশোধ নিতো। কিন্তু আমার আবার দয়ার শরীর।তাই ছেরে দিলআম ওকে।gj gj gj আবার আমার চাচ্চুর বিয়েতে অনেক লোক আসলো। বাড়ি পুরও আনন্দে ভরপুর। আমার তো খুশি আর ধরে না। কিন্তু এই দুনিয়াতে বিদ্যমান আমার একমাত্র শত্রুর তা সহ্য হল না।আম্মু আমায় কিছু খাবার দিল ট্রে তে করে মেহমামদের দেওয়ার জন্য।তো আমি যথারীতি সেগুলো নিয়ে গেলাম।মেহমান কে দিতে যাব এমন সময় আমি আমার সুপ্রিয় শত্রুকে মহাআনন্দে দেয়ালে বিচরন করতে দেখলাম। আর কি আমি খাটের ওপর আর খাবার গুলো মেহমান এর গায়ে। এরপর আবার সেই মার।gj gj gj gj gj gj gj gj gj gj gj সবাই ঝাড়তে লাগলো।ভাবুন আমি কত অসহায়।gj একদিন আম্মু বলল যে আমি বাড়িতে থাকতেই তেলাপোকার জন্য এসব করি। যখন বাইরে থাকবো তখন কি হবে। সবাই তখন আমার অবস্থা ভেবে হাসছিল। আর আমার মাথাই তখন একটাই চিন্তা,সত্যিতো কি করব আমি তখন????????? আপনারা বলতে পারেন??


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now