বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গুন্ডা বয়ফ্রেন্ড

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X -- মেয়ে শুনো , তোমাকে ভালবাসি।(আদর) -- আপনারতো সাহস কম না।(জান্নাত) -- তুমি নিশ্চই ভীতু কোন ছেলেকে ভালবাসবে? -- আপনার মতো গুন্ডাকে ও ভালবাসবো না। -- আমি গুন্ডা কে বলছে? -- গুন্ডা ছাড়া কেউ এইভাবে প্রপোজ করে? -- ও তাহলে তিন মাস পিছু পিছু ঘুরে তোমাকে হয়রান করে প্রপোজ করা উচিৎ ছিলো? -- না তাওনা। তবে এভাবে প্রপোজ করাটা ঠিকনা। -- কিভাবে ঠিক প্রপোজ করতে হয়? -- সেটা আমি কি জানি? -- এভাবে প্রপোজ করলে ঠিকনা, আর কিভাবে করলে ঠিক সেটা জাননা ? -- এই যে তুমি গুন্ডামো শুরু করছো! -- উফ!! এটা গুন্ডামো? -- গুন্ডামো নাতো কি? ইয়া বড় বড় দাঁড়ি গোফ নিয়ে কেউ আঙ্গুল উঠিয়ে কথা বললে গুন্ডামো হয়ে যায়। -- ও সমস্যা তাহলে দাঁড়ি গোফ? -- না আরো আছে। -- কি? -- আচরণ! তোমার আচরণ ভালনা। -- আচরণ পাল্টাতে পারবোনা। -- কেনো? -- শুনো মেয়ে, তোমাকে ভালবাসি, ব্যাস। -- মামার বাড়ির আবদার? -- হ্যাঁ মামার বাড়ির আবদার! -- গুন্ডা! -- এবার কিন্তু সত্যি সত্যি গুন্ডাদের মতো তুলে নিয়ে যাবো! -- এইতো পারো, আর কি? -- উফ! শুন মেয়ে, অতশত বুঝিনা আমি তোমাকে ভালবাসি। -- পাল্টাতে হবে। -- কি? -- আচরণ। -- আর দাঁড়ি গোফ? -- অবশ্যই। -- টাকা দাও। -- কিসের টাকা? -- ব্লেড কিনতে হবে আর আচরণ ভাল করতে হবে। -- ব্লেড কিনতে না হয় টাকা লাগবে কিন্তু আচরণ ভাল করতে টাকা লাগবে নাকি? -- টাকা ছাড়া ভাল হওয়া যায় না। -- ভাল হতে টাকা লাগে না। -- লাগে। টাকা দিয়ে সিগারেট কিনবো। সিগারেট না খেলে আচরণ ভাল হবেনা। -- সিগারেট? কখনো না! -- শুনো মেয়ে, সিগারেট খেয়ে আচরণ ভাল হবে। তখন হয়ত তোমাকে বাইকের পেছনে বসিয়ে জিন্দাবাজার গিয়ে ফুল কিনবো, তারপর তোমার সামনে হাঁটু গেড়ে বসে নায়কের মত করে বলব,"I LOVE U" -- মিঠু। -- মিঠু কে? -- আমার জামাই! -- কি? -- আরে ধ্যাত! তুমি বললে "I LOVE U" আর আমি বললাম ME TOO... -- ও তাই? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো! -- বল কি!!! কখন থেকে জানো? -- ঐ যে যখন আপনি থেকে তুমি বলা শুরু করলে। -- উফ! গুন্ডা একটা। -- তুলে নিয়ে যাবো কিন্তু। -- যাওনা, নিষেধ করলো কে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now