বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
:- ওই এত রাতে দরজাটা লাগাতে পারিস নি। বাড়ির মেইন গেইট খোলা রেখে সব গুলা টিভি দেখছে।আমি নজর না দিলে কোন কাজ হয়না। বাবা মেয়ে দুজনেই সমান।কিযে করি আমি এদের নিয়ে।(আম্মু)
:- ওহ্ এত চিল্লাচ্ছো কেন। লাগানো হয়নি লাগাচ্ছি। এতে এত চেঁচানোর কি আছে।
:- চিল্লাবোনা......চোরটোর ঢুকলে কি হত হুম।
:- ধুর। কারো খেয়েদেয়ে কাজ নাই এত রাতে কে চুরি করতে আসবে শুনি।
:- (আম্মু রেগে) তোর শ্বশুর।
:- ছি আম্মু তুমি ভাবলা কি করে যে আমার শ্বশুর চোর হবে। আমার শ্বশুর যথেষ্ট ভালো হবে।
:- ঠিকই তো। আমি আমার মেয়েকে একটা চোরের ছেলের সাথে বিয়ে দিব কেন। তোমার মাথা ঠিক আছে নাকি হুম।(আব্বু)
:- হ্যা হ্যা তোমার মেয়েতো রানি এলিজাবেত যে ওক দেশের প্রেসিডেন্টের ছেলে বিয়ে করবে।
:- করবেইতো। আমার মেয়ের মত কজন আছে শুনি।
:- আর প্রেসিডেন্টের হোক আর যাই হোক আমায় বিয়েতে দাওয়াত না দিলে আমি কিন্তু আমার বিয়েতে যাবনা।
:-পাগলের বাচ্চা। নিজের বিয়েতে নিজেই দাওয়াত নিবে।
:- ছি আম্মু তুমি নিজেকে এই ভাবে পাগল বলনা। যতই হোক আমার মাতো। লোকে শুনলে কি বলবে।
:- দারা তোর লোক আমি বের করছি।
:- আব্বু বাঁচাও। তোমার বউ আমায় মারছে। আমি কিন্তু নারী নিযাতন কেস করবো তোমার বউ এর বিরুদ্ধে।
:- ঠিক ঠিক। তুই কর আমি তোর পাশে আছি।
:- তবেরে। দাড়া।তোদের দুইজনকে আমি.................
:-আব্বু বাঁচাও।
:- মামনি তোমায় কি বাচাবো। আমি নিজে আগে বাঁচি।
এইভাবে খুনসুটিতে মেতে থাকুক প্রতিটি পরিবারের ভালোবাসা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now