বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
__সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে থাকার সময় সে লোকটা স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তার আদরের সন্তান পড়ালেখা করে ভালো একটা সরকারি চাকরী পাবে। স্বপ্ন দেখে তার সন্তান উচ্চ শিক্ষা শিক্ষিত হবে।ঠিক তেমন স্বপ্ন দেখছে বাবা তার ছেলেকে নিয়ে??
SSC পরিক্ষা 4.75 ছেলেটার বাবা তাকে নিয়ে স্বপ্ন দেখছে সে ইন্টার এ A+ পাবে।বাবা তার ছেলেকে কনো কাজ করতে দেয় না সবসময় বলে পড়ালেখা কর আমি কাজ করবো।
বাবার ছেলে বাবার স্বপ্ন পূরণ করবে সে তার বাবাকে A+এনে দিবে।বাবা কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে যায়। হয়ে যায় প্যারালাসিস রোগী। তুবুও বাবা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তার ছেলে তার স্বপ্ন একদিন পূরণ করবে। ছেলেটাও বাবার এ অবস্হা দেখে হাল ছেড়ে দেয় নাই।সে এখন পরিবারের হাল ধরতে শিখছে সে এখন টিউশনি করে। বাবা ছেলেকে বলে? তুই টিউশনি করা লাগবে না। আমি ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ তুই শুধু পড়ালেখা কর।
__বাবার কথা মতো ছেলে টিউশনি করার পরেও পড়ালেখা করতেছে। ছেলে এখন ইন্টারের ফাইনাল পরীক্ষা দিবে
সেদিন ছিল ইংরেজি ২য় পএ পরীক্ষা।
বিছানায় কাতর অবস্থায় শুয়ে থাকা ঐ বাবা শুয়ে শুয়ে দেখতেছে তার ছেলে তার স্বপ্ন পূরণ করতে যাইতেছে।তার আগের দিন ছেলে টিউশনি এর ২০০০হাজার টাকা মা,কে দিয়ে বলে
এ টাকা বাবার হাতে দাও।বাবা সেখান থেকে ১০০টাকা ছেলেকে দিয়ে আর বলে? প্যারালাইসিস এর জন্য বাবা কথা বলতে পারতেছে না। পরম তৃষ্ঞার্ত বুকে শেষবারের মতো জড়িয়ে ধরলো ছেলেকে, বাবা ছেলেকে জড়িয়ে ধরে অজান্তে কয়েকফোঁটা পানি ফেলে শেষ উক্তি টি বলে তা হলো? বাবার জন্য একটা A+ চাই। তুই পারবি আমার স্বপ্ন পূরণ করতে বাবার(কথাগুলা অস্পষ্ট ছিল) কিন্তু আদরের সন্তান বুঝতে কষ্ট হয় নাই।
__পরীক্ষা দিতে চলে গেলো ছেলে স্বপ্ন পূরণ করবে সে। পরীক্ষার চলাকালীন ছেলে শুনলো বাবা আর নেই। কথাটা ছেলে বিশ্বাস না করেই উকসুক মনে পরীক্ষা দিলো । বাড়িতে আসার পর ছেলে দেখে সব আয়োজন শেষ বাবাকে সাজিয়ে রাখা হইছে, নতুন বাড়ি দিয়ে আসার জন্য।তখন ছেলে বাবা ধরে কাঁদতে লাগলো।যে ছেলে তার বাবা তাকে হাত দিয়ে লোকমা করে খাইয়ে দিতো। যে ছেলে বাবার হাত ধরে হাঁটতে শিখছে আজ সে বাবাকে নিজের হাত দিয়ে নতুন বাড়িতে রেখে আসবে ছেলে। আসবে না কখনো তার বাবা।
ছেলে বাবার মরে গেছে কিন্তু মরতে দেয় নাই বাবার স্বপ্ন ধারাবাহিক ভাবে পরীক্ষা দিলো।এখন শুধু অপেক্ষা রেজাল্ট এর। রেজাল্ট যখন দেয় ছেলে জানতে পারলো বাবার স্বপ্ন পূরণ হইছে। কিন্তু দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলা হলো না বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করছি এ দেখো তোমার ছেলে A+পাইছে।
বাবা তোমার ছেলে তোমার জন্য সব করতে পারে এটা আর বলা হলো কারণ বাবা আর কখনো কারো কথা শুনবে না।জান্নাতুল ফেরদৌস দান করুন যাদের বাবা,মা মারা গেছে। যারা বেঁচে আছে তাদেরকে মহান আল্লাহ সুস্থ ও নেক হায়াত দান করে আমিন।
__গল্পেরঝুরি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন যারা এমন করে বাবার স্বপ্ন HSC তে পূরণ করেছেন।সামনে আরো এমন স্বপ্ন পূরণ করতে হবে আপনাদের আর আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ্ আপনারা পারবেন।পারবেন আপনার মা,বাবার স্বপ্নটুকু পূরণ করতে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now