বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষের জীবনে প্রথম ভালবাসা হল এক অন্যরকম অনুভূতি। যে অনুভূতির সাথে পৃথিবীর অন্যকোনো কিছুর তুলনা করা যায় না।
এই প্রথম প্রেমে যেকোনো ছেলের কাছে তার প্রথম মনের মানুষটিকে মনে হবে যেন এক "মেঘলা প্রচ্ছন্ন মনের একটা মেয়ে, সুহাসিনী একটা মেয়ে, অসম্ভব সুন্দরি একটা মেয়ে। তার চেয়ে সুন্দর তার কোমল মন যা বুঝা একটু কষ্ট হলেও বুঝে ফেললে সর্বনাশ। এই বৈশিষ্ট্যগুলো দেখার পর একটা ছেলের ভালোলাগা তো হয়েই যাবে, এমনকি ভালবাসাও হয়ে যাবে। এই অনুভূতিটিই প্রথম প্রেমের অনুভূতি। এটিকে "Unique Love" ও বলা যায়। অন্যরকম ভালবাসা, অন্যরকম কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, প্রথম ঘর বাধার স্বপ্ন, অন্যরকম শিহরণ ও অন্যরকম অনুভূতি। যে অনুভূতি ঐ মানুষটি ছাড়া আর কখনো অন্যকারো জন্য আসে না। প্রথম ভালবাসার মানুষটা স্বপ্ন হয়ে আসে আর হৃদয়ের অনেকটা জায়গা দখল করে বসে। আর যখন চলে যায় তখন সেই জায়গাটার সাথে পুরো হৃদয়টা খালি করে চলে যায়। সেখানে আর স্বপ্ন থাকে না। থাকে শুধু অনন্ত শূন্যতা। যা পৃথিবীরর কোনো সুখ, কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না।
এটাই হলো "Love At First Sight."
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now