বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমানী চিঠি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X মা, আমি জানি তুমি আমার লিখা এই অভিমান পত্রটা কখনই পড়তে পারবে না। কিন্তু অনেকটা নিরুপায় হয়ে আজ তোমার কাছে লিখছি। জানো মা এখন আর কেউ আমাকে বকা দেয় না, রাতে দেরি করে বাসায় ফিরলেও কেউ আমাকে কিছু বলে না। এখন আর কেউ আমার জন্য রাতে খাবার নিয়ে বসে থাকে না…কেউ অভিমান করে বলে না “এখন বুঝি তোর বাসায় ফিরার সময় হল খোকা, আমি কতক্ষন ধরে তোর জন্য অপেক্ষা করছি, তুই কবে বড় হবি বলতো?” জানো মা তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ আমাকে আগের মত ভালও বাসে না… বাবাটাও না কেমন জানি বদলে গেছে…আমার দিকে একবার ফিরেও তাকায় না। আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো “খোকা এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না ”। তাই যদি সত্যি হয় মা ,তাহলে আমি বড় হতে চাই না …আমার আবার তোমার বকা শুনতে ইচ্ছা করে মা। আর লিখতে পারছি না মা আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে…এখন তো আর তুমি নেই পরে আবার আমার চোখ মুছে দেবে কে বলো? তুমি পারলে একবার আমার সপ্নে এসো মা ,তোমাকে না ভীষন দেখতে ইচ্ছা হয়...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৯ জন


এ জাতীয় গল্প

→ অভিমানী স্যারের চিঠি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now