বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
.
অনেক সময় ব্যর্থতাও সফলতার চাবিকাঠি হয়ে যায়
অনেকের জীবনে । বিশ্বের অনেক বিলিয়নিয়ারের
সফলতার পিছনে অনেক ব্যর্থ হবার ইতিহাস রয়েছে।
.
সেই ব্যর্থতাকে মেনে নিয়ে আবার নতুন করে শুরু করেই
বিলিয়নিয়ার হয়েছেন ওরা । কেউ রাতারাতি
বিলিয়নিয়ার হতে পারেনি । অনেক পরিশ্রম আর সাধনা
করতে হয়েছে এর জন্যে ।
.
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের সফলতার
আগের ইতিহাস হয়তো অনেকে জানেনা ।
.
প্রথমে ট্রাফ-ও-ডাটা নামে একটি প্রতিষ্ঠান ছিল বিল
গেটসের । ট্রাফ-ও-ডাটা ৮০০৮ নামে এই অ্যাপ যা
ট্রাফিক টেপ পড়তে পারতো এবং সেই ডাটা প্রসেস
করতো। তারা এই পণ্য বিক্রি করতে শুরু করলো দেশের
ভেতর কিন্তু তারা ব্যর্থ হন, কারণ যন্ত্রটা সঠিক ভাবে
সবসময় কাজ করতে পারতো না।
.
পরে ট্রাফ-ও-ডাটা থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী
কয়েক বছরে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট । এবং কয়েক
বছরেই হয়ে যান বিশ্বের সবচেয়ে রিচ ম্যান ।
.
বিল গেটস প্রথম ব্যর্থতার পর দমে যায়নি । দমে গেলে
আজ সে এই অবস্থানে আসতে পারতো না ।
.
ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন ছিলেন
ব্যর্থদের উত্তম উদাহরণ, তিনি সফল হতে পারবেন এটা
নিজেও হয়তো জানতেন না ।
.
প্রথমে মাত্র ১৬ বছর বয়সে একটি ম্যাগাজিন বের করেন।
যা তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ায়। কিছু অহেতুক ঘটনার
জন্য তাঁকে কারাবাস করতে হয়। তবে তিনি থেমে
থাকতে পছন্দ করতেন না। নিজেকে গড়তে অনেক রকম
চেষ্টা তিনি চালিয়ে যান। কিন্তু তিনি সফলতা নামক
বস্তুকে খুঁজে পাচ্ছিলেন না যেন।
.
রিচার্ডের সফলতাটা একটু বেশি ভিন্ন ছিল । তিনি
অনেক শ্রমের পর আজকের এই অবস্থান তৈরি করেন।
বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪৬০ কোটি ডলার। তার
ভাষায়, ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং কাজ চালিয়ে
যান অবিরত।
.
এরকম প্রত্যেক সফল ব্যক্তির পিছনের ইতিহাসটা
ব্যর্থতার । যারা চেষ্টা করে গেছে অবিরত, তাদের
কপালেই সফলতা মাথা ঠুকেছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now