বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেখানো

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X ঘরের ছেলেটা যখন শশুর শাশুড়িকে সম্মান করে তখন সেটা আধিখ্যেতা আবার মেয়ের জামাই যখন পুতু পুতু করে তখন সেটা লক্ষী জামাই! নিজের মেয়েটা কাজ না জানলে সে এখনো ছোট মানুষ, আর ঘরের বউ কাজে একটু ভুল করলে বাপ মা কিছুই শেখায়নি! আচ্ছা যদি ঘরের বউটাকে আপনি নিজের মেয়ের মত আদর করেন তাহলে আপনার মেয়েটা কি অন্যের ঘরে আদরে থাকবেনা? আপনি যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাচ্ছেন আবার মেয়ে পাড় করতে আপনার যৌতুক লাগছে, তাহলে লাভটা হচ্ছে কি? নিউটনের তৃতীয় সুত্রটা জানেন তো? প্রত্যেক ক্রিয়ারই সম পরিমান বিপরীত পতিক্রিয়া রয়েছে। পরের মেয়ের সাথে আপনি যা করবেন নিজের মেয়ের সাথেও তেমনটাই করবে অন্য কেউ। পারবেন না? যে মেয়েটা নিজের বাবার বুক খালি করে বড় আশা করে আপনাকে বাবা' বলে ডাকে শাশুড়িকে মা' বলে ডাকে সেই মেয়েটাকে আপন করে নিতে? যদি না পারেন তাহলে একবার এভাবে ভেবে দেখবেন..... আপনার আদরের পরীটা যেদিন প্রথম চুলে বেনী করেছিল সেদিন আপনার কেমন লেগেছিল? আপনার পরীটা যেদিন প্রথম আপনাকে কিছু রেঁধে খাইয়েছিল সেদিন আপনার কেমন লেগেছিল? পরীটাকে যেদিন বিদায় দিয়েছিলেন তার ভেজা চোখে টলতে টলতে বিন্দু হয়ে হাঁরিয়ে যাওয়াটা দেখতে আপনার কেমন লেগেছিল? আপনার ঘরে যে মেয়েটা এসেছে তার বাবা মায়ের কাছেও ঠিক এমনটাই লেগেছিল। এইবার আপনি ভাবুন এই মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলে সেই আদরটা আপনার মেয়ের মাথায় গিয়ে লাগবে কিনা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now